Bhangura VAB Technical Training Institute

Bhangura VAB Technical Training Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhangura VAB Technical Training Institute, Computer training school, Mowla Market (3rd Floor), Bhangura Bazar, Bhangura, Pabna.

🎓 ভর্তি চলছে🖥️ কম্পিউটার অপারেশন লেভেল–০২📅 কোর্সের মেয়াদ: ৩ মাস💰 সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণআপনি কি কম্পিউটার দক্ষতা ব...
22/02/2026

🎓 ভর্তি চলছে

🖥️ কম্পিউটার অপারেশন লেভেল–০২

📅 কোর্সের মেয়াদ: ৩ মাস
💰 সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ

আপনি কি কম্পিউটার দক্ষতা বাড়িয়ে চাকরি বা ফ্রিল্যান্সিংয়ের সুযোগ তৈরি করতে চান?
তাহলে কম্পিউটার অপারেশন লেভেল–০২ কোর্সটি হতে পারে আপনার সঠিক সিদ্ধান্ত।

✨ কোর্সে যা যা শিখানো হবে:

MS Word (ডকুমেন্ট তৈরি ও ফরম্যাটিং)

MS Excel (ফর্মুলা, ডাটা এন্ট্রি ও রিপোর্ট তৈরি)

MS PowerPoint (প্রেজেন্টেশন ডিজাইন)

ইন্টারনেট ও ই-মেইল ব্যবহার

অফিসিয়াল কাজের ব্যবহারিক প্রশিক্ষণ

📍 যোগাযোগের ঠিকানাঃ
ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
মওলা মার্কেট (৩য় তলা)
ভাঙ্গুড়া বাজার, ভাঙ্গুড়া, পাবনা

📢 আসন সংখ্যা সীমিত — দ্রুত ভর্তি সম্পন্ন করুন!

📢 ভর্তি চলিতেছে!ভাঙ্গুরা ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট💻 কোর্স সমূহ:✔ কম্পিউটার অপারেশন – লেভেল ২✔ কম্পিউটার অপারেশন ...
20/02/2026

📢 ভর্তি চলিতেছে!
ভাঙ্গুরা ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
💻 কোর্স সমূহ:
✔ কম্পিউটার অপারেশন – লেভেল ২
✔ কম্পিউটার অপারেশন – লেভেল ৩

সীমিত আসনে ভর্তি চলছে। আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

📍 অফিস ঠিকানাঃ
মওলা মার্কেট(৩য় তলা), ভাঙ্গুরা বাজার, ভাঙ্গুরা, পাবনা
📞 বিস্তারিত জানতে সরাসরি অফিসে যোগাযোগ করুন।

ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব), বাংলাদেশের এমন এক মানবিক সংগঠন, যার সঙ্গে যুক্ত এমন কিছু অসাধারণ মানুষ রয়েছ...
22/01/2026

ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব), বাংলাদেশের এমন এক মানবিক সংগঠন, যার সঙ্গে যুক্ত এমন কিছু অসাধারণ মানুষ রয়েছেন।যারা আমেরিকায় অবস্থান করেও নিয়মিতভাবে বাংলাদেশের অসংখ্য দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।
বিশেষ করে ভাঙ্গুড়ার মানুষের জন্য প্রযুক্তিগত শিক্ষার দ্বার উন্মুক্ত করতে তারা বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করেছেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।
শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে শিক্ষাবৃত্তিসহ নানা বিশেষ সুযোগ-সুবিধা, যা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। তাদের এই নিরলস মানবিক প্রচেষ্টার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
❤️❤️❤️

পাবনার ভাঙ্গুড়ায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।স্বেচ্ছাসেবী সংস্থা ভলান...
20/01/2026

পাবনার ভাঙ্গুড়ায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ছবিতে তাহার একাংশ🍁

🎉 ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 🎉কম্পিউটার অপারেশন (লেভেল-২) স্কিল পার্ট সম্পূর্ণ করেউত্তীর্ণ সকল শিক্ষার্থ...
25/10/2025

🎉 ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 🎉
কম্পিউটার অপারেশন (লেভেল-২) স্কিল পার্ট সম্পূর্ণ করে
উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! 💐

তোমাদের এই সফলতা আমাদের গর্ব।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক অনুমোদিত ও সার্টিফায়েড
এই সাফল্য তোমাদের দক্ষতা উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

✨ আগামীর পথে আরও সাফল্য ও উন্নতি কামনা করি ✨

25/10/2025
🎓 ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 🎉দক্ষতা অর্জনে এগিয়ে যান, গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ!আমাদের টেইলারিং ও ড্রেসমে...
13/10/2025

🎓 ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 🎉

দক্ষতা অর্জনে এগিয়ে যান, গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ!

আমাদের টেইলারিং ও ড্রেসমেকিং কোর্সের অ্যাসেসমেন্টে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হলো 🏅

এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রতিশ্রুতিবদ্ধ—
✅ দক্ষ তরুণ–তরুণীদের নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান গড়ে তুলতে সহায়তা করা।
✅ যারা চান দেশ–বিদেশে ক্যারিয়ার গড়তে, তাদের জন্য প্রদান করা হচ্ছে বিশেষ দিকনির্দেশনা ও সুযোগ।

আমাদের সকল শিক্ষার্থীর জন্য রয়েছে:
✨ মানসম্মত প্রশিক্ষণ
✨ ক্যারিয়ার পরামর্শ ও সহায়তা
✨ সার্টিফিকেটের মাধ্যমে চাকরি ও উদ্যোগের সুযোগ

📍 অফিসের ঠিকানাঃ
মওলা মার্কেট (৩য় তলা), কৃষি ব্যাংকের উপরে,
ভাঙ্গুড়া বাজার, ভাঙ্গুড়া, পাবনা।

📞 আজই যোগাযোগ করুন — সুযোগ হাতছাড়া করবেন না!
💡 “দক্ষতা উন্নয়নই ভবিষ্যতের চাবিকাঠি।” 🔑

এনএসডিএ এর অধীনে কমপিটেন্ট হওয়া শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি...
17/06/2025

এনএসডিএ এর অধীনে কমপিটেন্ট হওয়া শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি ও ভাব উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম এম জাহিদ হাসানের উদ্যোগে ও হাসনাত ফ্যামিলি ফাউন্ডেশনের সৌজন্যে ভাব বাংলাদেশের পক্ষ থেকে এনএসডিএ এর অধীনে টেইলারিং এন্ড ড্রেস মেকিং (টিডিএম) লেভেল-২ কমপিটেন্ট হওয়া ৪জন শিক্ষার্থীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
ড. এম এম জাহিদ হাসান যখন টেইলারিং প্রশিক্ষণ শুরু হয় তখন যারা ভালো করবে তাদেরকে সেলাই মেশিন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ জুন, ২০২৫ তারিখে ড. এম এম জাহিদ জাহিদ হাসান ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৪জন শিক্ষার্থীর হাতে সেলাই মেশিন তুলে দেন। উল্লেখ্য গত ৩১মে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর অ্যাসেসমেন্টে তারা কমপিটেন্ট হয়েছে। সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার ও টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষক আলেয়া খাতুন, সহকারী ম্যানেজার ও কম্পিউটার প্রশিক্ষক মো. গোলাম রাব্বি।

ভাঙ্গুড়ায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বৃত্তি পেল ৬ শিক্ষার্থীপাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বৃত্তি প...
19/05/2025

ভাঙ্গুড়ায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বৃত্তি পেল ৬ শিক্ষার্থী

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বৃত্তি পেল ৬ শিক্ষার্থী। ১৯মে সোমবার সকাল এগারোটায় ভাঙ্গুড়া ভাব
টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলেদেন প্রতিষ্ঠানের সভাপতি ও ভাব উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম. এম. জাহিদ হাসান।

সদ্য অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর অ্যাসেসমেন্টে ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ৭জন শিক্ষার্থীর মধ্যে ৬জন কমপিটেন্ট হয়েছে। কমপিটেন্ট হওয়া ৬জন শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি হিসেবে প্রত্যেককে ৩,০০০টাকার চেক প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৯জন শিক্ষার্থীকে ২০ দিন (৪০ ঘন্টা) "বেসিক কম্পিউটার কোর্স" সফলভাবে সম্পন্ন করায় শিক্ষার্থীদের ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।

বৃত্তির চেক ও সনদপত্র প্রদান করে প্রধান অতিথি ড. এম এম জাহিদ হাসান শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আলেয়া খাতুন ও কম্পিউটার প্রশিক্ষক মো. গোলাম রাব্বি। শিক্ষার্থীরা বৃত্তি ও সনদপত্র পেয়ে অত্যন্ত খুশি।

National Skill Development authority এর Assessment এ আমাদের স্টুডেন্ট।
15/05/2025

National Skill Development authority এর Assessment এ আমাদের স্টুডেন্ট।

SSC-2025 ব্যাচ এর স্টুডেন্টদের ৮০% স্কলারশিপে ভর্তি চলছে।এছাড়া থাকছে বিশেষ সুযোগ সুবিধা।
15/05/2025

SSC-2025 ব্যাচ এর স্টুডেন্টদের ৮০% স্কলারশিপে ভর্তি চলছে।
এছাড়া থাকছে বিশেষ সুযোগ সুবিধা।

Address

Mowla Market (3rd Floor), Bhangura Bazar, Bhangura
Pabna
6640

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhangura VAB Technical Training Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share