28/04/2024
সম্মানিত গ্রাহকবৃন্দ
আপনারা সকলেই অবগত আছেন ২০ তারিখ হতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়। এই সমস্যা মূলত হয় সাবমেরিন ক্যাবেল সিস্টেমের শ্রীলংকার মাত্ৰা (Matara) থেকে সিঙ্গাপুরের টুয়াস (Tuas) পর্যন্ত S1A ক্যাবল এ।
এখন পর্যন্ত আন অফিশিয়ালি যেসব আপডেট পেয়েছি আমরা সেগুলো হলোঃ
১ঃ ১৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ ঘাটতি রয়েছে পুরো দেশে। বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি আগামী বুধ কিংবা বৃহস্পতিবারের মধ্যে এই ঘাটতি ব্যান্ডউইথ এর ৫০০-৬০০ জিবিপিএস পূরণ করতে পারার একটি সম্ভাবনা রয়েছে।
২ঃ S1A ক্যাবল ঠিক কবের মধ্যে করা সম্ভব এই নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট জানানো হয়নি BSCCL থেকে।
৩ঃ SMW5 কর্তৃপক্ষ ইতিমধ্যে জাহাজ পাঠিয়েছে এই সমস্যা সমাধানে। কিন্তু কোনো আপডেট পাওয়া যায় নি।
তার মানে এখনও দেশে ব্যান্ডউইথ এর ঘাটতি রয়েছে যার কারনে আপনি স্লো স্পিড, প্যাকেট লস এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু আমরা এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের মাল্টিপল আপস্ট্রিম অলরেডি যাতে রাউটিং থেকে শুরু করে ব্যান্ডউইথ এর ঘাটতি যাতে দৈনিক ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে কম ইস্যু আসে সেদিক এ কাজ করে চলেছে।
আমরা প্রতিনিয়ত আমাদের আপস্ট্রিম এর সাথে যোগাযোগ এর মধ্যে আছি। তাই আপনি কোনো ধরনের সমস্যা পেয়ে থাকলে দয়া করে একটু সময় দিয়ে সহযোগীতা করুন।
ধন্যাবাদ,
মায়া সাইবার ওয়াল্ড,নাগেশ্বরী, কুড়িগ্রাম