Binary Skill Development Center

Binary Skill Development Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Binary Skill Development Center, Computer training school, 118, Kalibari Road, Bolashpur (Opposite of BADC), Mymensingh.

28/01/2025

Breaking Barriers, Building Careers for All

আমরা যারা জীবনে সুযোগ পায়নি, তাদের স্বপ্ন ভাঙার গল্প শুনে বড় হয়েছি। আজ সেই ভাঙা স্বপ্নগুলো জোড়া লাগানোর একটি ক্ষুদ্র চেষ্টা শুরু করেছি। ২৭ জানুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছি বাইনারি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার।

আমাদের লক্ষ্য সহজ—সমাজের পিছিয়ে পড়া মানুষদের এক নতুন সূর্যের নিচে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া। যারা জীবনে কেবল বঞ্চনাই দেখেছে, আমরা চাই তাদের হাতে দক্ষতার অস্ত্র তুলে দিতে।

প্রথম ধাপে আমরা বেসিক কম্পিউটার স্কিল, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং-এর মতো কোর্স চালু করছি। কিন্তু আমাদের স্বপ্ন এখানেই শেষ নয়। আমরা এই প্রশিক্ষণকে ফ্রিল্যান্সিং-এর দিকে নিয়ে যেতে চাই, যেন তারা শুধু দক্ষ না হয়, স্বনির্ভরও হতে পারে।

বন্ধুরা, আমরা জানি এই সমাজে পরিবর্তন আনা একা কারও পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের পাশে চাই। এই উদ্যোগ শুধু আমার নয়, আমাদের সবার।

আপনার সহযোগিতা একটি পরিবারকে হাসি ফিরিয়ে দিতে পারে। আপনার ভালোবাসা আমাদের চলার পথ আরও মসৃণ করতে পারে যার লক্ষ্য একটাই, সমাজের পিছিয়ে পড়া শিক্ষিত মানুষদের স্বনির্ভর করে গড়ে তোলা।

চলুন, আমরা একসঙ্গে সমাজের গল্পটা বদলে দিই।

সেই সাথে কৃতজ্ঞতা জানাই সেই স্বপ্নবাজদের যাঁরা এই উদ্যোগের সাথে আছেন।

“আসুন, একসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিই।”

Address

118, Kalibari Road, Bolashpur (Opposite Of BADC)
Mymensingh
2201

Alerts

Be the first to know and let us send you an email when Binary Skill Development Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share