শেখ সোহেল রানা

  • Home
  • শেখ সোহেল রানা

শেখ সোহেল রানা ✍️ লেখক ও কথাসাহিত্যিক । প্রতিনিয়ত জীবনের গল্প লিখি, আক্ষরিক কিংবা কাল্পনিক

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের কে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
20/03/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের কে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

24/11/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

প্রচুর চুলকানি- শেখ সোহেল রানালতিতে নাই ক্ষতি,মরিচে নাই ঝাল,ধনে পাতা টামেটো,সবুজ আর লাল,সবজির দাম শুনে,কলিজায় মারে ফাল।ম...
27/10/2025

প্রচুর চুলকানি
- শেখ সোহেল রানা

লতিতে নাই ক্ষতি,
মরিচে নাই ঝাল,
ধনে পাতা টামেটো,
সবুজ আর লাল,
সবজির দাম শুনে,
কলিজায় মারে ফাল।

মনে নিয়ে পীড়া,
কিনলাম পরে ক্ষিরা,
কিনতে গেলাম বেগুন,
লাগছে যেন আগু*ন,
বাজার মানেই হয়রানি,
জীবনে প্রচুর চুলকানি।

18/10/2025

Cry
Written by Sheikh Sohel Rana

Cry,
Not after my death,
Cry while I alive.
Cry for my sorrow
Cry for my suffering.

Cry,
Not for show,
Cry from the heart.
Cry for liber
Cry for peace.

Cry,
Not out of love,
But cry out of love.
Cry out of fear of losing
Cry to hold on.

Cry,
If you have to cry,
Yes you cry!
Cry for my achievements
Cry for joy and exhilaration.

Everyone regrets death,
But how many stand by while lives?
That's why say you have to cry,
Cry to live in happiness and sorrow.

One day I will laugh while crying,
I will floating by laughing.
Your cry be successful,
Your tear be fruitful.

17/10/2025

কবিতা - কাঁদো
কলমে - শেখ সোহেল রানা

কাঁদো,
আমি মরলে নয়,
বেঁচে থাকতে কাঁদো।
আমার দুঃখে কাঁদো
আমার কষ্টে কাঁদো।

কাঁদো,
লোক দেখানো নয়,
অন্তর থেকে কাঁদো।
মুক্তির জন্য কাঁদো
শান্তি চেয়ে কাঁদো।

কাঁদো,
মায়া কান্না নয়,
ভালোবেসে তবে কাঁদো।
হারাবার ভয়ে কাঁদো
ধরে রাখতে কাঁদো।

কাঁদো,
যদি কাঁদতে হয়,
হ্যাঁ তুমি কাঁদো!
আমার অর্জনে কাঁদো
আনন্দ উচ্ছ্বাসে কাঁদো।

মরলে আফসোস সবাই করে
বাঁচতে পাশে কজন দাঁড়ায়?

তাই বলছি কাঁদতে হয়,
সুখে দুঃখে বাঁচতে কাঁদো।

কাঁদতে কাঁদতে একদিন হাসবো,
হাসতে হাসতে সুখে ভাসবো।

কান্না হোক সার্থক সফল,
সার্থক হোক চোখের জল।

25/11/2024

কষ্টের ফেরিওয়ালা
- শেখ সোহেল রানা

আজব এক ঝুড়ি মাথায় ঘুরি,
কষ্ট বোঝাই ঝুড়ি।
বড্ড ইচ্ছে করে ছুড়ে ফেলে,
সুখ আকাশে উড়ি।
আদৌ আছে কী এমন আকাশ
যেথা সুখের ছড়াছড়ি!

মানো না মানো, সুখ মিথ্যে মরিচীকা,
কষ্টরা বড্ড আপন, ছাড়ে না একা।

সুখের আশায় ঘুরে ক্লান্ত আমি
কেবলি নিজেরে শুধাই
সব হারালেও রইবে মোর ঝুড়ি
যা কষ্টে বোঝাই।

অবশেষে করে ফেরি
সুখ বেচে কষ্ট কেনার পালা,
জীবনের বাঁকে ঘুরি
দিই হাঁক আমি কষ্টের ফেরিওয়ালা।

জানা ছিল না- শেখ সোহেল রানা নিয়নের আলো জ্যোৎস্না ছড়ায় জানা ছিল না,জানা ছিল না তীব্র যানজটও উপভোগ্য হয়।তুমি না থাকলে জানা...
18/11/2024

জানা ছিল না
- শেখ সোহেল রানা

নিয়নের আলো জ্যোৎস্না ছড়ায় জানা ছিল না,
জানা ছিল না তীব্র যানজটও উপভোগ্য হয়।
তুমি না থাকলে জানা হতো না,
বহু ক্রোশ পথ কতোটা কাছে হয়।

তোমার ডাক না পেলে জানা হতো না,
ইচ্ছেরা কতো দৃঢ় হয়, কতোটা সাহসী হয়।

এই যে অন্ধকার, চারিদিকে সাদা কুয়াশার চাদর,
আজ ঢেকে দেয়, ছিল তোমার যত অনাদর।

ধুলো পড়া সুখ স্মৃতিগুলো আজ বড্ড প্রখর,
জমাট বাঁধা কষ্টগুলো উড়ে যায় দূর, বহুদূর।

তোমার ডাকে সাড়া না দিলে আজ জানা হতো না,
কীভাবে মুছে যায় অভিমানের দীর্ঘ পরতে জমা বিরহ যাতনা।

রাতের শেষ প্রহরে শীতের ঝিরিঝিরি হাওয়া,
শীতল করা গান হৃদয়ে গুনগুনিয়ে গাওয়া।

চলো আজ দূর আকাশে প্রেমের ভেলা উড়াই,
দু'জন মিলে জানা অজানা শত গল্প কুড়াই।

13/11/2024

জমাট কষ্টগুলো

আমার কষ্টগুলো জমাট বাঁধা,
আমার কষ্টগুলো বড্ড একা।

ভেতর বাহির হরেক ধাঁধা,
গহীন হৃদয় নিরেট ফাঁকা।

আমার কষ্টগুলো উড়ে বেড়ায়,
হেথায় সেথায় নিত্য হারায়।

কেউ কখনো ফিরে না চায়,
রাখে না মায়া কিংবা সান্তনায়।

সত্যি আমি ভিষণ একা,
ভাগ্যে শুধু আছে ধোঁকা।

তোমরা তবু থেকো ভালো,
নামুক যতই আঁধার কালো।

প্রিয় বলো আপন বলো,
তোমরা ছিলে তোমরাই আছো।

যাবার কালেও বলে যাই,
আমি বিহীন সুখে বাঁচো।

সাহিত্য ব্যঞ্জন প্রকাশন কর্তৃক প্রকাশিতব্য দ্বিতীয় সংকলন “নবরূপে দ্বিতীয়া”।
14/10/2024

সাহিত্য ব্যঞ্জন প্রকাশন কর্তৃক প্রকাশিতব্য দ্বিতীয় সংকলন “নবরূপে দ্বিতীয়া”।

আজ আমার বাবাটার জন্মবার্ষিকী২১.০৯.২০২৪
20/09/2024

আজ আমার বাবাটার জন্মবার্ষিকী
২১.০৯.২০২৪

Address

House#56, Ward#09, Kalampati UP, P/O. Betbunia, P/S. Kawkhali

4511

Alerts

Be the first to know and let us send you an email when শেখ সোহেল রানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share