09/09/2026
প্রিয় গ্রাহক, আর্থ টেলিকমিউনিকেশন (প্রা.) লিমিটেড-এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনাকে জানানো যাচ্ছে যে, ফেসবুক নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস্টার-ভিত্তিক রক্ষণাবেক্ষণ (maintenance) কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমের সময়সীমা নিম্নরূপ: শুরুর সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০০টা (BST) শেষের সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০০টা (BST) এর ফলে, রক্ষণাবেক্ষণ চলাকালীন সময়ে ফেসবুক-সংক্রান্ত সেবায় সাময়িক ওঠানামা বা ধীরগতি পরিলক্ষিত হতে পারে। রক্ষণাবেক্ষণ চলাকালীন আমাদের নেটওয়ার্ক অপারেশনস ইঞ্জিনিয়ারগণ সার্বক্ষণিক নেটওয়ার্ক পর্যবেক্ষণ করবেন এবং আপনার সেবায় সম্ভাব্য কোনো প্রভাব বা অসুবিধা ন্যূনতম পর্যায়ে রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন।