T.S Telecom.Rng

T.S Telecom.Rng Welcome to T.S Telecom and Digital Studio .
টি.এস টেলিকম এবং ডিজি?

 #না জানার গল্প
06/02/2022

#না জানার গল্প

কারো যদি SSC জানার দরকার হয় SMS Korte paren..
30/12/2021

কারো যদি SSC জানার দরকার হয়
SMS Korte paren..

27/12/2021

সাথেই থাকুন

২য় রিলিজ স্লিপ রেজাল্ট
08/12/2021

২য় রিলিজ স্লিপ রেজাল্ট

 #যেকোন প্রশ্ন থাকলে এস.এম এস অথবা কমেন্ট করুনসরকারি এবং বেসরকারি চাকরির খবর পেতে  .STelecom.Rng Page a লাইক দিয়ে রাখুন।
07/12/2021

#যেকোন প্রশ্ন থাকলে এস.এম এস অথবা কমেন্ট করুন
সরকারি এবং বেসরকারি চাকরির খবর পেতে .STelecom.Rng Page a লাইক দিয়ে রাখুন।

10/09/2021
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট রিভিউ, আবেদন করার আগে ব‍্যাসিক ধারনা নাও!বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানের প্রিপারে...
30/07/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট রিভিউ, আবেদন করার আগে ব‍্যাসিক ধারনা নাও!

বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে হয় জবের জন‍্য। তারপরেও একটু ব‍্যাসিক ধারনা নিয়ে রাখো।

✍️ফিজিক্স:
এটাতে অনার্স করলে পড়াশোনার চাপ ভালোই থাকবে। বিসিএস এ শিক্ষা ক্যাডার & প্রশাসন ক্যাডার ২ টাই আবেদন করতে পারবে। বেসরকারি সেক্টরে জব থাকলেও তুলনামূলক কম। আর নরমালি সব জবেই এপ্লাই করতে পারবে।
✍️কেমিস্ট্রি:
এটাতে বেশ পড়াশোনা করা লাগে। এই সাব্জেক্টে প্রাইভেট সেক্টরে উচ্চ বেতনে বেশ ভালো পরিমানে লোক নিয়োগ হয় কিন্তু আপনার দক্ষতা না থাকলে সাব্জেক্ট থেকে ৯৯% হলেও ১% বাদ পড়লে সেই বাদের কাতারেও চলে যেতে পারেন তাই প্রচুর পড়ার মানসিকতা নিয়ে এই সাব্জেক্ট এ আসতে হবে। শিক্ষা & প্রশাসন ক্যাডার ২ টাই আছে।
✍️ম্যাথমেটিক্স:
এটাও পড়া লাগবে প্রচুর আর এই সাব্জেক্ট তাদের জন্য বেটার যারা শিক্ষকতা পেশাটা পছন্দ করে। এই সাব্জেক্ট থেকে শিক্ষা & প্রশাসন ক্যাডার আবেদনের পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন (MPO) ভুক্ত কলেজ, স্কুল গুলোতে চাকরির খুব সুযোগ থাকে।
✍️বোটানি,জুলুজি:
যাদের মুখস্থ বিদ্যা ভালো তাদের জন্য এই সাব্জেক্ট ২টা ভালো। শিক্ষা & প্রশাসন ২ টাই আবেদন করতে পারবে। খুব আহামরি আলাদা জব সেক্টর নেই যা আছে কদাচিত।
সাধারণ যেসব জবে সবাই আবেদন করতে পারে সেগুলো সব ই পারবে।
✍️ পরিসংখ্যান:
এটা একটা রয়েল সাব্জেক্ট। এই সাব্জেক্টে সরকারি জব সেক্টরে দারুন সুযোগ। শিক্ষা প্রশাসন পরিসংখ্যান ৩ টা ক্যাডারে এক্সাম দেয়ার সুযোগ। এই সাব্জেক্টে আলাদা এক্সট্রা পরিসংখ্যান ক্যাডার আছে।
✍️ইংরেজি:
অনেকে ইংরেজি বলতে শুধু গ্রামারকেই বুঝে কিন্তু অনার্সে ইংরেজি বলতে এখানে অধিকাংশ ইংরেজি সাহিত্য। যাদের সাহিত্য পড়তে এলার্জি তাদের জন্য খুব একটা সুবিধা হবেনা এটা পড়ে।
এখানে মূলত Language & Literature ২ ভাগে বিভক্ত।
Language এর মধ্যে কিছুটা গ্রামার আছে খুব সহজ & ব্যাসিক লেভেল আর literature পড়া লাগে।এই সাব্জেক্ট এ পড়াশোনা করা লাগে & রেজাল্ট ভালো করা একটু কঠিন। যথেষ্ট পড়ার মন মানসিকতা নিয়ে পড়তে আসতে হবে। আর জব ফিল্ড এর ব্যপারে কী বলব! ইংরেজির জব সেক্টর হিউজ। যারা শিক্ষকতা পেশা পছন্দ করে তাদের জন্য ফেভারিট সাব্জেক্ট। শিক্ষা & প্রশাসন ২ টা ক্যাডার এই এপ্লাই করা যাবে। জবের ক্ষেত্রে ইংরেজিতে এগিয়ে থাকবে।
✍️বাংলা:
বাংলা সাব্জেক্ট আর ইংরেজি ক্যাটাগরি একই টাইপ। এখানে বাংলা সাহিত্য পড়ানো হয়। যাদের সাহিত্য পড়তে ভালো লাগে তাদের জন্য এটা খুব ভালো সাব্জেক্ট হতে পারে। তবে বেশ পড়াশোনা করা লাগে তাই পড়ার মনমানসিকতা নিয়ে এই সাব্জেক্ট এ পড়তে আসতে হবে। জবের ক্ষেত্রে বাংলাতে এগিয়ে থাকবে। শিক্ষা & প্রশাসন ২ টা ক্যাডার এপ্লাই করতে পারবে।
✍️ রাষ্ট্রবিজ্ঞান:
কম পড়ে ভালো রেজাল্ট করার জন্য খুব দারুন একটা সাব্জেক্ট। যারা পার্ট টাইম জবের পাশাপাশি পড়াশোনা করতে চাই তাদের জন্য এটা পারফেক্ট সাব্জেক্ট। জবের ক্ষেত্রে সাধারণ জ্ঞ্যন ও বিসিএস এ মূল্যবোধ & সুশাসন এ এগিয়ে থাকবে। শিক্ষা & প্রশাসন ২ টাই এপ্লাই করতে পারবে।
✍️সমাজবিজ্ঞান:
রাষ্ট্রবিজ্ঞান আর সমাজবিজ্ঞান প্রায় একই সবকিছু।
✍️ অর্থনীতি:
দেশের অন‍্যতম চালিকাশক্তি হচ্ছে অর্থনীতি।ব‍্যাংক,বীমা এবং বিনিয়োগ খাতে কাজ করার সুযোগ পাবে। এছাড়াও বাইরের দেশে উচ্চতর ডিগ্রির সুযোগ পেতে পারো নিজ দক্ষতায়।
✍️ মনোবিজ্ঞান:
বর্তমান বিশ্বে মানসিক সমস্যা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।কাজের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাইকোলজিস্ট হিসেবে কাজ করার অনেক সুযোগ আছে।আর সাবজেক্টটা বেশ মজার।যদিও হাতে গোনা কয়েকটি কলেজে এটা পড়ানো হয়।
✍️বানিজ্যে বিভাগের সব সাব্জেক্ট ই ভালো জব ফিল্ডে। বিভিন্ন কোম্পানি,ব‍্যাংক,বীমায় বেশ চাহিদা আছে।প্রতিটা সাব্জেক্ট এর আলাদা চাহিদা থাকে তাই কম্পেয়ারে যেতে চাইনা।
১।একাউন্টিং
২।ফাইনান্স
৩। মার্কেটিং
৪। ম্যানেজমেন্ট
তোমার যেটা পছন্দ সেটা আগে চয়েস দিবে।এভাবে পছন্দক্রম সাজাবে।

N.B: শিক্ষা ও প্রশাসন বলতে বিসিএস এর ক‍্যাডার বোঝানো হয়েছে।প্রতিটি সাবজেক্টে অনার্স শেষে বিসিএস সহ সব সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবে।
ব‍্যক্তিগত পরামর্শ: ল‍্যাব আছে এমন সাবজেক্ট পরিহার করাই ভালো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।কারন অনেক কলেজে ল‍্যাবরেটরির সুবিধা তেমন নেই। ঠিকমতো প্রাকটিক্যাল করতে না পারলে সার্টিফিকেট হবে ঠিকই কিন্তু দক্ষতা অর্জন হবে না।আমার মতে সহজ সাবজেক্টে পড়াই বুদ্ধিমানের কাজ।শুরু থেকেই জব প্রিপারেশনের নিবে অন‍্যদের চেয়ে কয়েকগুণ এগিয়ে থাকবে চাকরির বাজারে।

আর আপাতত আবেদন শেষেই ভুলে যাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা।তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিতেই হবে। ইনশাআল্লাহ তুমি পারবে।সাথে আছি শেষ মুহূর্ত পর্যন্ত।সব পোস্টের নোটিফিকেশন পেতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যুক্ত থাকো নিজ প্রয়োজনে।

~আশিকুর রহমান
সাইকোলজি বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ফেসবুক আইডি লিংক: www.facebook.com/Asikur24

29/07/2021
14/07/2021

wellcome

09-07-21GP Offer425Tk 40 GB(*RP-469*)550Tk 1000 Mi + 1GB(*RP-604*)Karo Lagle inbox korun..
09/07/2021

09-07-21
GP Offer
425Tk 40 GB(*RP-469*)
550Tk 1000 Mi + 1GB(*RP-604*)
Karo Lagle inbox korun..

31/05/2021

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

->>প্রশ্নঃ২০-২১এর ভর্তি আবেদন কবে শুরু?
উঃ৮জুন থেকে শুর এবং ২২ জুন রাত ১১.৫৯ মিনিটে শেষ।
->>প্রশ্নঃ আবেদন কোথায় গিয়ে করতে হবে ?
উঃ যে সকল দোকানে অনলাইনের কাজ করা হয় ঐখানে বা আপনি নিজেও অনলাইনে করতে পারেন ।
->>প্রশ্নঃ আবেদনের সময় কী কী লাগবে ?
উঃ SSC ও HSC এর রোল ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার।
>>প্রশ্নঃ কতটি কলেজ চয়েজ দিতে হয়?
উঃ ১টি।
->>প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েজ দেয়া যায় ?
উঃ যে কয়টি আপনার সামনে প্রদর্শিত হবে সব দিতে পারেন। আপনার ইচ্ছা। চাইলে ১টা ও দিতে পারেন।
->>প্রশ্নঃআবেদনে যদি কোনো প্রকার ভুল হয় অথবা আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি তবে কি নতুন ভাবে আবেদন করা যাবে?
উঃহ্যা যাবে।তবে ১বার।কিন্তু ফর্মটি কলেজে জমা দিয়ে দিলে আর যাবে না।
->>প্রশ্নঃ ,আবেদনের সাথে সাথে অথবা কতদিন পরে কলেজে জমা দিতে হবে ?
উঃ তারিখ এখনো দেওয়া হয় নাই।
->>প্রশ্নঃআবেদন ফর্মটি জমা দিতে নিজেকে যাইতে হবে ?
উঃহ্যা।
->>প্রশ্নঃ ফর্মটি কোথায় জমা দিবো ?
উঃ যে কলেজটা চয়েজ দিছেন ঐটাতে।
->>প্রশ্নঃজমা দেয়ার সময় কি কি কাগজ নিয়ে যাবো ?
উঃ ssc ও hsc এর রেজিঃ কার্ড ও নম্বরপত্র (মার্কশীট) এর ফটো কপি এবং ২ বা ৪ কপি পাসর্পোট সাইজ ছবি।(যদি কলেজের নোটিশ বোর্ডে ছবি চায়)
->>প্রশ্নঃ কলেজেতো এখন মার্কশীট আসে নাই অথবা তুলি নাই অথবা ssc এর ফটোকপিটাও নাই। তাহলে কি করবো ?
উঃ অনলাইন থেকে মার্কশীট ডাউনলোড করে ঐটা জমা দিলেও হবে।
->>প্রশ্নঃকাগজ গুলোকি সত্যায়িত করতে হবে ?
উঃ কলেজের নোটিশ বোর্ডে যদি কাগজপত্র সত্যায়িত করে চায় তবে দিতে হবে।
->>প্রশ্নঃ কাগজগুলোর কত কপি করে জমা দিতে হবে ?
উঃ ২ বা ৪ কপি করে।
->>প্রশ্নঃ কাগজ গুলা জমা দেয়ার সময় কি কিছু করতে হবে ?
উঃ হ্যা…আবেদন পত্র দুটি অংশ থাকবে।১টি কলেজের অপরটি স্টুডেন্টদের।দুটি অংশ আপনার ছবি নিচে স্বাক্ষর ও তারিখ দিতে হবে।যেদিন জমা দিবেন সেদিনের তারিখ দিয়ে।কলেজ আলাদা ভাবে ফোন নাম্বার চাইলে উপরে লিখতে হবে।
->>প্রশ্নঃ জমা দেয়ার পর কি কোনো মেসেজ আসবে ?
উঃ হ্যা ১টি মেসেজ আসবে।
->>প্রশ্নঃ যদি মেসেজ না আসে ?
উঃ মেসেজ না আসলে দ্রুত স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে।

14/05/2021

টি এস টেলিকম এর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক

Address

Rangpur
Rangpur
5400

Opening Hours

Monday 09:30 - 23:00
Tuesday 09:30 - 23:00
Wednesday 09:30 - 23:00
Thursday 09:30 - 23:00
Friday 15:00 - 23:00
Saturday 09:30 - 23:00
Sunday 09:30 - 23:00

Telephone

+8801311883191

Website

Alerts

Be the first to know and let us send you an email when T.S Telecom.Rng posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T.S Telecom.Rng:

Share