Si Bappi

Si Bappi For HSC level ict

1) Number System & digital device

2) HTML & Web design

3) C programming

4) DBMS

প্রিয় HSC-2025  শিক্ষার্থীরা. আগামীকাল  শুধু  ১৫০ মিনিট  সময় দিও Si Bappi  Sir কে।MCQ তে ২৫/২৫ কমন আসবে ইনশাআল্লাহ। সময়:...
05/07/2025

প্রিয় HSC-2025 শিক্ষার্থীরা. আগামীকাল শুধু ১৫০ মিনিট সময় দিও Si Bappi Sir কে।
MCQ তে ২৫/২৫ কমন আসবে ইনশাআল্লাহ।
সময়: সকাল ১১ টায়
াজেশন_২০২৫





"তোমরা আলোর পথের যাত্রী..." ✨📚আগামী ২৬ জুন  তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।এই কয়েক মাসের পথচলায় তোমাদের সাথেই ছ...
23/06/2025

"তোমরা আলোর পথের যাত্রী..." ✨📚

আগামী ২৬ জুন তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।
এই কয়েক মাসের পথচলায় তোমাদের সাথেই ছিল আমার ক্লাস, আলোচনা, প্রশ্ন, ভুল, শিখন আর হাসিমাখা মুহূর্তগুলো।
আজ তোমরা বিদায় নিয়েছো—একটি বড় যাত্রার প্রথম ধাপে পা রাখার আগে।

এই ছবিগুলো শুধু বিদায়ের নয়, এগুলো একেকটি অধ্যায়ের বন্ধনের স্মৃতি।
আমার শিক্ষকজীবনের গর্ব – তোমাদের মুখে সেই আত্মবিশ্বাস, সেই স্বপ্ন দেখার আগুন দেখে আমি নিশ্চিত,
তোমরা ভালো করবে। ইনশাআল্লাহ। 💪

প্রিয় শিক্ষার্থীরা,
পরীক্ষা শুধু নম্বরের খেলা নয় – এটা তোমার অধ্যবসায়, চরিত্র আর সাহসের পরীক্ষা।
ভয় নয়, আত্মবিশ্বাসে পথ চলো।
সঠিক প্রস্তুতি, সুস্থ মন আর আল্লাহর উপর ভরসা—এই তিনে তোমাদের সাফল্য অনিবার্য।

তোমাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা।
যাও, জয় করো তোমাদের স্বপ্ন! 🌟

#বিদায়_শিক্ষার্থী #শুভকামনা ্ব #শিক্ষক_জীবনের_গর্ব

06/06/2025
06/09/2024

এইচএসসি ২০২৪ এর জরুরি বিজ্ঞপ্তি :
২০২৪ সালের যে সকল এইচএসসি পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উম্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে জেএসসি ও এসএসসি /সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে নিম্নলিখিত কাগজপত্র জরুরি ভিত্তিতে নিজ নিজ কলেজ অফিসে জমা দেয়ার জন্য বলা হল।
১. জেএসসি/সমমান এবং এসএসসি/ সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি।
২. এইচএসসি ২০২৪ এর প্রবেশ পত্রের ফটোকপি।

বি. দ্র. অন্যথায় রেজাল্ট না আসলে কলেজ কতৃপক্ষ দায়ী থাকবে না!

Contact : 01835551349 (Si Bappi)

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉আল...
20/03/2023

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

আল্লাহ্ মহান। আল্লাহ্ সকলের মঙ্গল করুক।
আমিন।

07/01/2023

জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।
যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26
অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26
তাহলে,,,
তুমি যতই পরিশ্রমী হও না কেনো, তোমার পরিশ্রম তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু শতভাগ না।
Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%
তুমি যতই বিজ্ঞ হও না কেনো, কখনো কখনো তা কঠোর পরিশ্রমের চেয়ে কম সফলতা আনতে পারে।
Knowledge:
K+N+O+W+L+E+D+G+E=
11+14+15+23+12+5+4+7+5=96%
আর তুমি যদি ভাগ্যের ভরসায় বসে থাকো, তা কোনো কূলেই তোমায় ভেরাবে না।
Luck:
L+U+C+K=
12+21+3+11=47%
অর্থাৎ এদের কোনোটাই 100% করতে পারে না, তাহলে সেটা কী যা 100% করতে পারে???
Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%
তাহলে??
সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল......
A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%
সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন এমনিতেই বদলে যাবে।

© copy & pest

HSC level ICT বিষয়ে পড়তে আজই যোগাযোগ করুন।                     Si Bappi Sir📼📼📼📼📼📼📼Bappi's ICT Solution 📼📼📼📼📼📼📼Bappi's IC...
14/12/2022

HSC level ICT বিষয়ে পড়তে আজই যোগাযোগ করুন।

Si Bappi Sir

📼📼📼📼📼📼📼

Bappi's ICT Solution

📼📼📼📼📼📼📼

Bappi's ICT Solution

01/12/2022

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এটি চূড়ান্ত করা হয়। আগামী সপ্তাহেই ভর্তির নীতিমালাটি জারি করা হবে।

এবার ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে হবে ভর্তির কাজটি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। বিপুল এই শিক্ষার্থীরা এখন উচ্চমাধ্যমিকে ভর্তির অপেক্ষায় আছে।

ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, উচ্চমাধ্যমিকে ভর্তি যে পদ্ধতিতে হয়, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না। আর ভর্তিতে আসনসংকট হওয়ার কোনো কারণ নেই। কারণ, যত শিক্ষার্থী পাস করে, তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে।

একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি?"বিল গেটস...
29/11/2022

একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি?"

বিল গেটস জবাব দিয়েছিল, "হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী”।

তারপর তিনি একটি গল্প বললেন-

“এই সময়টি ছিল যখন আমি ধনাঢ্য বা বিখ্যাত ছিলাম না।

“একবার নিউইয়র্ক বিমান বন্দরে একজন সংবাদপত্র বিক্রেতার সাথে আমার সাক্ষাত হলো।’’

“আমি একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু দেখেছি আমার কাছে যথেষ্ট টাকা নেই। তাই আমি কেনার সিদ্ধান্ত ছেড়ে পেপারটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম।

“আমি তাকে আমার অবস্থার কথা বলেছি। বিক্রেতা বললেন, ‘আমি আপনাকে বিনামূল্যে দিচ্ছি।’ আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“দুই থেকে তিন মাস পরে, আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছি এবং কাকতালীয়ভাবে আবারও সেই পত্রিকা বিক্রেতার সাথে দেখা হলো। বিক্রেতা আমাকে আজও একটি পত্রিকা অফার করলেন। আমি অপারগতা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারি না কারণ এখনও আমার পরিবর্তন আসেনি। তিনি বললেন, ‘আপনি এটি নিতে পারেন, আমি এটি আমার লাভাংশ থেকে আপনাকে দিচ্ছি, আমার ক্ষতি হবে না’। বিক্রেতার আগ্রহে আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“ঐ ঘটনার ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ একদিন মনে পড়ে গেল সেই পত্রিকা বিক্রেতার কথা। আমি তাকে খুঁজতে শুরু করে দিলাম এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেলাম।

“আমি তাকে জিজ্ঞাসা করলাম,‘ আপনি কি আমাকে চেনেন? ’তিনি বলেছিলেন,‘ হ্যাঁ, আপনি বিল গেটস। ’

“আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম,‘ আপনার কি মনে আছে একবার আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? ’

“বিক্রেতা বললেন,‘ হ্যাঁ, মনে আছে। আপনাকে দু’বার দিয়েছি। ’

“আমি বললাম,‘ আপনি যে আমাকে বিনামূল্যে পত্রিকা দিয়েছিলেন তা আমি ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার নিজের জন্য যা চান বলুন? আমি এটি পূরণ করব। ’'

“বিক্রেতা বললেন,‘ স্যার, আপনি এমন কিছু দিতে পারবেন না, যা আমার সাহায্যের সমান হবে। ’

“আমি জিজ্ঞাসা করলাম,‘ কেন? ’

“তিনি বলেছিলেন,‘ আমি আপনাকে সংবাদপত্র দিয়েছিলাম আমার দরিদ্র অবস্থান থেকে । আর আপনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছেন। আপনার সাহায্য কীভাবে আমার সাহায্যের সমান হবে? ’

"সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন নি।"

মানুষের বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তাঁরাই যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে।

সত্যিকারের ধনী হওয়া খুব গুরুত্বপূর্ণ।

Address

Patgram
Rājshāhi

Telephone

+8801722359189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Si Bappi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Si Bappi:

Share