Maktabatu Ibnil Mubarak - মাকতাবাতু ইবনিল মুবারক

Maktabatu Ibnil Mubarak - মাকতাবাতু ইবনিল মুবারক ইলমের পথে অর্থ যেন আর বাধা না হয় এই নিয়তেই আমাদের প্রচেষ্টা

তাকরীরুল মাবানী শরহু মুখতাসারিল মাআনী সম্পর্কে পাঠকের রিভিউ #তাকরীর_অভিব্যক্তি 'আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বা...
19/09/2026

তাকরীরুল মাবানী শরহু মুখতাসারিল মাআনী সম্পর্কে পাঠকের রিভিউ
#তাকরীর_অভিব্যক্তি
'আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
আপনাদের শরাহটি দেখলাম,মাশাআল্লাহ বেশ ভালো লাগলো। গতানুগতিক সাধারণ বাংলা নোট নয়। নিজস্ব ধারায় লিখিত একটি চমৎকার শরাহ। খোলাসা,খোলাসাতুল খোলাসা,তাফসীল,আরবী সারাংশ ইত্যাদি বিভিন্ন উপায়ে কিতাবটি ছাত্রদের জন্য যথেষ্ট সহজবোধ্য করে তোলা হয়েছে মাশাআল্লাহ।
আমি লালমাটিয়া মাদরাসায় মুখতাসারুল মা'আনী পড়াই।
আমার জন্য এক সেট পাঠানোর ব্যবস্থা করলে ভালো হয়।''
মুফতী মামুন আবদুল্লাহ কাসেমী
সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসা

আহলে ইলমের পথ ও পাথেয় উস্তাজ-ছাত্র ও আলেমসমাজ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আচরণ ও ব্যক্তি-জীবনের মুরুআত...
17/09/2026

আহলে ইলমের পথ ও পাথেয়
উস্তাজ-ছাত্র ও আলেমসমাজ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আচরণ ও ব্যক্তি-জীবনের মুরুআত; স্ত্রী-সন্তান, মা-বাবা, শ্বশুর-শাশুড়ি, ভাই-বোন ও যৌথ পরিবারকে ঘিরে দাম্পত্য ও পারিবারিক জীবনের দায়িত্বশীলতা; সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব ও প্রজ্ঞা; আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক; ইলমের প্রকৃত মর্যাদা ও আমল-আখলাকে তার প্রতিফলন; এবং যোগ্য, আদর্শ ও দ্বীনদার প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব —জীবনের প্রতিটি ক্ষেত্রে ইমাম আযম রহ.-এর সংক্ষিপ্ত অথচ গভীর ও পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01855-672905 (হোয়াটসঅ্যাপ)

আহলে_ইলমের_পথ_ও_পাথেয়

আহলে ইলমের পথ ও পাথেয় কিতাবটি মূলত ইমাম আযম আবু হানিফা রহ. অসিয়তের ব্যাখ্যামূলক একটি প্রয়াস। আর ইমাম আযম রহ. এর এই অসিয়ত...
17/09/2026

আহলে ইলমের পথ ও পাথেয় কিতাবটি মূলত ইমাম আযম আবু হানিফা রহ. অসিয়তের ব্যাখ্যামূলক একটি প্রয়াস।
আর ইমাম আযম রহ. এর এই অসিয়ত সম্পর্কে ইমাম যাহেদ কাউসারী রহ. এর একটি মূল্যবান মতামত পাওয়া যায়। নিম্নে তা প্রদত্ত হলো:

قال الإمام محمد زاهد الكوثري عن هذه الوصية في كتابه:
حسن التقاضي في سيرة الإمام أبي يوسف القاضي:
وَهَذِهِ مِنْ أَبْدَعِ الْوَصَايَا وَأَجْمَعِ الْعِظَاتِ، تَعُمُّ شُؤُونَ الْحَيَاةِ كُلَّهَا، كَمَا تَشْمَلُ جَمِيعَ مَا بِهِ صَلَاحُ أُمُورِ الْآخِرَةِ، وَهِيَ أَحْسَنُ وَصِيَّةٍ جَامِعَةٍ مِنْ عَالِمٍ لِتِلْمِيذِهِ، فَلَمْ أَرْضَ إِخْلَاءَ الْكِتَابِ مِنْهَا اكْتِفَاءً بِشُهْرَتِهَا بَيْنَ أَهْلِ الْعِلْم
— ‘তিনি আরও বলেন, এটি অত্যন্ত চমৎকার ও ব্যাপকতর নসীহতগুলোর অন্যতম। এতে জীবনের সকল দিক ও বিষয় অন্তর্ভুক্ত হয়েছে; একই সঙ্গে যেসব জিনিস দ্বারা পরকালের বিষয়গুলো ঠিকঠাক রূপে সম্পাদিত হয় এসব বিষয়ও এতে রয়েছে। এটি একজন আলেমের পক্ষ থেকে তাঁর ছাত্রের জন্য প্রদত্ত সর্বোত্তম পূর্ণাঙ্গ অসিয়ত। তাই শুধু আহলে ইলমের মাঝে এর প্রসিদ্ধি রয়েছে—এই কারণে কিতাবটিকে এর থেকে শূন্য রাখতে আমি সন্তুষ্ট হতে পারিনি।’

এ মূল্যায়ন থেকেই আমরা এ কিতাবের গুরুত্ব বুঝতে পারি।

#আহলে_ইলমের_পথ_ও_পাথেয়

অচিরেই প্রকাশিত হবে ইনশাআল্লাহ আহলে ইলমের পথ ও পাথেয় (১ম খণ্ড)মূল: ইমাম আযম আবু হানিফা ( রহ.)ব্যাখ্যাকার: আবু আহমদ মুহা....
17/09/2026

অচিরেই প্রকাশিত হবে ইনশাআল্লাহ
আহলে ইলমের পথ ও পাথেয় (১ম খণ্ড)
মূল: ইমাম আযম আবু হানিফা ( রহ.)
ব্যাখ্যাকার: আবু আহমদ মুহা. মুঈনুদ্দীন হাফিজাহুল্লাহ খাদেমুত তলাবা, মারকাযুল ইরফান দারুল উলূম, বাংলাদেশ
গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান
সহযোগিতায়: মাওলানা ফয়সাল
প্রকাশকাল: রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী
প্রকাশনায়: মাকতাবাতু ইবনিল মুবারক
মৌচাক, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
যোগাযোগ: ০১৩০৭৮২৮৯০২, ০১৮৫৫৬৭২৯০৫
কিতাব সংগ্রহ করতে মাকতাবার উক্ত নাম্বারে যোগাযোগ করুন
পরিবেশক: মাকতাবাতুল আসলাফ, ইসলামী টাওয়ার, আন্ডারগ্রাউন্ড
যোগাযোগ: ০১৭৩৫৪১৫৩৩৩, ০১৭৩৩৪৯৮০০৪
সর্বপ্রকার যোগাযোগ: ০১৭২৫৫৬৬৩৭৬
গ্রন্থস্বত্ব: লেখক ও প্রকাশক কর্তৃক সংরক্ষিত
#আহলে_ইলমের_পথ_ও_পাথেয়

10/09/2026

তাকরীরুল মাবানীর লেখকের বালাগাতের পরিচয় সম্পর্কে দরস প্রকাশিত হয়েছে Markazul Irfan Darul Ulum Bangladesh পেইজে।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কিতাবগুলো কিশোরগঞ্জের বাজিতপুর খানকা মাদ্রাসার রওনা হবে।  #তাকরীরুল_মাবানী
10/09/2026

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কিতাবগুলো কিশোরগঞ্জের বাজিতপুর খানকা মাদ্রাসার রওনা হবে।
#তাকরীরুল_মাবানী

আসলে যারা এ যাবত তাকরীরুল মাবানী কিতাবটি সংগ্রহ করেছেন এবং মনোযোগ সহকারে পড়েছেন তাদের কেউই এ যাবত আফসোস তো দূরের কথা, স...
07/09/2026

আসলে যারা এ যাবত তাকরীরুল মাবানী কিতাবটি সংগ্রহ করেছেন এবং মনোযোগ সহকারে পড়েছেন তাদের কেউই এ যাবত আফসোস তো দূরের কথা, সামান্য আপত্তিও তুলেনি; বরং আমার আজকের চার বছরের অভিজ্ঞতা। তাকরীরুল মাবানীর সুবাধে শত শত মুখতাসার পড়ুয়া ছাত্র উস্তাদের সাথে কথা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ কাউকে এমন পাইনি তাকরীরুল মাবানী কিতাবটি গুরুত্ব সহকারে পড়েছেন আর এটার ব্যাপারে বিরূপ কোনো মন্তব্য করেছেন। তাই আমি আপনাকে অনুরোধ করবো, আপনি একটু কিতাবটি হাতে নিন। ধৈর্য সহকারে কিতাবটির শুরু থেকে শেষ পর্যন্ত উল্টে দেখুন। আল্লাহর আপনি নতুন কিছু আবিষ্কার করতে পেরেছেন বলে মনে হবে। আল্লাহর কসম, বহুদিন পর সঠিক দিকনির্দেশনার সন্ধান খুজে পাবেন।

এ অভিব্যক্তিটা পড়ে সত্যিই আমার অন্তর অনেক খুশি হয়ে গিয়েছে। আসলেই এটাই বাস্তবতা। যা আমরা অনেকেই বুঝিনা। বর্তমান যমানায় ...
07/09/2026

এ অভিব্যক্তিটা পড়ে সত্যিই আমার অন্তর অনেক খুশি হয়ে গিয়েছে। আসলেই এটাই বাস্তবতা। যা আমরা অনেকেই বুঝিনা। বর্তমান যমানায় মুখতাসারুল মাআনী বুঝার জন্য যে তাকরীরুল মাবানীর বিকল্প নেই, তা আমরা অনেকেই বুঝিনা। কিন্তু নজরওয়ালা মানুষের হাতে যখন কিতাবটি পড়ে, তখন তার নিজের অজান্তেই তার জবান থেকে এমন অভিব্যক্তি বের হয়ে আসে। আমি কিন্তু এ ভাইয়ের কাছে কোনো রিভিউ চাইনি। উনি নিজ থেকেই এ কথাটি আমাদের Maktabatu Ibnil Mubarak - মাকতাবাতু ইবনিল মুবারক এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপে জানিয়েছে।
আমদের সবার উচিত আমাদের অন্তরে জমে থাকা তাকরীরুল মাবানী সম্পর্কিত এ জাতিয় অভিব্যক্তিগুলো শেয়ার করা। কেননা হতে পারে আমার একটি মন্তব্য পড়ে আরো শতজন এমন একটি ইলমি কিতাবের প্রতি উৎসাহিত হবে। তাকরীরুল মাবানীর সকল পাঠকের প্রতি বিনীত অনুরোধ আপনারা নিজের সর্বোচ্চ সাধ্যানুযায়ী কিতাবটির প্রচার করুন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত উস্তাদে মুহতারামের ইলমের প্রচার প্রসারে লিপ্ত থাকার তৌফিক দান করুন। আমিন

তাকরীরুল মাবানী কিতাবটি সংগ্রহ করুন Rokomary থেকে
04/09/2026

তাকরীরুল মাবানী কিতাবটি সংগ্রহ করুন Rokomary থেকে

Author: Allama Saad Uddin Taftazani Ra, Category: Jamaat Sharhe Bekaya, Price: 729.0, Link: www.rokomari.com/book/405261

ইসলামী বইমেলায় আসছে ইনশাআল্লাহ
04/09/2026

ইসলামী বইমেলায় আসছে ইনশাআল্লাহ

েলায়_প্রকাশিতব্য_বই — ১৫৭

আলহামদুলিল্লাহ!
আসন্ন আন্তর্জাতিক ইসলামী বইমেলা ২০২৬ উপলক্ষে একে একে আসছে বহু নতুন বই।

এবারের বইমেলায় Maktabatu Ibnil Mubarak - মাকতাবাতু ইবনিল মুবারক থেকে প্রকাশিত হতে যাচ্ছে ছবিতে থাকা নতুন বইটি। বইটি এখনো অপ্রকাশিত; ইনশাআল্লাহ খুব শিগগিরই পাঠকদের হাতে পৌঁছাবে।

এবারের মেলায় প্রকাশিতব্য নতুন বইগুলো সহজে খুঁজে পেতে আমাদের বিশেষ হ্যাশট্যাগটি অনুসরণ করুন—

েলায়_প্রকাশিতব্য_বই

এই হ্যাশট্যাগের অধীনে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকাশনীর এবারের নতুন ও প্রকাশিতব্য বইগুলোর তথ্য তুলে ধরা হবে, ইনশাআল্লাহ।

আন্তর্জাতিক ইসলামী বইমেলা ২০২৬
তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে
স্থান : জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব গেইট সংলগ্ন বিস্তৃত এলাকা
সময়কাল : এক মাসব্যাপী, ইনশাআল্লাহ।

যুক্ত থাকুন : https://www.facebook.com/share/p/1986sddywB/

েলায়_প্রকাশিতব্য_বই
#ইসলামী_বইমেলা_২০২৬
#ইসলামি_বইমেলা_২০২৬
#বায়তুল_মুকাররম_বইমেলা_২০২৬
#বায়তুল_মুকাররম_ইসলামী_বইমেলা_২০২৬

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatu Ibnil Mubarak - মাকতাবাতু ইবনিল মুবারক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share