30/03/2026
Telegram এর আসল power এখানেই! 🔥 বট গুলার কাজ দেখতে বলবেন, ওয়েট.... এগুলা আবার টেলিগ্রামে হয় নাকি?
টেলিগ্রাম বটের মেগা কালেকশন নিয়ে হাজির হলাম! অনলাইনে একটু সার্চ করলে বহু বট খুঁজে পাবেন, কিন্তু ৯০% কাজ করে না। এই লিস্টে সব বট টেস্টিং করে তারপরে যুক্ত করা হয়েছে! মানে ৯৯% বটই এই মুহূর্তে ওয়ার্কিং!!!
⚠️⚠️ এরকম পোস্ট ইনস্ট্যান্ট সেভ করে রাখতে হয় যাতে হারিয়ে না যায়। ইনস্ট্যান্ট TahMiD BorhaN ফলো করে রাখেন যাতে নেক্সট পার্ট গুলো মিস না হয়। শেয়ার করে, এরপরে পড়া শুরু করুন‼️
🟢 পোস্ট বিশাল লম্বা যেনো না হয়, তাই প্রত্যেকটা পর্বে ২০ টি করে টেলিগ্রাম বট শেয়ার করবো! সব বটের ইউজার নেম 📍 পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন ❤️
🎯 ট্রু কলার বট
আমি এই একমাত্র বটের জন্য টেলিগ্রাম ছাড়তে পারি না। যারা ট্রু কলার অ্যাপ কে আপনার কন্টাক্ট একসেস না দিতে চান। টেলিগ্রাম বটের মাধ্যমে সব নাম্বার লুকাপ করা সবচেয়ে বেস্ট পদ্ধতি। এই বটে ইন্টারনানাল ফরম্যাটে নাম্বার প্রবেশ করান, ইনস্ট্যান্ট নাম পেয়ে যাবেন। অনেক কন্টেন্ট এর ইমেইল বা ছবি ও পাওয়া যায়! তবে ট্রু কলার অ্যাপের তুলনায় বটে একটু ব্যাকডেটেড ডাটা শো করে। তবে ৯০% টাইম কাজ চালানো যায়!
🎯 GameBot
খুবই ছোট আর মজার একটা বট। এখানে তিনটা ছোট গেম আছে, বন্ধুকে ডাইরেক্ট ইনভাইট করে একসাথে খেলতে পারবেন। টাইম পাস করার জন্য ভালই।
🎯 Save Day AI Bot
আপনার যত আর্টিকেল ইউটিউব ভিডিও বা যেটার যেটার লিংক দরকার সব এনে এই বটে ফেলে রাখবেন। পরে জিজ্ঞাস করে কন্টেন্ট টি খুঁজে পাবেন। সব প্ল্যাটফর্ম থেকে ভিডিও, লিংক, আর্টিকেল, যা যা সব এক জায়গায় থাকবে। এইটা প্রোডাক্টিভিটির জন্য খুবই ভালো। খুঁজে পেতেও খুব ইজি!
🎯 Spotify ডাউনলোডার
এই নামে বহু বট থাকলেও ৯০% বট কোনো কাজ করে না। আমি বেস্ট ওয়ার্কিং বট টা দিয়ে দিয়েছি। আপনি কোয়ালিটি সেট করতে পারবেন এমন কি FLAC লসলেস ফাইল ডাউনলোড করতে করবেন।
শুধু Spotify নয়, Deezer, SoundCloud, Jio Saavn, YouTube এবং আরও লাইব্রেরির সাথে কাজ করে!
🎯 File Converter Bot
এখানে অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদি ফাইল এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কনভার্ট করতে পারবেন! খুবই কাজের জিনিস!
🎯 Gemini 3, ChatGPT 5, NanoBanana
এই একটা বট থেকেই আপনি Gemini 3, ChatGPT 5, এবং NanoBanana সব গুলো মডেল রান করতে পারবেন, টেলিগ্রাম থেকেই প্রম্পট দিতে পারবেন!
🎯 ফটো Upscale and Restore
গত পোস্টে এই বট অনেকেই রিকোয়েস্ট করেছেন। এখানে মূলত পুরাতন সাদাকালো ছবি থেকে কালার ছবিতে রিস্টোর করা যায়। সাথে ইমেজ আপ স্কেল করা হয়, কোয়ালিটি বড় করা যায়! আল্ট্রা কাজের জিনিস!
🎯 গুগল ড্রাইভ আপলোডার
এইটা একসময় দৈনিক ৫ বার করে ব্যবহার করতাম। এই বটে আপনার একাধিক গুগল একাউন্ট সেটাপ করতে পারবেন। আপনি সরাসরি কোনো ফাইলের ডাইরেক্ট লিংক পেস্ট করবেন অথবা টেলিগ্রামে আপলোড করবেন। সব ফাইল গুগল ড্রাইভে অটো চলে যাবে।
আমি অন্য সার্ভার থেকে ডাইরেক্ট লিংক এনে পেস্ট করতাম আর সেটা গুগল ড্রাইভে চলে যেতো। পরে ড্রাইভ থেকে ডাউনলোড করতাম। কারণ ব্যান্ডউইথ ফাস্ট পাইতাম। এইটার বহু কাজ আছে। একাধিক গুগল ড্রাইভ লিংক করা যায়, যেটা সুপার হ্যান্ডি।
🎯 Meme Generator
যেকোন ছবি আপলোড দিয়ে কনটেক্স বলে সহজেই Meme বানিয়ে ফেলতে পারবেন!
🎯 Temp Mail
অনলাইনে সব জায়গায় নিজের মেইল দেওয়া রিস্ক। হাবিজাবি কাজে টেম্পোরারি ইমেইল এড্রেস ব্যবহার করায় বেস্ট। এইটা অফিসিয়াল বট, ১ চাপে টেম্প মেইল জেনারেট করতে পারবেন।
🎯 LinkShortner
অনেক সময় tiny url ইত্যাদি ব্যবহার করে লিংক শর্ট করার দরকার লাগে। আবার শর্ট লিংক থেকে আসল লিংক ক্লিক না করেই খুঁজে বের করতে পারবেন। দুই কাজেই এই বট একসাথে করে। সাথে বেশ কিছু আলাদা আলাদা লিংক শর্ট করার সার্ভিস এক বটের মধ্যেই পাবেন।
🎯 YT, Insta, TikTok, FB ভিডিও ডাউনলোড
আমি দুইটা বট শেয়ার করলাম। একটা কাজ না করলে আরেকটা করবে। কারণ এগুলা সাইট থেকে প্রতিনিয়ত ভিডিও ডাউনলোড করার দরকার পড়ে। আপনি অনেক গুলো সাইজ পেয়ে যাবেন এবং সরাসরি MP3 ডাউনলোড অপশন ও পেয়ে যাবেন!
🎯 ওয়াটার মার্ক ছাড়া টিকটকের ভিডিও ডাউনলোড!
যারা টিকটিক থেকে ওয়াটার মার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করতে চান, এইটা বেস্ট একটা বট। ইনস্ট্যান্ট কাজ করে, ফুল ফ্রেশ ভিডিও ডাউনলোড করতে পারবেন, টিকটিক লেখা থাকবে না। এইটা ইনস্টাগ্রামে কাজ করে দেখলাম!!
🎯 Free Socks5 প্রক্সি বট
এই বট একটু এডভ্যান্সড ইউজারদের জন্য। যাদের নানান কাজে প্রক্সি, ভিপিএন এগুলা লাগে। এই বট থেকে ফ্রী তেই প্রক্সি জেনারেট করে নিতে পারবেন। তবে এইটা ফ্রী ডাটাবেজ, তাই আল্ট্রা ফাস্ট স্পিড আশা করা মূর্খামি!
🎯 Search Anything
এই বট টেলিগ্রামের গ্রুপ এবং চ্যানেল খোজার একটা সার্চ ইঞ্জিন। একটা বট থেকেই আপনি টেলিগ্রাম দুনিয়ার যেকোনো ক্যাটাগরির গ্রুপ এবং চ্যানেল খুঁজে বের করতে পারবেন!
🎯 OCR বট
এখানে যেকোনো টেক্সট ওয়ালা ছবি বা বইয়ের পাতা বা ডকুমেন্ট ইমেজ আপলোড করে দিলে সেটার টেক্সট গুলো আপনাকে এক্সট্র্যাক্ট করে দিয়ে দেবে! ছাত্রদের কাজে আসতে পারে।
🎯 APK সার্চ ইঞ্জিন
এই বটে আপনি যেকোনো অ্যাপ এর APK ফাইলের ডাইরেক্ট লিংক পেয়ে যাবেন। অ্যাপ টা প্লে স্টোরে থাকুক, APKPure এ থাকুক, আর কোনো MOD সাইটে থাকুক। আপনি এক বট থেকে সার্চ করে APK খুঁজে পাবেন! হিউজ কাজের জিনিস। তবে সোর্স ভেরিফাই করে এপিকে ইন্সটল করবেন। ⚠️
🎯 মুভি সিরিজ বট
টেলিগ্রামের বট নিয়ে কথা হবে আর মুভি সিরিজ ডাউনলোড করার বট থাকবে না, সেটা কিভাবে হয়? এই বটে সব মুভি পাওয়া যায়, সিরিজের সিজন এবং এপিসোড ভিত্তিতে পাওয়া যায়। খুবই ইজি!!
🎯 আইপি থেকে লোকেশন
আপনি যেকোনো ডোমেইন থেকে আইপি এবং আইপি থেকে সার্ভার লোকেশন, কান্ট্রি লোকেশন, আইপি Map লোকেশন সহজেই খুঁজে পেতে পারবেন। খুবই কাজের টুল!
‼️ তো এই ছিলো আজকের লিস্ট। ভালো সাড়া পেলে পার্ট ২ শীগ্রই ড্রপ করবো। 📍পিন কমেন্ট থেকে সব বটের লিংক পেয়ে যাবেন। পোস্ট সেভ + আইডি ফলো মাস্ট 🔥