আলমগীর তুষার সমর্থক পরিবার

আলমগীর তুষার সমর্থক পরিবার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলমগীর তুষার সমর্থক পরিবার, যোগীপাড়া, কাতিলা, বাগমারা, রাজশাহী, Rajshahi.

🌿 আলমগীর তুষার সমর্থক পরিবার
এই প্ল্যাটফর্মটি যোগীপাড়া ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার একটি উদ্যোগ।

👉 এখানে তুলে ধরা হবে—
✔️ সাধারণ মানুষের সমস্যা ও দাবি
✔️ উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র
✔️ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সত্য কথা

22/08/2026

**মানুষের কাছে, মানুষের কথা শুনতে।**
পথচলার মূল উদ্দেশ্য—মানুষের জীবনযাপন, সমস্যা ও প্রত্যাশাগুলো কাছ থেকে জানা।
একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাট বা অবকাঠামো দিয়ে হয় না; উন্নয়নের কেন্দ্রবিন্দু হতে হয় সাধারণ মানুষকে।
তাই মানুষের দোরগোড়ায় গিয়ে কথা বলা, তাদের বাস্তবতা বোঝা এবং সমস্যাগুলো চিহ্নিত করাই আমাদের এই পথচলার অন্যতম উদ্দেশ্য।
**কথা কম, মানুষের কথা শোনা বেশি—
সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের পথ খোঁজাই আমাদের অঙ্গীকার।**
#যোগীপাড়া_ইউনিয়ন
#মানুষের_কাছে
#জনগণের_কথা
#উন্নয়ন
#জনসেবা

ভোট  শুধু একটি অধিকার নয়, এটি একটি পবিত্র আমানত।মহান আল্লাহর অশেষ অনুগ্রহে এবং রাষ্ট্রের সংবিধান প্রদত্ত অধিকার হিসেবে আ...
21/06/2026

ভোট শুধু একটি অধিকার নয়, এটি একটি পবিত্র আমানত।
মহান আল্লাহর অশেষ অনুগ্রহে এবং রাষ্ট্রের সংবিধান প্রদত্ত অধিকার হিসেবে আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।
এই ভোটের মাধ্যমেই আমরা নির্ধারণ করি কারা আমাদের নেতৃত্ব দেবে, কারা আমাদের পক্ষে সিদ্ধান্ত নেবে এবং কারা দেশ, সমাজ ও জনগণের কল্যাণে কাজ করবে।
অতএব, ভোট কোনো পণ্য নয় যে তা ৫০, ১০০ বা ২০০ টাকা, কিংবা চা-বিস্কুট, বিড়ি-সিগারেট অথবা অন্য কোনো সামান্য সুবিধার বিনিময়ে বিক্রি করে দেওয়া যায়।

যে ব্যক্তি নিজের ভোটকে সামান্য স্বার্থের বিনিময়ে বিকিয়ে দেয়, সে শুধু নিজের বিবেকের সাথেই নয়, দেশ, জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথেও অবিচার করে।
অন্যদিকে, যদি আপনারা একজন সৎ, আমানতদার, ন্যায়পরায়ণ, খোদাভীরু, সাহসী ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিকে নির্বাচিত করেন, যিনি সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকেন, তবে তার মাধ্যমে সমাজে শান্তি, উন্নয়ন ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। এমন একজন প্রতিনিধিকে নির্বাচিত করার সওয়াব ও কল্যাণের অংশ জনগণও লাভ করবে।

তাই আসুন, দলীয় অন্ধত্ব, ব্যক্তিগত স্বার্থ, লোভ-লালসা এবং সাময়িক লাভের মোহ থেকে বেরিয়ে আসি। নিজের বিবেক, দায়িত্ববোধ এবং আল্লাহভীতিকে সামনে রেখে ভোট প্রদান করি।
মনে রাখি, ভোটকেন্দ্রে আমরা শুধু একটি ব্যালটে সিল মারি না; বরং দেশ, জাতি এবং আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করি।

আসুন, রাষ্ট্রীয় এই মহান আমানতের হেফাজত করি, যোগ্য নেতৃত্ব নির্বাচন করি এবং একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ, ইউনিয়ন ও দেশ গঠনে ভূমিকা রাখি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করুন। আমিন।

মোঃ আলমগীর হোসেন (তুষার)
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
১৫নং যোগীপাড়া ইউনিয়ন পরিষদ

#সচেতন_জনগণ
#দুর্নীতির_বিরুদ্ধে
#স্বচ্ছ_রাজনীতি
#জনগণের_নেতৃত্ব
#পরিবর্তনের_সময়
#বাংলাদেশ

একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাটে সীমাবদ্ধ নয়, বরং মানুষের অধিকার, স্বচ্ছতা ও ন্যায্য বণ্টনের মধ্যেই প্রকৃত উন্নয়ন ল...
19/06/2026

একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাটে সীমাবদ্ধ নয়, বরং মানুষের অধিকার, স্বচ্ছতা ও ন্যায্য বণ্টনের মধ্যেই প্রকৃত উন্নয়ন লুকিয়ে থাকে।
১৫নং যোগীপাড়া ইউনিয়নে প্রতিবছর বিভিন্ন খাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ ও রাজস্ব আসে। বাস্তবতা হলো— এই টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হলে ইউনিয়নের চিত্র অনেকটাই বদলে যেতে পারে।
একটি ইউনিয়নে সাধারণত যেসব খাতে তুলনামূলক নমনীয়ভাবে ব্যয় নির্ধারণ করা যায়, সেগুলোর মধ্যে রয়েছে:
🔹 ছোট উন্নয়ন প্রকল্প
▪️ ইট সলিং
▪️ রাস্তা সংস্কার
▪️ ড্রেন ও কালভার্ট মেরামত
➡️ সম্ভাব্য বরাদ্দ: প্রায় ১০–৪০ লাখ টাকা+
🔹 ইউনিয়নের নিজস্ব রাজস্ব
▪️ হাট-বাজার ইজারা
▪️ ট্রেড লাইসেন্স
▪️ জন্মনিবন্ধন ফি
▪️ হোল্ডিং ট্যাক্স
➡️ সম্ভাব্য আয়: প্রায় ৫–২০ লাখ টাকা+
🔹 সামাজিক ও ধর্মীয় খাত
▪️ মসজিদ-মাদ্রাসা উন্নয়ন
▪️ ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম
▪️ স্থানীয় সামাজিক সংগঠন সহায়তা
➡️ সম্ভাব্য বরাদ্দ: প্রায় ২–১০ লাখ টাকা+
🔹 আপৎকালীন সহায়তা
▪️ দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা
▪️ অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় সহায়তা
▪️ জরুরি মানবিক সহযোগিতা
➡️ সম্ভাব্য বরাদ্দ: প্রায় ১–৫ লাখ টাকা+
🔹 প্রশাসনিক ও পরিচালনাগত খাত
▪️ অফিস মেরামত
▪️ আসবাবপত্র
▪️ সভা ও সচেতনতামূলক কার্যক্রম
➡️ সম্ভাব্য ব্যয়: প্রায় ২–৮ লাখ টাকা+
কিন্তু দুঃখজনক হলেও সত্য— অনেক সময় জনগণ জানেই না কোন খাতে কত টাকা আসে, কোথায় খরচ হয়, কিংবা কারা সেই সুবিধা পায়। এই অস্বচ্ছতার সুযোগেই জন্ম নেয় দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্য।
আমি বিশ্বাস করি—
✅ জনগণের টাকার হিসাব জনগণকে জানতে হবে
✅ প্রতিটি উন্নয়ন কাজের তালিকা প্রকাশ করতে হবে
✅ মসজিদ-মাদ্রাসা, রাস্তা, ড্রেন, অসহায় মানুষ— সবাই ন্যায্য অধিকার পাবে
✅ ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবাকেন্দ্র, কোনো ব্যক্তির ক্ষমতার জায়গা নয়
আসুন, সচেতন হই।
নিজের ইউনিয়নের বাজেট, বরাদ্দ ও উন্নয়ন কাজ সম্পর্কে জানি, প্রশ্ন করি এবং জবাবদিহিতা নিশ্চিত করি।
কারণ জনগণ জেগে উঠলে দুর্নীতি টিকতে পারে না।”
#১৫নং_যোগীপাড়া_ইউনিয়ন
#জনগণের_টাকা_জনগণের_অধিকার
#স্বচ্ছ_ইউনিয়ন_গড়তে_হবে
#দুর্নীতিমুক্ত_ইউনিয়ন
#জবাবদিহিতা_নিশ্চিত_করুন
#মসজিদ_মাদ্রাসা_উন্নয়ন
#পরিবর্তনের_সময়
#বাংলাদেশ

“বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করুন, সমর্থন করুন — কিন্তু উন্মাদনা যেন কখনোই আমাদের মানবতা, ভ্রাতৃত্ববোধ ও নিজের দেশের প্রতি...
15/06/2026

“বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করুন, সমর্থন করুন — কিন্তু উন্মাদনা যেন কখনোই আমাদের মানবতা, ভ্রাতৃত্ববোধ ও নিজের দেশের প্রতি দায়িত্ববোধকে হারিয়ে না ফেলে।
বিদেশি দলের জার্সির জন্য বন্ধুত্ব নষ্ট করা, গালি-গালাজ, মারামারি বা অন্ধ আবেগ কখনো সভ্যতার পরিচয় হতে পারে না।
খেলা হোক বিনোদন ও সৌহার্দ্যের মাধ্যম, বিভেদ আর উন্মাদনার নয়।” ⚽🇧🇩

আমি সেই মুসলিম,যে মাথানত করে শুধু আল্লাহর সামনে।আমি সেই কন্ঠ,যাকে টাকা দিয়ে কেনা যায় না।ক্ষমতা দিয়ে থামানো যায় না,ভয় দেখ...
09/06/2026

আমি সেই মুসলিম,
যে মাথানত করে শুধু আল্লাহর সামনে।
আমি সেই কন্ঠ,
যাকে টাকা দিয়ে কেনা যায় না।
ক্ষমতা দিয়ে থামানো যায় না,
ভয় দেখিয়ে স্তব্ধ করা যায় না।
বাপের টাকায় বিলাশী জীবন যাপন করিনি, টিউশন করে পড়াশুনা শিখেছি, সকল ধর্মের মানুষের সাথে বেড়ে উঠেছি। সকলের সাথে হেঁসেছি, কেঁদেছি, জীবন শিখেছি।
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই আমার জীবন আকাশের জ্বল জ্বল করা এক একটি নক্ষত্র। তারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি।
তাই আমাকে মানবতা শেখাতে আসবেন না।
সহাবস্থান শেখাতে আসবেন না।
শুধু বইয়ের পাতায় নয়, রাস্তায় রাস্তায় মানুষ দেখে বড় হয়েছি।
কিন্তু শোনেন,✍️
ভালোবাসা মানে ঈমান বিক্রি নয়!
মানবতা মানে আকিদা বিসর্জন নয়!
আমি শিরকের সামনে মাথানত করবনা।
একজন মুসলিমের বুকের ভিতর “লা-ইলাহা-ইল্লাল্লাহু” আগুন হয়ে জ্বলে।
আমার সিজদা এক আল্লাহরই জন্য।
কিন্তু আমি ঘৃনার মানুষ নই,
আমি প্রতিবেশির নিরাপত্তা চাই,
ক্ষুদার্তের মুখে অন্ন চাই,
অসুস্থের চিকিৎসা চাই,
অসহায়ের পাশে দাঁড়ানোকে ইবাদত মনে করি।
কারন ইসলাম আমাকে শিখিয়েছে,
মানুষের প্রতি দয়া করো,
অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াও,
সত্য বলো, যদিও পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়ায়!
আমি সেই উম্মাহর সন্তান,
যে উম্মাহ বদরের ময়দানে পতাকা উঁচু করে ধরেছিল।
আমি, মোঃ আলমগীর হোসেন (তুষার)
আমার আত্মসম্মান আমার দূর্গ।
আমার ইসলাম আমার রক্তে প্রবাহীত বিদ্রোহ।
হে তরুন, যুবক!
জেগে ওঠো!
দ্বীনের উপর অটল থাকো!
মানুষকে ভালোবাসো,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও।
কিন্তু কখনো নিজের ঈমানকে দুনিয়ার বাজারে নিলামে তুলো না।
কারন, আজকে আমরা তরুনরা যদি বহু বছর ধরে চলে আসা অপরাজনীতি চর্চা করি, আমরাও যদি আমাদের পূর্ববর্তীদের মতো গোলামীর জীবন মেনে নিই, আমরা যদি অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কথা না বলি,
তাহলে কে বলবে?
তরুন, যুবকদেরকেই বলতে হবে।
আমি বিশ্বাস করি যোগীপাড়া ইউনিয়নের একেকজন তরুন একেকটি আলোর মশাল!
আমাদের তরুনদের হাত ধরেই এই অন্ধকার দুর হবে। তরুনদের সত্যের আলোয় আলোকিত হবে সবার জীবন। তরুনরাই সেই খর্গ, যার নিচে বলি হবে সকল অনিয়ন, দুর্নীতি, অত্যাচার।
ইনশাআল্লাহ,
প্রথমে ১৫নং যোগীপাড়া ইউনিয়নে পর্যায়ক্রমে উপজেলায় এবং সমগ্র দেশে প্রতিষ্ঠিত হবে ইনসাফ ও ন্যয়বিচার।🤲✊

#ইসলাম
#তরুণদের_জাগরণ
#সত্যের_পক্ষে
#ন্যায়ের_পক্ষে
#ইনসাফ
#দুর্নীতির_বিরুদ্ধে
#যোগীপাড়া
#১৫নং_যোগীপাড়া_ইউনিয়ন
#তুষার
#আলমগীর_হোসেন_তুষার

06/06/2026

একজন বৃদ্ধ, চলাফেরায় সম্পূর্ণ অক্ষম একজন মানুষ—যার একমাত্র ভরসা ছিল সরকারের “ভাতা” সহায়তা।

তিনি ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন শুধু একটি কার্ডের আশায়…
কিন্তু অভিযোগ অনুযায়ী তার কাছে ১৫,০০০ টাকা দাবি করা হয়।
টাকা দিতে না পারায় তার ভাতা কার্ডটি আর হয়নি।

আমি তার সাথে সরাসরি কথা বলেছি, তার সাক্ষাৎকার নিয়েছি।
তার চোখের পানি, তার কষ্ট, তার অসহায়ত্ব—সবকিছুই আমাদের সমাজের এক কঠিন বাস্তবতা তুলে ধরে।

👉 প্রশ্ন একটাই—
একজন অসহায় বৃদ্ধ মানুষ যদি তার ন্যায্য অধিকারও টাকা ছাড়া না পায়, তাহলে আমরা কাদের জন্য প্রশাসন চালাই?

এই ঘটনা শুধু একজন মানুষের নয়—
এটা সিস্টেমের ভিতরের অন্ধকার দিকগুলোর প্রতিচ্ছবি।

আমি কোনো ব্যক্তিকে আঘাত করতে চাই না,
আমি চাই এই দুর্নীতির সংস্কৃতি বন্ধ হোক।

আমরা কি এমন সমাজ চাই,
যেখানে গরিবের অধিকারও বিক্রি হয়ে যায়?

এই ভিডিওটি দেখুন, শুনুন সেই অসহায় মানুষের কথা—
এবং সিদ্ধান্ত নিন, আমরা কোন পথে যাচ্ছি।
#দুর্নীতি_বন্ধ_করুন
#জনগণের_অধিকার
#ভাতার_অন্যায়
#সামাজিক_ন্যায়বিচার


মানুষের দোরগোড়ায় গিয়ে আমি শুধু ভোট চাই না, চাই তাদের বিশ্বাস, তাদের দোয়া আর ভালোবাসা।কারণ আমি বিশ্বাস করি—একজন চেয়ারম্যা...
18/05/2026

মানুষের দোরগোড়ায় গিয়ে আমি শুধু ভোট চাই না, চাই তাদের বিশ্বাস, তাদের দোয়া আর ভালোবাসা।
কারণ আমি বিশ্বাস করি—একজন চেয়ারম্যানের আসল শক্তি চেয়ার নয়, জনগণের আস্থা।
আজ বৃদ্ধ মায়ের কষ্টের কথা শুনেছি, আবার শিক্ষকের সাথে করমর্দনে ভবিষ্যতের স্বপ্ন দেখেছি।
এই পথ শুধু নির্বাচনের পথ নয়, এটা যোগীপাড়ার পরিবর্তনের পথ।
আমি এসেছি মানুষের অধিকার আদায়ের দায়িত্ব নিতে।
অন্যায়ের বিরুদ্ধে, অবহেলার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে—মানুষের অধিকার ফিরিয়ে দিতে।
ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে
১৫নং যোগীপাড়া ইউনিয়নকে আমরা একটি মানবিক, শিক্ষিত ও উন্নত ইউনিয়নে পরিণত করবো। 🤝❤️
#জনগণের_প্রার্থী
#যোগীপাড়ার_পরিবর্তন
#মানুষের_ভালোবাসাই_শক্তি
#তুষার_ভাই
#স্বতন্ত্র_চেয়ারম্যান_প্রার্থী
#১৫নং_যোগীপাড়া_ইউনিয়ন

11/05/2026

Address

যোগীপাড়া, কাতিলা, বাগমারা, রাজশাহী
Rajshahi
6403

Telephone

+8801709447104

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলমগীর তুষার সমর্থক পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলমগীর তুষার সমর্থক পরিবার:

Shortcuts

Share