03/08/2026
ছেলেটার নাম সাজিদ, ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজে আছে। কেমো কাজ করছেনা, শরীর আর ধকল সামলাতে পারছেনা, তবুও সে মানসিকভাবে খু্বই শক্ত। চোখে জল কিন্তু মুখে হাসি, বেঁচে থাকার জন্য তীব্র লড়াই করছে। মৃত্যুর মুখে দাঁড়িয়েও থেমে যায়নি, ফার্স্ট এইড বক্সের একটি ব্যবসা শুরু করেছে।
এই ছেলের কাছ থেকে আমাদের যেটা শেখার আছে তা হলো: জীবনে যতদিন নিঃশ্বাস চালু আছে ভালো কিছুর জন্য চেষ্টা করে যেতে হবে, হারার আগে হেরে যাওয়া যাবেনা। সফলতা বিফলতা আল্লাহর হাতে, আমাদের কাজ হলো ধৈর্য ধরে পরিশ্রম করে যাওয়া, ব্যস এতটুকুই!
আল্লাহ কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন আমিনl