14/09/2026
Maintenance মানেই শুধু মেশিন নষ্ট হলে ঠিক করা নয়।
একজন Maintenance Engineer হিসেবে আমার কাছে মনে হয়, ভালো maintenance-এর আসল উদ্দেশ্য হলো—মেশিন কেন বারবার নষ্ট হচ্ছে সেটা খুঁজে বের করা এবং একই সমস্যা যেন আবার না হয় সেটা নিশ্চিত করা।
এখানেই Maintenance KPI গুলো গুরুত্বপূর্ণ।
MTBF, MTTR, Downtime, PM Compliance, Breakdown Frequency, Equipment Availability, Maintenance Cost—এগুলো শুধু কিছু সংখ্যা নয়। সঠিকভাবে monitor করলে এগুলো থেকেই বোঝা যায় আমাদের maintenance system কতটা effective।
একটা ভালো maintenance system আমাদের সাহায্য করে—
✅ Breakdown কমাতে
✅ Downtime কমাতে
✅ Equipment reliability বাড়াতে
✅ Maintenance cost নিয়ন্ত্রণ করতে
✅ Production efficiency improve করতে
আমার মতে, Maintenance-এর success শুধু কত দ্রুত machine repair করা হলো সেটা দিয়ে মাপা উচিত নয়; বরং কতটা failure prevent করা গেল সেটাও গুরুত্বপূর্ণ।
কম Breakdown → কম Downtime → বেশি Reliability → ভালো Production.
এই পোস্টারে আমি গুরুত্বপূর্ণ কিছু Maintenance KPI তুলে ধরেছি। আশা করি Maintenance field-এর যারা আছেন, তাদের কাজে আসবে।
আপনার plant-এ কোন Maintenance KPI-টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়?
আপনার experience জানাতে পারেন কমেন্টে।