04/05/2026
Al কে ভয় পাচ্ছেন? আপনার ক্যারিয়ার কি তবে এখানেই শেষ?? তাহলে হয়তো আপনি আসল বিপদটা এখনো বুঝতে পারেননি।
আজকের পৃথিবীতে পিছিয়ে পড়ার কারণ Al না। পিছিয়ে পড়ার কারণ হলো শেখা বন্ধ করে দেওয়া। সময় বদলাচ্ছে। কাজের ধরন বদলাচ্ছে। মানুষের চিন্তার গতি বদলাচ্ছে। যারা এখনো পুরোনো নিয়ম ধরে বসে আছে তারা ধীরে ধীরে সুযোগ হারাচ্ছে। আর যারা নতুন কিছু শিখছে তারা প্রতিদিন নিজেদের আরও মূল্যবান করে তুলছে।
অনেকেই ভাবছে Al এলে চাকরি থাকবে না। গ্রাফিক্স ডিজাইনারদের নাকি এখন আর কাজ থাকবে না , সব নাকি Al টুল করে ফেলবে কিন্তু ইতিহাস বলে অন্য কথা। যখন নতুন প্রযুক্তি এসেছে তখন সবসময় মানুষ ভয় পেয়েছে। পরে দেখা গেছে প্রযুক্তি মানুষের জায়গা নেয়নি। বরং যারা প্রযুক্তিকে কাজে লাগাতে শিখেছে তারাই সবচেয়ে দ্রুত এগিয়ে গেছে। এআইও ঠিক তেমনই একটি শক্তিশালী পরিবর্তন।
AI আপনার প্রতিদ্বন্দ্বী না। এটি এমন একটি সহকারী যা আপনার সময় বাঁচাতে পারে। কাজের গতি বাড়াতে পারে। নতুন আইডিয়া দিতে পারে। ছোট ছোট repetitive কাজগুলো কমিয়ে আপনাকে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় দিতে পারে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে জানেন তাহলে এটি আপনার শক্তি বাড়াবে।
এখন প্রশ্ন হলো কে এগিয়ে যাবে? যে ভয় পেয়ে দূরে থাকবে সে না। যে প্রতিদিন একটু একটু করে শিখবে সে। যে নতুন টুল শিখবে। যে নিজের দক্ষতার সাথে প্রযুক্তিকে মিলিয়ে নেবে। যে বুঝবে ভবিষ্যৎ অপেক্ষা করে না।
মনে রাখবেন Al কাউকে হারাতে আসেনি। হারবে তারা যারা পরিবর্তনের সময়ও বদলাতে চায় না। আর জিতবে তারা যারা আজ থেকেই নিজেকে আপগ্রেড করা শুরু করবে। ভবিষ্যৎ সবসময় সাহসীদের পক্ষেই থাকে। তাই নিজেকে আপগ্রেড করেন ,নতুন নতুন স্কিল শিখেন পাশাপাশি Al কে সহযোগী বানান তাহলে আপনাকে চাকরী হারানোর ভয় করতে হবেনা বরং চাকরীই আপনাকে খুজে নিবে।