25/09/2026
অফিসে চাকরি করছেন, কিন্তু MS Word-এর কাজ অন্যকে দিয়ে করাতে হচ্ছে?
তাহলে শুধু Word খোলা, লেখা টাইপ করা আর প্রিন্ট দেওয়া জানলেই হবে না। অফিসের প্রতিদিনের কাজে Wor এর কিছু নির্দিষ্ট কাজ আপনাকে অবশ্যই জানতে হবে।
একজন অফিস কর্মী হিসেবে MS Word-এ অন্তত এই ১৫টি কাজ ভালোভাবে জানা থাকলে আপনার কাজ অনেক দ্রুত, গোছানো এবং Professional হবে।
১. Professional Document তৈরি করা
অফিসের চিঠি, রিপোর্ট, নোটিশ বা আবেদনপত্র সুন্দরভাবে সাজিয়ে তৈরি করতে জানতে হবে।
২. Font ও Text Formatting
লেখার Font, Size, Bold, Italic, Underline এবং Color পরিবর্তন করে গুরুত্বপূর্ণ অংশ আলাদা করতে জানতে হবে।
৩. Paragraph Formatting
লেখার Alignment, Line Spacing, Indent ও Paragraph Spacing ঠিকভাবে ব্যবহার করতে পারলে পুরো Document অনেক বেশি পরিপাটি দেখায়।
৪. Page Setup করা
Margin, Page Size, Orientation ঠিক না থাকলে ভালো Document-ও Print করার সময় এলোমেলো হয়ে যেতে পারে।
৫. Table তৈরি ও সাজানো
অফিসে কর্মীদের তথ্য, হিসাব, তালিকা বা রিপোর্ট তৈরি করতে Table-এর ব্যবহার প্রায়ই প্রয়োজন হয়।
৬. Header ও Footer ব্যবহার
প্রতিটি পেজে অফিসের নাম, Document Title, Page Number বা অন্যান্য তথ্য দেখাতে Header ও Footer খুব কাজে লাগে।
৭. Page Number দেওয়া
বড় রিপোর্ট বা একাধিক পৃষ্ঠার Document-এ Page Number না থাকলে প্রয়োজনীয় পেজ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
৮. ছবি ও Shape যোগ করা
রিপোর্ট, নির্দেশনা বা অফিসিয়াল Document-এ ছবি, Logo এবং Shape সুন্দরভাবে বসাতে জানতে হবে।
৯. Find & Replace ব্যবহার করা
একটি বড় Document-এ একই ভুল শব্দ অনেক জায়গায় থাকলে একেকটি করে পরিবর্তন করার দরকার নেই। Find & Replace ব্যবহার করেই দ্রুত পরিবর্তন করা যায়।
১০. Bullet ও Numbering ব্যবহার করা
তথ্যকে সহজে বোঝানোর জন্য সঠিকভাবে Bullet ও Numbering ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ।
১১. একাধিক Column তৈরি করা
নিউজলেটার, বিজ্ঞপ্তি বা নির্দিষ্ট ধরনের Document তৈরি করতে Column ব্যবহার করতে হয়।
১২. Page Break ব্যবহার করা
একটি Section শেষ করে নতুন Section নতুন পেজ থেকে শুরু করতে Page Break অত্যন্ত প্রয়োজনীয়।
১৩. PDF হিসেবে Save করা
অফিসের Document অন্যকে পাঠানোর সময় অনেক ক্ষেত্রেই Word File-এর পরিবর্তে PDF প্রয়োজন হয়। তাই Word থেকে PDF তৈরি করতে জানতে হবে।
১৪. Print সেটিংস ঠিক করা
কোন পেজ Print হবে, কতগুলো Copy হবে, Portrait নাকি Landscape হবে—এসব ঠিকভাবে সেট করতে না জানলে অপ্রয়োজনীয় কাগজ ও সময় দুটোই নষ্ট হতে পারে।
১৫. Document সুন্দরভাবে Final Check করা
বানান, Alignment, Page Break, Table, Margin এবং Formatting ঠিক আছে কি না—Print বা Submit করার আগে পুরো Document একবার যাচাই করা অভ্যাস করতে হবে।
আপনি যদি অফিসে নতুন চাকরি শুরু করেন, তাহলে Word-এর প্রতিটি Feature মুখস্থ করার দরকার নেই। বরং অফিসে বাস্তবে যেসব কাজ প্রতিদিন করতে হয়, সেগুলো হাতে-কলমে শেখাটাই বেশি গুরুত্বপূর্ণ।
কারণ অফিসে কেউ সাধারণত জিজ্ঞেস করবে না, “আপনি Word-এর কতগুলো Feature জানেন?”
বরং আপনাকে বলা হবে—
“এই রিপোর্টটা সুন্দর করে তৈরি করে দিন।”
“এই চিঠিটা Format করে দিন।”
“Table-টা ঠিক করে দিন।”
“PDF করে পাঠিয়ে দিন।”
সেখানেই আপনার দক্ষতা প্রমাণ হবে।
আপনি যদি Excel, Word ও PowerPoint একদম শুরু থেকে অফিসের বাস্তব কাজের জন্য শিখতে চান, তাহলে আমার AI Powered Microsoft Office Course-এ এগুলো হাতে-কলমে শেখানো হয়েছে।
বিস্তারিত জানতে WhatsAPP 01515-629158