বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় Bangladesh Ahle-Hadeeth Youth Association is an extra-ordinary Islamic Movement of Bangladesh directed to Salafi Path,Based on pure Tawheed & Saheeh Sunnah

তরুণরা হলো  জাতির মেরুদণ্ড ও জাগরণের রহস্য—ইসলামের পতাকা পৃথিবীর যে প্রান্তেই উড়েছে, তার পেছনে ছিল নবীজির মাদ্রাসায় গড...
18/08/2026

তরুণরা হলো জাতির মেরুদণ্ড ও জাগরণের রহস্য—ইসলামের পতাকা পৃথিবীর যে প্রান্তেই উড়েছে, তার পেছনে ছিল নবীজির মাদ্রাসায় গড়ে ওঠা তরুণ কাফেলা। তরুণদের নিয়ে আমাদের বিশেষ আয়োজন
❝তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা ❞ শীর্ষক সেমিনার;

আসন সংখ্যা সীমিত! আজই রেজিস্ট্রেশন করে নিশ্চিত করুন আপনার অংশগ্রহণ।
লিংক: https://forms.gle/eMsrjLtRMdCCbyun6

📅 তারিখ: ২১শে আগস্ট শুক্রবার ⏰ সময়: বিকাল ৪:০০ ঘটিকা

সেমিনারে যা থাকছেঃ
বিষয়ভিত্তিক আলোচনা
প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব
গিফট প্যাকেজ
কুইজ
বিকালের নাস্তা

আত্মগঠনের এ যাত্রায় আপনিও আমন্ত্রিত।

📚 গ্রন্থপাঠ প্রতিযোগিতা – ২০২৬🗓️ নিবন্ধনের শেষ তারিখ : ৩১শে অক্টোবর, ২০২৬📝 নিবন্ধন লিংক :https://forms.gle/RShA7siGTjBGw...
15/08/2026

📚 গ্রন্থপাঠ প্রতিযোগিতা – ২০২৬
🗓️ নিবন্ধনের শেষ তারিখ : ৩১শে অক্টোবর, ২০২৬
📝 নিবন্ধন লিংক :
https://forms.gle/RShA7siGTjBGw9dR7
📢 আজই নিবন্ধন করুন এবং জ্ঞানভিত্তিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।

রাগ করলা😄
19/05/2026

রাগ করলা😄

আজ ১৬ই মে ২০২৬ বেলা পৌনে এগারোটায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীতে মুহতার...
16/05/2026

আজ ১৬ই মে ২০২৬ বেলা পৌনে এগারোটায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীতে মুহতারাম আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাআতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সংগঠনটির চারজন সংসদ সদস্য—অধ্যাপক মুজীবুর রহমান, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম বুলবুল ও কেরামত আলী প্রমুখ।

সৌজন্য বৈঠকে ডা. শফিকুর রহমান সমাজ সংস্কার, বিশুদ্ধ ইসলামী দাওয়াত ও আদর্শিক নেতৃত্বে মুহতারাম আমীরে জামাআতের দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ২০০৫ সালে অন্যায়ভাবে আমীরে জামাআতের কারাভোগের প্রসঙ্গ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি সে সময় এ ব্যাপারে যথাযথ প্রতিকারমূলক ভূমিকা গ্রহণ করতে না পারাকে তাদের “সাংগঠনিক ব্যর্থতা” হিসেবে উল্লেখ করেন এবং বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

তিনি দেশের একজন প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব ও মুরব্বী হিসেবে প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের নিকট দোআ, দিকনির্দেশনা ও পরামর্শ কামনা করেন। পাশাপাশি তিনি অনুরোধ করেন যে, বাংলাদেশ জামাআতে ইসলামীর কোনো বিচ্যুতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তিনি যেন তা দ্বিধাহীনভাবে সংশোধন করে দেন।

এসময় মুহতারাম আমীরে জামাআত ডা. শফিকুর রহমানকে “জেলখানার তোহফা” হিসেবে তাঁর রচিত কয়েকটি গ্রন্থ উপহার প্রদান করেন। তিনি মতবিনিময় কালে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, গণতান্ত্রিক তাগুতী ব্যবস্থার মাধ্যমে কখনই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে দেশকে ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার পথে পরিচালনার লক্ষ্যে যে কোনো কল্যাণকর উদ্যোগে তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আব্দুল হালীম, যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী, সোনামণি পরিচালক রবীউল ইসলাম, মারকাযের ভাইস প্রিন্সিপ্রাল ড. নূরুল ইসলাম প্রমুখ।

ঢাকাস্থ ভাইয়েরা আমন্ত্রিত
30/04/2026

ঢাকাস্থ ভাইয়েরা আমন্ত্রিত

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় অফ...
22/04/2026

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় অফিসে এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম মাদানী এবং সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম ও সাংগঠনিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Address

Hadeethfoundation Building, Kajla
Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়:

Shortcuts

Share