MSA Soft

MSA Soft MSA Soft Pioneering custom software solutions in Bangladesh to empower businesses through innovation

16/01/2026
ঘোষনা 🚫বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য জন্মাষ্টমীর শোভাযাত্রার আয়োজন বাতিল করে তার জন্য সংগৃহীত টাকা সাহায্যের কাজে ব্...
23/08/2024

ঘোষনা 🚫

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য জন্মাষ্টমীর শোভাযাত্রার আয়োজন বাতিল করে তার জন্য সংগৃহীত টাকা সাহায্যের কাজে ব্যয় করবে দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদ 💕

বন্যা পরিস্থিতি আরো খারাপ হলে দোহারের ৪৫ টি মন্দির কমিটি থেকে যৌথভাবে ফান্ড গঠন করে তাদের পাশে থাকার সিদ্ধান্তও গৃহীত হয় । ♥️

এভাবেই মানুষ মানুষের জন্য এগিয়ে যাক ।

03/07/2024

দেশের 90 ভাগ মানুষ সুদের সাথে জড়িত
ধনীরা ব্যাংকের সাথে
মধ্যবিত্তরা ইনসুরেন্সের সাথে
আর গরিবেরা কিস্তির সাথে !

28/06/2024

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা ৮ম তম স্হান থেকে ২৯ তম স্হানে যাওয়ার মূল কারন কি??

28/06/2024

একটা Professional CV আপনার হয়ে Recruiter এর চোখে মাত্র ৩০ সেকেন্ডে ২০০ মানুষের মাঝে আপনাকে প্রাথমিক বাছাইয়ে এগিয়ে রাখতে পারে 💯

https://www.youtube.com/watch?v=S-gIFz-uYNw
26/06/2024

https://www.youtube.com/watch?v=S-gIFz-uYNw

এই ৪ টা কাজ করলে CSE স্টুডেন্ট হিসেবে ক্যারিয়ার নিশ্চিত | CSE Career Guideline | Jhankar Mahbub---------------------------------------------------------ইচ্ছা...

https://www.youtube.com/watch?v=kTNqS7pRrKI
26/06/2024

https://www.youtube.com/watch?v=kTNqS7pRrKI

আসছে ৪র্থ শিল্প বিপ্লবের হুংকার। আমরা প্রস্তুত তো? | Are We Ready for the 4th Industrial Revolution? --------------------------------...

https://www.youtube.com/watch?v=mYxYaCTNNR4
26/06/2024

https://www.youtube.com/watch?v=mYxYaCTNNR4

Discover Nvidia's exponential rise in the tech world, catapulting its valuation to $2 trillion in March 2024. From gaming to computational infrastructure, Nv...

26/06/2024

আজকালকার দুনিয়ায় সব সময় ডিজিটাল মাধ্যমের মধ্যেই ঘোরাফেরা করেন বেশিরভাগ মানুষ। যার জেরে দেখা দেয় একাধিক মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন ডিজিটাল ডিটক্স। কিন্তু এই ডিজিটাল ডিটক্স আসলে কী? এটা আসলে এমন একটা সময়, যে সময়টায় স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটারের মতো ইলেকট্রনিক ডিভাইস এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার থেকে বিরতি গ্রহণ করতে হয়। যা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।

25/06/2024

ফ্রেন্ডলিস্টে ভালো গ্রাফিক্স ডিজাইনার কেউ থাকলে যোগাযোগ করতে পারেন। ভালো চাকরির সুযোগ আছে।

21/06/2024

প্রোগ্রামিং লাইনে ক্যারিয়ার করে লাখ লাখ টাকা কামাচ্ছে, সব মিলিয়ে খুব ভালো আছে - এই রকম মানুষজনকে দেখে অনেকেই এই লাইনে ক্যারিয়ার করতে ইন্টারেস্টেড হচ্ছেন। আগ্রহ নিয়ে বিভিন্ন কোর্সে জয়েন করছেন, ভাবছেন কোর্স করেই একটা লাইনঘাট হয়ে যাবে। অথবা লাখ লাখ টাকা খরচ করে কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে CSE বা এই রিলেটেড সাবজেক্টে ভর্তি হচ্ছেন। ভাবছেন কোনোমতে পাশ করে সার্টিফিকেটটা পেয়ে গেলেই চাকরি!

কিছুদিন পরে হয়তো আর এত জটিল, কঠিন জিনিসপত্র ভালো লাগতেছে না, অথবা বের হয়ে জব পাওয়া সহজ হচ্ছে না। সব মিলিয়ে হতাশা, ক্যারিয়ার নিয়ে টেনশন।

এই রকম হতাশ ছেলেমেয়ের সংখ্যা এখন কত বলতে পারেন?
দশ হাজার, বিশ হাজার, পঞ্চাশ হাজার নাকি কয়েক লাখ?
এই সংখ্যাটা কি বাড়ছে নাকি কমছে?
সামনে এই ট্র্যাকে জব পাওয়া আরও সহজ হবে নাকি কঠিন হবে?

প্রশ্নগুলোর উত্তর নিয়ে নিজেরা একটু চিন্তা করেন।

আমি নিজে যেহেতু কোর্স করাই, শেখাই, সেই দায়বদ্ধতা থেকে আমি কয়েকটা কথা বলতে চাই।

- যারা স্কুল, কলেজের গণ্ডি পেরিয়েছেন তাঁরা অন্তত আর কিছু না হোক, 'চাহিদা যোগান' এর সূত্র পড়েছেন বা এই সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন। একটা ট্র্যাকে যখন ঝাঁকে ঝাঁকে মানুষজন আসতে থাকে, স্বাভাবিকভাবেই এখানে প্রচুর 'যোগান' তৈরি হয়, এবং 'চাহিদা' কমতে থাকে। এটা প্রতিটা সেক্টরের জন্য সত্য। এই দেশে এক সময় ডাক্তার হওয়া কঠিন ছিল। যারা ডাক্তার হতেন, তাঁদের ভ্যালু ছিল। এখন লাখে লাখে ডাক্তার বের হওয়ায়, স্বাভাবিকভাবেই যারা নতুন পাশ করে বের হচ্ছেন, তাঁদের ভালো একটা জব ম্যানেজ করতে হিমশিম খেতে হচ্ছে। প্রোগ্রামিং বা এই ট্র্যাকে যখন লাখে লাখে মানুষ আসার চেষ্টা করছে, এটার পরিণতি কেমন হবে সেটা সহজেই অনুমেয়।

- দুনিয়ার সবাই তাঁদের প্রোডাক্ট, কন্টেন্টের মার্কেটিং করবে। এটাই স্বাভাবিক। আপনি নিজেও যখন কোনো কিছু 'Produce' করবেন, আপনি নিজেও চাইবেন যেন এটা বেশী মানুষের কাছে রীচ হয়। কিন্তু আপনি নিজে যখন 'Consumer' তখন কোন জিনিসটা আপনি 'consume' করবেন, কোনটা করবেন না এই ডিসিশনটা আপনার। এখানে বলার সুযোগ নেই যে 'এত সুন্দর মার্কেটিং দেখে আমি বুঝতে পারি নাই'। যতক্ষণ না কেউ আপনার সাথে 'প্রতারণা' করছে কিংবা মিথ্যা তথ্য দিয়ে মার্কেটিং করছে, ততক্ষণ পর্যন্ত সে তাঁর জায়গায় ঠিক আছে। আপনাকেই বুদ্ধি খাটিয়ে চিন্তা করে নিজের জায়গায় থেকে ডিসিশন নিতে হবে। অনেক মানুষজনকে দেখছেন অমুক প্ল্যাটফর্মের কোর্স কেনে। তাই আপনিও চোখ বন্ধ করে কিনে ফেললেন, এরপরে চিন্তা করলেন আমি তো এটার কিছুই বুঝি না, তাহলে দোষটা কার? বন্ধু বান্ধব সবাইকে দেখলেন CSE তে ভর্তি হচ্ছে, তাই আপনিও গিয়ে CSE তে ভর্তি হলেন, এরপরে কিছুদিন পরে গিয়ে আর ভালো লাগে না। এখন মাঝপথে এসে চিন্তা করছেন কেন এখানে ভর্তি হলাম, এখন করণীয় কি?

উপরের কথাগুলো হচ্ছে দুনিয়ার বাস্তবতা। এগুলো যদি বুঝে থাকেন, তাহলে আপনার জন্য নীচের কয়টা পরামর্শঃ

- কেউ আপনাকে হাতে ধরে 'সফল' করে দিবে না। ধরেই নেন কেউ আপনাকে গাইডলাইন দিবে না। আপনার ক্যারিয়ার, আপনার লাইফ, আপনার অবস্থা পরিবর্তনের জন্য আপনাকেই চেষ্টা করতে হবে। এজন্য মাথা খাটাতে হবে। আরেকজনের কথার উপর চোখ বন্ধ করে চলা যাবে না।

- সবাইকে প্রোগ্রামিং লাইনে আসতে হবে না। দুনিয়াতে আরও অনেক রকমের কাজ আছে। প্রোগ্রামিং লাইনে না আসলেই যে সবাই না খেয়ে মারা যাচ্ছে এমন না। আপনি সেই লাইনেই ভালো করতে পারবেন, যেই লাইনে কাজ করতে আপনার ভালো লাগে বা আপনি আগ্রহ পান। জোর খাটিয়ে যেই কাজ আপনাকে করতে হয়, সেই কাজ সারা সপ্তাহ, মাস বা বছর জুড়ে করে আপনি বেশীদূর যেতে পারবেন না।

- তাঁর মানে কি প্রোগ্রামিং লাইনে আসা যাবে না? অবশ্যই যাবে, কেন যাবে না? আপনি প্রোগ্রামিং না শুধু, স্টুডেন্ট লাইফে বিভিন্ন জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করুন। কোন জিনিসটা নিয়ে আপনি অনেক বছর ধরে কাজ করতে পারবেন, এরকম আগ্রহের জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করুন। সেটার পেছনেই সময় দিন। আপনি ভালো করতে পারবেন। অনেকে এমন হয় যে ক্যারিয়ারের একটা পর্যায়ে এসেও ক্যারিয়ার সুইচ করে। সেখানেও সে তাঁর আগ্রহের বা প্যাশনের নতুন একটা রাস্তা খুঁজে পেয়েছে দেখেই সুইচ করে।

- শুধু আগ্রহ, শুধু প্যাশন, শুধু ইচ্ছাশক্তি দিয়ে কিছু হয় না। আপনাকে ভালো কিছু করতে হলে সেটার পেছনে পর্যাপ্ত সময় এবং শ্রম দিতে হবে। এটা দেয়া ছাড়া আগেই 'কিছু করতে পারলাম না', 'আমাকে দিয়ে হবে না' ইত্যাদি কথা বলা বাদ দিতে হবে।

- প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টে আসা মানেই PHP, Javascript শেখা না। এই সেক্টরেই আরও অনেক ট্র্যাক আছে যেগুলোতে ভালো করার সুযোগ আছে। নিজেরা একটু ঘাঁটাঘাঁটি করে জানার চেষ্টা করুন সেগুলো সম্পর্কে।

- সোশ্যাল মিডিয়ায় কারো 'কেবলমাত্র জনপ্রিয়তা' দেখে তাঁর কোর্সে ভর্তি হবেন না। উক্ত টপিকে তাঁর এক্সপার্টাইজ আছে কিনা, সে আসলেই শেখাতে পারে কিনা - ইত্যাদি বিষয় যাচাই বাছাই করেই তারপরে ভর্তি হবেন। কেউ নিজে অনেক টাকা কামিয়ে ফেলেছে দেখেই সেও আপনাকে সহজে টাকা কামানোর রাস্তা দেখিয়ে দিতে পারবে, এই রকম স্ক্যাম থেকে দূরে থাকুন।

- কেবলমাত্র 'টাকা' দিয়ে নিজের সফলতা মাপার চিন্তা বাদ দিন। অনেক টাকা কামানো মানেই সফলতা না। হালাল ইনকাম অল্প হলেও মানসিকভাবে সুখে থাকলেই সেটার জন্য শুকরিয়া করা উচিত।

- সোশ্যাল মিডিয়ায় এই রকম বড় বড় উপদেশ, পরামর্শের পোস্ট দেখে ঘুমিয়ে না গিয়ে, নিজের ক্যারিয়ারের জন্য গোছানো প্ল্যান করুন। নিজেই নিজের ক্যারিয়ারের রেস্পন্সিবিলিটি নিন। আবারো বলছি, আপনার ক্যারিয়ার আপনার রেস্পন্সিবিলিটি। কেউ আপনার ক্যারিয়ার গুছিয়ে দিবে না।

Address

Mokhless Plazza , Near Super Medical Hospital , Savar , Dhaka
Sabhar

Alerts

Be the first to know and let us send you an email when MSA Soft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share