28/07/2026
ফিলিস্তিনের সমস্যাটি মুসলিম উম্মাহর অত্যন্ত গুরুতর একটি সমস্যা। এমনকি সম্ভবত সবচেয়ে সংকটপূর্ণ একটি সমস্যা।
ফিলিস্তিনের ব্যাপারটা এমন এক জাতির ব্যাপার - যাদেরকে হ/ত্যা করা হবে।
এমন এক জনগণের ব্যাপার - যাদেরকে নির্মূল করা হবে।
এমন এক ভূমির ব্যাপার - যা ছিনিয়ে নেওয়া হবে।
এমন কিছু নারীর ব্যাপার - যাদেরকে ধ/র্ষ/ণ করা হবে।
এমন কিছু শিশুর ব্যাপার - যাদেরকে হ/ত্যা করা হবে।
এমন কিছু সম্মানের ব্যাপার - যাকে লাঞ্ছিত-অপমানিত করা হবে।
এমন এক ধর্মের ব্যাপার - যাকে ধ্বংস করা হবে।
আসুন দেখি ফিলিস্তিন কে সসম্মানে টিকিয়ে রাখার স্বার্থে আমরা এক জাতি হিসেবে এবং একেক ব্যক্তি হিসেবে কি করতে পারেঃ
প্রথম কর্তব্যঃ ফিলিস্তিন ইস্যুটাকে সঠিকভাবে বোঝা এবং এ ব্যাপারে মানুষের মাঝে দ্রুত চেতনা ও জাগরণ সৃষ্টি করা।
দ্বিতীয় কর্তব্যঃ মানসিক পরাজয়ের অবসান ঘটানো এবং মুসলিম উম্মাহর জাগরণ ফিরিয়ে আনতে আশার সঞ্চার করা।
তৃতীয় কর্তব্যঃ সাধ্য অনুযায়ী ফিলিস্তিনের জন্য অর্থ-সম্পদ ব্যয় করা এবং এ ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা।
চতুর্থ কর্তব্যঃ সকল যা/য়/নবাদী, আমেরিকান, ইংরেজ এবং যেকোন রাষ্ট্র ও কোম্পানি - যারা যা/য়/নবাদীদের সমর্থন করছে, সাহায্য করছে, সবগুলোকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণরূপে বয়কট করা।
পঞ্চম কর্তব্যঃ মহান আল্লাহ তায়ালার কাছে কায়মনোবাক্যে, একাগ্র চিত্তে দোয়া করতে থাকা।
ষষ্ঠ কর্তব্যঃ ব্যক্তি ও সমাজকে পরিশুদ্ধ করা।
পরবর্তীতে আমরা এই দায়িত্ব গুলোর ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ।