somrat ICT

somrat ICT Ict Zero To Hero

06/12/2025

H.S.C. SOMRAT ICT
HTML

প্রশ্ন ১। হাইপারমিডিয়া কী?
[ম. বো. '২৫]
উত্তর: লিখিত তথ্যের বাইরে ছবি, অডিও ও ভিডিও জাতীয় তথ্যই হলো হাইপারমিডিয়া।

প্রশ্ন ২। IP Address কী? [কুবো.ব.বো. '২৪; ব. বো.'২৩; ম. বো. '২৩;চ.বো. '১৯;]
উত্তর: IP Address হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা।

প্রশ্ন ৩। স্ট্যাটিক ওয়েবসাইট কী?
উত্তর: স্ট্যাটিক ওয়েবসাইট হলো এক ধরনের ওয়েবসাইট যেখানে
বিভিন্ন তথ্য রাখা হয় এবং ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেই তথ্য দেখতে পারে।

প্রশ্ন ৪। ডাইনামিক ওয়েবসাইট কী?
[কু. বো. '২৩; সি. বো. '২৩; ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

উত্তর : ডায়নামিক ওয়েবসাইট হলো এমন এক ধরনের
ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা ওয়েব সাইটে বিভিন্ন ইনপুট
দেন আর সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়।

প্রশ্ন ৫। রিকোয়েস্ট কাকে বলে?
উত্তর : ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের
কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় রিকোয়েস্ট।

প্রশ্ন ৬। HTML এর কাজ কী?
উত্তর: HTML এর কাজ হচ্ছে কোনো তথ্য ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করা।

প্রশ্ন ৭। FTP কী? [ঢা.বো. '১৯]
উত্তর: FTP এর পূর্ণনাম File Transfer Protocol। ইন্টারনেট
মাধ্যম ব্যবহার করে ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত
প্রোটোকলকে FTP

প্রশ্ন ৮। ব্রাউজার কী? [কু. বো. '২৩; য.বো. '১৯; রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা;]
উত্তর: ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য
খুঁজে বের করা, এক্সেস করা এবং উপস্থাপন করার একটি
অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার।

প্রশ্ন ৯। HTTP কী? [রা. বো.; কু. বো.; চ. বো.; ব. বো. '১৮]
উত্তর : HTTP এর পূর্ণনাম Hyper Text Transfer Protocol |
ইন্টারনেট TCP/IP প্রটোকলের মাধ্যমে যে প্রটোকল ওয়েব সার্ভার
ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাই HTTP |

প্রশ্ন ১০। HTTPS কী?[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ)
উত্তর: HTTPS হলো Hypertext Transfer Protocol Secure যা
ইন্টারনেটে একটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ
যোগাযোগের জন্য একটি প্রোটোকল।

প্রশ্ন ১১। ওয়েবসাইট কী? [রা. বো. '১৯, '১৭; নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী।
উত্তর: একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েবপেইজের
সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়।

প্রশ্ন ১২। ওয়েব পেইজ কী? [চ. বো. '২৫; য.বো. '১৭; নটর ডেম কলেজ,ঢাকা;]
উত্তর: ওয়েব পেইজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা
ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে
রাখা হয়।

প্রশ্ন ১৩। হোম পেইজ কী?[কু.বো. '১৬]
উত্তর: ওয়েবসাইটের একদম প্রথম পৃষ্ঠাটি হলো হোমপেজ।

প্রশ্ন ১৪। www কী?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর: www এর পূর্ণরূপ World Wide Web। WWW হলো
পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভার রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব
পেইজ।

প্রশ্ন ১৫। সার্চ ইঞ্জিন কী?[দি. বো. '২৫; চ. বো. '২৩; ঢাকা কলেজ)
উত্তর: সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে
ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।

সঠিক উত্তর দিন,
11/10/2025

সঠিক উত্তর দিন,

26/06/2025

somrat ICT
Contact: 01812256564

*HSC ICT Chapter 1*
**প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর**

১। বিশ্বগ্রাম কী (Global Village)?
[য. বোর্ড ২০১৭]

বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি একক সমাজের ন্যায় বসবাস করে এবং একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করতে পারে।

২। ই-মেইল কী?
[মা. বোর্ড ২০১৭]

ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল । অর্থাৎ ইলেক্ট্রনিক যন্তপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান-প্রদান করার পদ্ধতি হচ্ছে ই-মেইল।

৩। টেলিকনফারেন্সিং কী?
ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত ব্যক্তিবর্গ টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো টেলিকনফারেন্সিং।

৪। ভিডিও কনফারেন্সিং কী?
[চ. বোর্ড ২০১৭]

ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত ব্যক্তিবর্গ টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে অডিও ও ভিডিও স্থানান্তরের মাধ্যমে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো ভিডিও কনফারেন্সিং।

৫৷ আউটসোর্সিং কী?
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়াকে বলা হয় আউটসোর্সিং।

৬৷ ফ্রিল্যান্সিং কী?
কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তিবদ্ধ না হয়ে, স্বাধীনভাবে নিজের দক্ষতার ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং।

৭৷ দূরশিক্ষণ/ ডিসটেন্স লার্নিং কী? / ই-লার্নিং কী?
[ঢা. বোর্ড – ২০২৪, দি. বোর্ড – ২০২৪]

দূরশিক্ষণ বা ডিসটেন্ট লার্নিং বা ই-লার্নিং হলো এমন একটি ধারণা, যেখানে একজন শিক্ষার্থী অনলাইনে ক্লাস ও পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে। অপরদিকে শিক্ষকও ঘরে বসেই শিক্ষা দান করতে পারে।

৮৷ টেলিমেডিসিন কী?
[ঢা. দি. য. সি. বোর্ড ২০১৮]

ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থানরত রোগীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেয়াকে টেলিমেডিসিন বলা হয়।

৯৷ অফিস অটোমেশন কী?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরণের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন।

১০৷ স্মার্ট হোম বা হোম অটোমেশন কী?
[ব. বোর্ড ২০২৩, চ. বোর্ড ২০১৯]

স্মার্ট হোম এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং এর সাহায্যে যেকোনো স্থান থেকে কোন বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেমসহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়।

১১৷ ই-কমার্স কী?
[ব. বোর্ড ২০২৩, দি. বোর্ড ২০১৯, কু. বোর্ড ২০১৭, রা. বোর্ড ২০১৬]

ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা অন্য কোন নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা লেনদেন হয়ে থাকে।

১২৷ ভার্চুয়াল রিয়েলিটি কী?
[রা. বোর্ড – ২০২৪, রা. বোর্ড ২০২৩]

ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি কৃত্রিম ও ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়।

১৩৷ সিমুলেশন কী?
বাস্তবে কোন কাজ করার পূর্বে তা কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলে।

১৪৷ HMD কী?
ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে ব্যবহারকারীকে বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট ব্যবহার করা হয়। এই বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেটকে HMD (Head Mounted Display) বলা হয়।

১৫৷ অগমেন্টেড রিয়েলিটি(Augmented Reality) কী?
অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরণের সংমিশ্রণ ঘটানো হয়।

১৬৷ কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
[সি. বোর্ড ২০১৯, ঢা. বোর্ড ২০১৬]

মানুষের চিন্তাভাবনা ও শেখার সক্ষমতাকে প্রোগ্রামিং এর মাধ্যমে কোন যন্ত্রে সিমুলেশন করা হলে যন্ত্রে যে বুদ্ধিমত্তা প্রকাশ পায় তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।

১৭৷ কম্পিউটার ভিশন কী?
কম্পিউটার ভিশন হল এক ধরনের প্রযুক্তি যা কম্পিউটারকে ইমেজ এবং ভিডিও থেকে তথ্য প্রক্রিয়া বা বিশ্লেষণ করতে সক্ষম করে।

১৮৷ NLP কী?
NLP (Natural Language Processing) হল কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যা কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে, প্রক্রিয়া করতে এবং উত্তর দেওয়ার ক্ষমতা প্রদান করে।

১৯৷ পারসেপট্রন (Perceptron) কী?
কম্পিউটারের জন্য গাণিতিকভাবে তৈরি কৃত্রিম নিউরনকে পারসেপট্রন বলে।

২০৷ নিউরাল নেটওয়ার্ক কী?
[ম. বোর্ড – ২০২৪]

কৃত্রিম নিউরনগুলোকে বিভিন্ন স্তরে সাজিয়ে এদের মধ্যে যোগাযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকেই নিউরাল নেটওয়ার্ক বলে।

২১৷ মেশিন লার্নিং কী?
মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যার মাধ্যমে মেশিনকে প্রশিক্ষণ দেয়া হয়, ফলে মেশিনটি কোন সিস্টেম সম্পর্কে নিজেই জানতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরে তা কাজে লাগাতে পারে।

২২৷ ডিপ লার্নিং(Deep Learning) কী?
ডিপ লার্নিং হল মেশিন লার্নিং-এর একটি শাখা, যা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক (ANN) ব্যবহার করে জটিল ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে প্যাটার্ন বা বৈশিষ্ট্য শিখে বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম।

২৩৷ রোবটিক্স কী?
[কু. বোর্ড – ২০২৪, সি. বোর্ড – ২০২৪, ম. বোর্ড ২০২৩, দি. বোর্ড ২০২৩, ঢা. কু. মা. বোর্ড ২০১৯, রা. কু. চ. ব. বোর্ড ২০১৮, ব. বোর্ড ২০১৭, ব. বোর্ড ২০১৬]

প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, রোবট তৈরি, পরিচালনা ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।

২৪৷ রোবট কী?
রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরণের ইলেকট্রো-মেকানিক্যাল যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বা কোন ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে।

২৫৷ অ্যাকচুয়েটর কী?
মা. বোর্ড ২০১৮

রোবটের অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য বৈদ্যুতিক মটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থাকে অ্যাকচুয়েটর বলে।


২৬৷ মহাকাশ অভিযান কী?
[ব. বোর্ড – ২০২৪]

মহাকাশচারীসহ কিংবা মহাকাশচারী ব্যতীত কোন মহাকাশযান যখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাধা অতিক্রম করে পৃথিবীপৃষ্ঠ থেকে কমপক্ষে একশত কিলোমিটার উপরে বায়ুমন্ডলের বাইরে যায় তখন সেটাকে মহাকাশ অভীযান বলে।

২৭৷ ক্রায়োসার্জারি কী?
[চ. বোর্ড ২০২৩, ঢা. বোর্ড ২০১৭, সি. বোর্ড ২০১৬]

ক্রায়োসার্জারি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষসমূহ ধ্বংস করা হয়।

২৮৷ ক্রায়োপ্রোব কী?
[য. বোর্ড ২০২৩]

ক্রায়োসার্জারিতে যে যন্ত্রের সাহায্যে তরল গ্যাস শরীরের অভ্যন্তরে রোগাক্রান্ত কোষে প্রয়োগ করা হয় তাকে ক্রায়োপ্রোব বলে।

২৯৷ ক্রায়োজনিক এজেন্ট কী?
[সি. বোর্ড ২০২৩]

ক্রায়োসার্জারিতে যে সকল তরল গ্যাস ব্যবহার করে রোগাক্রান্ত কোষসমূহকে ধ্বংস করা হয় তাকে ক্রায়োজেনিক এজেন্ট বলে।

৩০৷ বায়োমেট্রিক কী?
[দি. বোর্ড ২০২৩, ব. বোর্ড ২০১৯, দি. বোর্ড ২০১৬]

বায়োমেট্রিক হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির গঠনগত বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা হয়।

৩১৷ হ্যান্ড জিওমেট্রি কী?
মা. বোর্ড ২০১৮

হ্যান্ড জিওমেট্রি হচ্ছে একটি শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি যেখানে হাতের জ্যামিতিক বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

৩২৷ বায়োইনফরমেটিক্স কী?
[ব. বোর্ড – ২০২৪, সি. বোর্ড ২০১৭]

কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত ও ইঞ্জিনিয়ারিং জ্ঞান এর সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়া করে তা ব্যাখ্যা করতে পারে।

৩৩৷ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উন্নত বা অভিনব জীব উৎপন্ন করা হয়।

৩৪৷ GMO কী?
RDNA সমৃদ্ধ জীবকোষকে বলা হয় GMO (Genetically Modified Organism).


৩৫৷ ন্যানোটেকনোলজি কী?
[চ. বোর্ড – ২০২৪, কু. বোর্ড ২০২৩, ঢা. বোর্ড ২০২৩, রা. দি. বোর্ড ২০১৭, কু.য. বোর্ড ২০১৬]

১ থেকে ১০০ ন্যানোমিটার আকৃতির কোন কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিকে ন্যানোটেকনোলজি বলে।


৩৬৷ ন্যানো বস্তু কী?
১ থেকে ১০০ ন্যানোমিটার আকৃতির কোন বস্তুকে ন্যানো বস্তু বলে।


৩৭৷ CAD কী?
[ঢা. বোর্ড ২০২৩]

CAD এর পূর্ণরুপ Computer Aided Design। একটি ডিজাইন তৈরি, পরিবর্তন, বিশ্লেষণ বা অপ্টিমাইজেশনে সাহায্য করার জন্য কম্পিউটারের ব্যবহার হলো CAD।


৩৮৷ হ্যাকিং কী?
[রা. বোর্ড ২০১৯]

বৈধ অনুমতি ব্যতীত অসৎ উদ্দেশ্যে কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ বা নিয়ন্ত্রণ নেয়াকে হ্যাকিং বলে। যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয়।

৩৯৷ সফটওয়্যার পাইরেসি কী?
[য. বোর্ড – ২০২৪]

লাইসেন্সবিহীনভাবে বা স্বত্বাধিকারীর অনুমোতি ব্যতীত সফটওয়্যার কপি করা, নিজের নামে কিংবা কোন প্রকার পরিবর্তন-পরিবর্ধন করে ব্যবহার করাকেই সফটওয়্যার পাইরেসি বলে।

৪০৷ ফিশিং(Phishing) কী?
ইন্টারনেটে কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন- ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে ফিশিং বলে।

৪১৷ ভিশিং(Vishing) কী?
মোবাইল ফোন, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বা ভয়েস ফিশিং বলা হয়। যেমনঃ ফোনে লটারী বিজয়ের কথা বলে এবং টাকা পাঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নেওয়া।

৪২৷ স্পুফিং কী?
নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়াকর্কে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।


৪৩৷ স্প্যাম মেইল কী?
ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরণের ই-মেইলকে সাধারণত স্প্যাম মেইল বলে।


৪৪৷ স্প্যামিং কী?
অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে, তাদেরকে স্প্যামার বলে।


৪৫৷ সাইবার ক্রাইম কী?
ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় তাদেরকে সাইবার ক্রাইম বলে।


৪৬৷ প্লেজিয়ারিজম কী?
[য. বোর্ড ২০১৯]

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হল প্লেজিয়ারিজম।

৪৭৷ ইন্টারনেট অব থিংস(Internet of Things-IoT) কী?

ইন্টারনেট অব থিংস (IoT) হল একটি প্রযুক্তি যা বিভিন্ন ধরনের যন্ত্রপাতিকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে, যাতে তারা একে অপরের সাথে তথ্য শেয়ার করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।

https://www.facebook.com/share/1G9s2JP3d2/

Ict Zero To Hero

somrat ICT (1-to 5)
28/12/2024

somrat ICT (1-to 5)

Address

Sarda
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when somrat ICT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share