Gajaghanta Development Organization GDO

Gajaghanta Development Organization GDO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gajaghanta Development Organization GDO, Computer training school, Gajaghanta Bazar, Gangachara, Rangpur.

GDO A completely non-political, action-oriented, voluntary, social democratic and public welfare organization .This organization is made up of permanent residents of the Gaja Ghanta Union.

GDO শিক্ষাবৃত্তি কার্যক্রম ২০২৬মেধা ও স্বপ্ন থাকা সত্ত্বেও শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার...
29/09/2026

GDO শিক্ষাবৃত্তি কার্যক্রম ২০২৬
মেধা ও স্বপ্ন থাকা সত্ত্বেও শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ থেমে যায়। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন পরিবারের আর্থিক সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই Gajaghanta Development Organisation (GDO) চালু করতে যাচ্ছে GDO শিক্ষাবৃত্তি কার্যক্রম ২০২৬।
এই শিক্ষাবৃত্তির আওতায় বিবেচনা করা হবে—
🔹 আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের
🔹 SSC উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের
🔹 H S C উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা ভর্তি প্রক্রিয়ায় থাকা শিক্ষার্থীদের
🔹 উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন শিক্ষার্থীদের
আমাদের লক্ষ্য একটাই—
অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে না যায়।
শিক্ষাবৃত্তির জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, ফলাফল, পারিবারিক আর্থিক অবস্থা, পরিবারের আয়-ব্যয়, শিক্ষার সম্ভাব্য খরচ এবং উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর মেধা ও স্বপ্নকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা মানে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পথে বিনিয়োগ করা।
📌 আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং যাচাই-বাছাইয়ের বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।
সর্বশেষ সময় : ১০-১০-২৬

🎓 GDO-এর প্রত্যয়—
মেধার বিকাশ হোক, শিক্ষার পথ সহজ হোক, স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হোক।
Gajaghanta Development Organisation (GDO)
মানবিকতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের পথে

🤝 মানবিকতার পাশে GDOআমাদের সমাজে অনেক মানুষ আছেন, যারা নীরবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। প্রয়োজনের সময় সা...
28/09/2026

🤝 মানবিকতার পাশে GDO
আমাদের সমাজে অনেক মানুষ আছেন, যারা নীরবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। প্রয়োজনের সময় সামান্য সহযোগিতাও কখনো কখনো একটি পরিবারের জন্য অনেক বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
এই মানবিক দায়বদ্ধতা থেকেই Gajaghanta Development Organisation (GDO)-এর তহবিল থেকে একজন অসচ্ছল ও অসহায় মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
সহায়তাটি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের Student Wing-এর সদস্যরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।
আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় কিছু প্রয়োজন হয় না। সামর্থ্য অনুযায়ী একটি ছোট সহযোগিতাও কারও কঠিন সময়ে আশার আলো হয়ে উঠতে পারে।
🌿 GDO-এর লক্ষ্য শুধু উন্নয়ন নয়, মানুষের প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানো।
আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানবিকতার চর্চা করি এবং সমাজের মানুষের পাশে দাঁড়াই।
Gajaghanta Development Organisation (GDO)
মানবিকতা • শিক্ষা • সামাজিক উন্নয়ন

মানবিক সহায়তায় GDO❤️ মানুষের প্রয়োজনেই মানুষের পাশেগজঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (GDO)-এর পক্ষ থেকে রবিন,পিতা: মোঃ আই...
25/09/2026

মানবিক সহায়তায় GDO
❤️ মানুষের প্রয়োজনেই মানুষের পাশে
গজঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (GDO)-এর পক্ষ থেকে রবিন,
পিতা: মোঃ আইয়ুব আলী
ঠিকানা: পাকার মাথা, খামারটারি, গজঘণ্টা
তাঁর চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে সুন্দর প্রকাশ। এই ছোট্ট উদ্যোগটি রবিনের দৈনন্দিন চলাচলে কিছুটা স্বস্তি ও স্বাচ্ছন্দ্য এনে দিক, এটাই আমাদের প্রত্যাশা।
GDO — মানুষের পাশে, মানবিকতার সাথে। 🤝
#মানবিকতা #মানবিক_সহায়তা #হুইলচেয়ার_বিতরণ

📢 গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিজ্ঞপ্তিগাজাঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (GDO)-এর গঠনতন্ত্রের নির্ধারিত বিধান অনুযায়ী সাংগঠনি...
04/09/2026

📢 গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিজ্ঞপ্তি

গাজাঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (GDO)-এর গঠনতন্ত্রের নির্ধারিত বিধান অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মোঃ রেয়াজুল ইসলাম-এর সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের বর্তমান কার্যক্রম যাতে কোনোভাবেই স্থবির বা ব্যাহত না হয়, সে লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী পরিষদ GDO-এর কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।
পরবর্তী কার্যনির্বাহী পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম স্থায়ী পরিষদের তত্ত্বাবধান ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।
আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা, সাংগঠনিক শৃঙ্খলা এবং সম্মিলিত সহযোগিতার মাধ্যমে GDO তার চলমান কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে সক্ষম হবে।
সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি।
গাজাঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (GDO)
#সাংগঠনিক_বিজ্ঞপ্তি #গঠনতন্ত্র #সাংগঠনিক_শৃঙ্খলা

গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘোষণাগজঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (GDO)-এর কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূ...
02/09/2026

গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘোষণা
গজঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (GDO)-এর কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে GDO স্থায়ী পরিষদের সিদ্ধান্তক্রমে ২৫ আগস্ট ২০২৬ তারিখ হতে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পর্যালোচনায় কমিটির কার্যক্রম পরিচালনা, দায়িত্ব পালন, সমন্বয়, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংগঠনের নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যাশিত ভূমিকা পালনে যথেষ্ট ঘাটতি ও ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে।
GDO বিশ্বাস করে, একটি সংগঠনের অগ্রযাত্রা নির্ভর করে দায়িত্বশীল নেতৃত্ব, সক্রিয় অংশগ্রহণ, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর।
নতুন ও কার্যকর সাংগঠনিক কাঠামোর মাধ্যমে GDO-এর সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
আদেশক্রমে
GDO স্থায়ী পরিষদ
গজঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

11/08/2026
সমালোচনা হোক, তবে তা হোক সমাধানের জন্য।প্রশ্ন উঠুক, তবে তা হোক পরিবর্তনের জন্য।কারণ এই প্রতিষ্ঠানটি শুধু কয়েকজনের নয়, এট...
10/08/2026

সমালোচনা হোক, তবে তা হোক সমাধানের জন্য।
প্রশ্ন উঠুক, তবে তা হোক পরিবর্তনের জন্য।
কারণ এই প্রতিষ্ঠানটি শুধু কয়েকজনের নয়, এটি আমাদের সবার ঐতিহ্য, আমাদের সন্তানদের ভবিষ্যৎ।

গজঘণ্টা হাই স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি গজঘণ্টার শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও অসংখ্য মানুষের স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান।
একসময় গজঘণ্টা ইউনিয়ন গংগাচড়া উপজেলার অন্যতম শিক্ষিত ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল। আর এই পরিচয়ের পেছনে গজঘণ্টা হাই স্কুলের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে সেই গৌরব যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।
২০২৬ সালের SSC পরীক্ষায় মোট ১৯০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০৪ জন, ফেল করেছে ৮৬ জন। পাশের হার মাত্র ৫৪.৭৪%। একটি শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই ফলাফল নিঃসন্দেহে আমাদের ভাবিয়ে তোলার মতো।
এখানে কাউকে দোষারোপ করাই উদ্দেশ্য নয়। বরং প্রশ্ন হলো, আমরা কোথায় ভুল করছি?
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি এবং স্থানীয় সচেতন সমাজ, সবারই কি নতুন করে দায়িত্ব নেওয়ার সময় আসেনি?
আমাদের মনে রাখতে হবে, একটি বিদ্যালয়ের শিক্ষার মান একদিনে নষ্ট হয় না, আবার একদিনে ফিরেও আসে না। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নিয়মিত মূল্যায়ন, শিক্ষকদের জবাবদিহিতা, শিক্ষার্থীদের প্রতি বাড়তি মনোযোগ এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ।

29/07/2026

💻 জি ডিও-এর উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে জি ডিও-এর কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক জ্ঞান, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করছে, যা তাদের শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

📚 আজকের শেখা, আগামী দিনের সফলতা।
আপনিও প্রযুক্তির সাথে এগিয়ে চলুন।

🌿 GDO (Gajaghanta Development Organization) 🌿পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাআলহামদুলিল্লাহ।অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ...
23/07/2026

🌿 GDO (Gajaghanta Development Organization) 🌿
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আলহামদুলিল্লাহ।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, GDO-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে ০১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হলো।
এই কমিটির প্রত্যেক সদস্য সমাজসেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানবকল্যাণ এবং গজঘণ্টার সার্বিক উন্নয়নে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
নবগঠিত কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমানতের হক আদায় করার তাওফীক দান করুন এবং এই সংগঠনকে মানুষের কল্যাণে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে কবুল করুন।
সবার সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে উঠবে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ।
#পূর্ণাঙ্গ_কমিটি #সমাজসেবা #মানবকল্যাণ #গজঘণ্টা

GDO-এর প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব মোঃ আল ফারুক ভাইয়ের শ্রদ্ধেয় পিতা এবং মরহুম হাজী মোহাম্মদ জহুর আলীর জ্যেষ্ঠ পুত্র মোহ...
21/07/2026

GDO-এর প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব মোঃ আল ফারুক ভাইয়ের শ্রদ্ধেয় পিতা এবং মরহুম হাজী মোহাম্মদ জহুর আলীর জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইউনুছ আলী ইন্তেকাল করেছেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ তাআলা তাদের এই কঠিন সময় ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল (বুধবার, ২২ জুলাই ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
যারা উপস্থিত থাকতে পারবেন, অনুগ্রহ করে জানাজায় অংশগ্রহণ করে মরহুমের জন্য দোয়া করবেন।
আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়াফু আনহু। আমীন।

Address

Gajaghanta Bazar, Gangachara
Rangpur
5410

Alerts

Be the first to know and let us send you an email when Gajaghanta Development Organization GDO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share