02/07/2026
Some FAQs and Answers( Electrician Applications)
1. Incomplete Application
Many applicants have paid the application fee for the Electrician application but have not completed the Final Submit process. As a result, their applications have not been successfully submitted to the e-Service system, and no submission confirmation SMS has been sent to their mobile phones. Incomplete applications that are not finally submitted within the stipulated time will be automatically cancelled.
2. Refund of Government Treasury Challan
Payments made through a Government Treasury Challan are non-refundable. Therefore, there is no provision for refunding such payments. However, if necessary, applicants may contact the iBAS++/A-Challan authority for further assistance.
3. Double Payment of Centre Fee
If an applicant has mistakenly paid the Centre Fee twice, they should contact SSLCommerz to request a refund of the unsuccessful transaction. The applicant must provide the details of the successful transaction and send an email to the official SSLCommerz email address mentioned on the payment receipt.
4. Use of A-Challan
In accordance with Government instructions, manual challans are no longer accepted from 1 July 2026. Therefore, all government fee payments must be made using the e-Challan system.
১. অসম্পূর্ণ আবেদন সংক্রান্ত
অনেক আবেদনকারী ইলেকট্রিশিয়ান নিবন্ধনের আবেদন ফি পরিশোধ করলেও চূড়ান্তভাবে আবেদন (Final Submit) সম্পন্ন করেননি। ফলে তাদের আবেদন ই-সার্ভিসে জমা হয়নি এবং মোবাইলে আবেদন সফলভাবে জমা হওয়ার কোনো নিশ্চিতকরণ (Confirmation) বার্তাও যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্তভাবে সাবমিট না করা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
২. সরকারি চালানের অর্থ ফেরত সংক্রান্ত
সরকারি চালানের মাধ্যমে পরিশোধিত অর্থ অফেরতযোগ্য (Non-refundable)। তাই এ ধরনের চালানের অর্থ ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। তবে বিশেষ প্রয়োজনে আবেদনকারী আইবাস++ (iBAS++)/এ-চালান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
৩. দ্বৈত সেন্টার ফি পরিশোধ সংক্রান্ত
যদি কোনো আবেদনকারী ভুলবশত দুইবার সেন্টার ফি পরিশোধ করে থাকেন, তবে সফল (Successful) ট্রানজেকশনের তথ্য উল্লেখ করে ব্যর্থ (Unsuccessful) ট্রানজেকশনের অর্থ ফেরতের জন্য SSLCommerz-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে পেমেন্ট রসিদে উল্লেখিত SSLCommerz-এর নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় তথ্যসহ আবেদন পাঠাতে হবে।
৪. ই-চালান ব্যবহারের নির্দেশনা
সরকারি নির্দেশনা অনুযায়ী ০১-০৭-২০২৬ তারিখ থেকে ম্যানুয়াল চালান গ্রহণযোগ্য নয়। তাই সকল সরকারি ফি ও চালান পরিশোধের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ই-চালান (e-Challan) ব্যবহার করতে হবে।