সিভিল ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তা পরিবার

  • Home
  • Bangladesh
  • Pabna
  • সিভিল ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তা পরিবার

সিভিল ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তা পরিবার শিক্ষা, অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগ—এখানেই সিভিল ইঞ্জিনিয়ারদের উদ্যোক্তা পরিবার।��

Watch us on YouTube: https://www.youtube.com/.family

✅ সিভিল ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তা পরিবারের প্রধান কাজগুলো
1️⃣ জ্ঞান ও স্কিল শেয়ারিং
🔹 কনস্ট্রাকশন, বিল্ডিং ডিজাইন, সাইট ম্যানেজমেন্ট, অটোCAD, ইস্টিমেট ইত্যাদি নিয়ে টিপস ও গাইড।
🔹 স্টুডেন্ট থেকে প্রফেশনাল — সবাই যেন কিছু শিখতে পারে।

2️⃣ উদ্যোক্তা দৃষ্টিভঙ্গি তৈরি
🔹 সিভিল ইঞ্জিনিয়ারদের শুধুমাত্র চাকরির ওপর নির্ভর না করে কিভাবে ফার্ম, কন্ট্রাক্টিং, ডিজাইন সেবা বা উপকরণ সরবরাহে উদ্যোক্তা হওয়া যায় — সেই বিষয়ে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা।

3️⃣ ফিল্ড এক্সপেরিয়েন্স শেয়ার
🔹 সদস্যদের প্রকল্প অভিজ্ঞতা, বাস্তব সমস্যা ও সমাধান শেয়ার করা।
🔹 নতুনদের বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা।

4️⃣ কোর্স ও সেমিনার আয়োজন
🔹 পেইড / ফ্রি কোর্স: AutoCAD, Etabs, Quantity Survey, 3D Design, Site Supervision ইত্যাদি।
🔹 লাইভ সেশন, জব প্রিপারেশন, স্টার্টআপ টিপস।

5️⃣ সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যবসায়িক সংযোগ তৈরি
🔹 সদস্যদের মাঝে পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতা।
🔹 উপকরণ বিক্রেতা, ঠিকাদার, ডিজাইনারদের নেটওয়ার্ক তৈরি করা।

6️⃣ সিভিল-ভিত্তিক ক্যারিয়ার গাইডেন্স
🔹 সরকারি চাকরি, প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ টিপস, রোডম্যাপ, সিভি রাইটিং গাইড।
🔹 স্কিল ডেভেলপমেন্ট ও প্রজেক্ট ভিত্তিক চর্চা।

7️⃣ মেম্বার হাইলাইট এবং সাফল্যের গল্প
🔹 সফল উদ্যোক্তা সদস্যদের অভিজ্ঞতা ও যাত্রা তুলে ধরা।

🎯 লক্ষ্য:
“সিভিল ইঞ্জিনিয়ারদের শুধু চাকরিজীবী নয়, একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।”

05/09/2026

. RCC-এর পূর্ণরূপ কী?
ক) Reinforced Cement Concrete
খ) Reinforced Clay Concrete
গ) Ready Cement Concrete
ঘ) Rapid Cement Concrete

শিক্ষার্থী বা চাকরি প্রত্যাশী এই ০৬টি বিষয় আয়ত্ত করুন-১/ কোয়ালিটি কন্ট্রোল:রড,সিমেন্ট,বালি টেস্ট ও কাস্টিং-কিউরিং তদারকি...
27/08/2026

শিক্ষার্থী বা চাকরি প্রত্যাশী এই ০৬টি বিষয় আয়ত্ত করুন-
১/ কোয়ালিটি কন্ট্রোল:রড,সিমেন্ট,বালি টেস্ট ও কাস্টিং-কিউরিং তদারকি।
২/ ড্রয়িং অনুসরণ:আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী কাজ।
৩/ সাইট সেফটি:কাজের নিরাপত্তা বজায় রাখা।
৪/ প্রোগ্রেস ট্র্যাকিং:ডেইলি রিপোর্ট (DPR) রাখা ও নির্ধারিত সময়ে কাজ শেষ করা।
৫/ মেটেরিয়াল ম্যানেজমেন্ট: কাঁচামালের সঠিক সংরক্ষণ ও অপচয় কমানো।
৬/ লেবার ম্যানেজমেন্ট:শ্রমিক পরিচালনা ও ক্লায়েন্ট/কনসালটেন্টের সাথে সমন্বয়।

24/08/2026

মিক্সার মেশিনে কংক্রিটের সব উপাদান—সিমেন্ট, বালি, খোয়া ও পানি—দেওয়ার পর কতক্ষণ পর্যন্ত মিক্সার ঘোরানো উত্তম বলে মনে করেন?

09/08/2026

চাকরির সুযোগ
ডিজিটাল সার্ভে ও সয়েল টেস্ট কম্পানীতে চাকরির সুযোগ।
যোগাযোগ করুন
০১৭৩৬২২০৩৪৩(হোয়াসঅ্যাপ)
১০ তারিখ অথবা ১১ তারিখের মধ্যে যোগদান করতে হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (পর্ব–১)১. প্রশ্ন: সিভিল ইঞ্জিনিয়ারিং কী?উত্তর: পরিকল্পনা, ডিজা...
06/08/2026

সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (পর্ব–১)
১. প্রশ্ন: সিভিল ইঞ্জিনিয়ারিং কী?
উত্তর: পরিকল্পনা, ডিজাইন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বিভিন্ন অবকাঠামো নির্মাণের প্রকৌশল শাখাই সিভিল ইঞ্জিনিয়ারিং।
২. প্রশ্ন: PCC এর পূর্ণরূপ কী?
উত্তর: Plain Cement Concrete.
৩. প্রশ্ন: RCC এর পূর্ণরূপ কী?
উত্তর: Reinforced Cement Concrete.
৪. প্রশ্ন: ১:২:৪ মিক্স রেশিও বলতে কী বোঝায়?
উত্তর: ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি এবং ৪ ভাগ স্টোন চিপস।
৫. প্রশ্ন: বিম (Beam) কী?
উত্তর: যে কাঠামোগত সদস্য লোড বহন করে কলামে স্থানান্তর করে তাকে বিম বলে।
৬. প্রশ্ন: কলাম (Column) কী?
উত্তর: যে উল্লম্ব সদস্য ভবনের লোড ফাউন্ডেশনে স্থানান্তর করে তাকে কলাম বলে।
৭. প্রশ্ন: ফুটিং (Footing) কী?
উত্তর: কলামের লোড নিরাপদভাবে মাটিতে স্থানান্তর করার জন্য ব্যবহৃত ভিত্তির অংশকে ফুটিং বলে।
৮. প্রশ্ন: স্লাম্প টেস্ট কেন করা হয়?
উত্তর: কংক্রিটের Workability বা কাজের উপযোগিতা নির্ণয়ের জন্য।
৯. প্রশ্ন: কিউরিং (Curing) কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: কংক্রিটের শক্তি বৃদ্ধি, ফাটল কমানো এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য।
১০. প্রশ্ন: একজন সাইট ইঞ্জিনিয়ারের প্রধান দায়িত্ব কী?
উত্তর: কাজের মান নিয়ন্ত্রণ, ড্রয়িং অনুযায়ী কাজ সম্পন্ন করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সময়মতো প্রকল্প শেষ করা।
📚 নিয়মিত সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর পেতে পেজটি ফলো করুন। :::**

23/06/2026

টাইলস লাগানোর সময় ২ টাইলসের মাঝে কত টুকু ফাঁকা রাখতে হয়?

১০ কত দিবেন ফিটিং এর জন্য।                    #সিভিল
22/06/2026

১০ কত দিবেন ফিটিং এর জন্য।

#সিভিল

23/04/2026

পিট কেন দেওয়া হয়?

#পিট সিভিল ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তা পরিবার

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when সিভিল ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তা পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share