SNN Systems

SNN Systems We are a software company..focus mainly in android app and web app

22/04/2019

আমাদের ওয়েবসাইট ও অ্যাপ সার্ভার বর্তমানে ডাউন।সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

ইনশা আল্লাহ্ কিছু দিনের মধ্যেই আবার চালু হবে

Download LINK:https://play.google.com/store/apps/details?id=snnsystems.biological.scientific.nameপৃথিবী বৈচিত্র্যময় জীবজ...
17/06/2017

Download LINK:https://play.google.com/store/apps/details?id=snnsystems.biological.scientific.name
পৃথিবী বৈচিত্র্যময় জীবজগতের আধার।মানুষের জ্ঞান অন্বেষণ মানুষকে এই বিশাল প্রাণীজগত সম্বন্ধে জানার জন্য আগ্রহী করে তোলে।যার ফশশ্রুতিতে জীবজগতকে জানার জন্য বিন্যস্তের প্রয়োজন হয়।ফলে আর্বিভার হয় শ্রেণিবিন্যাসের।আর এরই ধারাবাহিকতা ক্যারোলাস লিনিয়াসের হাত ধরে জীবসমূহের বৈজ্ঞানিক নামকরণের সূচনা ঘটে।
বৈজ্ঞানিক নামকরণে দ্বিপদ নামকরণে করা হয়।দ্বিপদী নামকরণ বলতে বোঝায় দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম করনের পদ্ধতি। এই নামকরণ লাতিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে। গণ নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। এই নামকে বৈজ্ঞানিক নামও বলা হয়। Systema Naturae গ্রন্থের দশম সংস্করণে (১৭৫৮) ক্যারোলাস লিনিয়াস জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন।
দ্বিপদ নামকরণের নীতি:
☆নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে।
☆বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ(Genus) নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির(Species) নাম।
☆জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য (unique) হতে হয়। কারণ, একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই।
☆ বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে,বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে।
☆বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে।
☆হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে।
☆যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে।
☆যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তাঁর নাম সনসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে।

এই অ্যাপে মোট ৬০০ টি বৈজ্ঞানিক নাম এই পর্যন্ত যোগ করা হয়েছে।পরর্বতীতে আরও যোগ করা হবে।এই অ্যাপে কোন জীবের নাম বাংলায় লিখলেই তার বৈজ্ঞানিক নাম চলে আসবে।অ্যাপে রয়েছে বুকমার্ক সুবিধা।ফলে দরকারি বৈজ্ঞানিক নাম বুকমার্ক করে রাখা যাবে।দরকারের সময় বুকমার্ক -এ গেলে বুকমার্ককৃত শব্দগুলো পাওয়া যাবে।

এই অ্যাপটি তৈরিতে "Open Source Ridmik Bangla Dictionary" এর সোর্স কোডের সাহায্য নেওয়া হয়েছে।

Molar Mass Calculator
24/05/2017

Molar Mass Calculator

👌Molar Mass Calculator👌Link:https://play.google.com/store/apps/details?id=snnsystems.molar.mass.calculatorHow Calculate:...
24/05/2017

👌Molar Mass Calculator👌

Link:https://play.google.com/store/apps/details?id=snnsystems.molar.mass.calculator

How Calculate:This calculator you can use for computing the average molecular weight (MW) of molecules by entering the chemical formulas (for example C3H4OH(COOH)3 ). Or you can choose by one of the next two option-lists, which contains a series of common organic compounds (including their chemical formula) and all the elements. The molecular mass calculator will recognize the entered formula's, which are included in the list of organic compounds.The calculator handles at most two different bracket levels. Make sure you enter the molecule of crystallization at last (e.g. C2HCl3O.H2O )

We are now working on a new Android app named "নেকের রত্ন ভান্ডার" 😊
01/05/2017

We are now working on a new Android app named "নেকের রত্ন ভান্ডার" 😊

"ইলেকট্রন বিন্যাস" এর  সম্পূর্ণ  অ্যাপ পাবলিশ করা হয়েছে। 😊😊ইলেকট্রন বিন্যাস অ্যাপটিতে রসায়নের নানা বিষয়ে বিস্তারিত আলোচন...
18/04/2017

"ইলেকট্রন বিন্যাস" এর সম্পূর্ণ অ্যাপ পাবলিশ করা হয়েছে। 😊😊
ইলেকট্রন বিন্যাস অ্যাপটিতে রসায়নের নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।এই অ্যাপটির মাধ্যমে যেকোন শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে।
ভবিষ্যতে অ্যাপটিকে আরো তথ্য দ্বারা সমৃদ্ধ করা হবে।বর্তমানে এই অ্যাপটিতে আলোকপাত করা হয়েছে:
১।পরমাণু কি??
২।বিভিন্ন পরমাণু মডেল
৩।মৌলিক পদার্থ কি??
৪।যৌগিক পদার্থ কি??
৫।ইলেকট্রন কি??
৬।ইলেকট্রন বিন্যাসে কি??
৭।পর্যায় সারণি কি??
৮।শক্তিস্তর কি??
৯।উপস্তর কি??
১০।মৌলসমূহের যোজনী ইতিবৃত্ত
১১।মৌলসমূহের যোজনী
১২।যৌগ গঠনের নিয়মসমূহ
১৩।পর্যায় সারণির মৌলসমূহ মনে রাখার সহজ উপায়
১৪।উপস্তরের ক্রম
১৫।ইলেকট্রন বিন্যাসের নিয়ম
১৬।মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস
১৭।ইলেকট্রন বিন্যাস হতে গ্রুপ-পর্যায় নির্ণয়

☆☆পরবর্তীতে আরো যোগ করা হবে☆☆

Google Play Link:https://play.google.com/store/apps/details?id=snnsystems.electron.binnas.full

22/03/2017

We are now working on the FULL version of "ইলেকট্রন বিন্যাস"
Keep Claim and stay with us for one more awesome & educative app

 #গল্পগুচ্ছhttps://play.google.com/store/apps/details?id=snnsystems.robi.tagore.golpo.gucchoরবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮...
22/03/2017

#গল্পগুচ্ছ

https://play.google.com/store/apps/details?id=snnsystems.robi.tagore.golpo.guccho

রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) বাংলার দিকপাল কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। তিনি গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় নন্দিত। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্য ও সংগীতে রবীন্দ্রনাথ এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। নোবেল ফাউন্ডেশন তাঁর এই কাব্যগ্রন্থটিকে বর্ণনা করেছিল একটি "গভীরভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর কাব্যগ্রন্থ" রূপে। রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল কলকাতার এক পিরালী ব্রাহ্মণ পরিবারে।মাত্র আট বছর বয়সে তিনি প্রথম কাব্যরচনায় প্রবৃত্ত হন। ১৮৭৭ সালে মাত্র ষোলো বছর বয়সে "ভানুসিংহ" ছদ্মনামে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। প্রথম ছোটোগল্প ও নাটক রচনা করেন এই বছরেই। রবীন্দ্রনাথ ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করে দেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। তাঁর মতাদর্শ প্রতিফলিত হয়েছে তাঁর বিচিত্র ও বিপুল সৃষ্টিকর্ম এবং তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতীর মধ্য দিয়ে। বঙ্গীয় শিল্পের আধুনিকীকরণে তিনি ধ্রুপদি ভারতীয় রূপকল্পের দূরুহতা ও কঠোরতাকে বর্জন করেন। নানান রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়কে উপজীব্য করে রচিত হয়েছে তাঁর উপন্যাস, ছোটোগল্প, সংগীত, নৃত্যনাট্য, পত্রসাহিত্য ও প্রবন্ধসমূহ। তাঁর বহুপরিচিত গ্রন্থগুলির অন্যতম হল গীতাঞ্জলি, গোরা, ঘরে বাইরে, রক্তকরবী, শেষের কবিতা ইত্যাদি। রবীন্দ্রনাথের কাব্য, ছোটোগল্প ও উপন্যাস গীতিধর্মিতা, সহজবোধ্যতা, ধ্যানগম্ভীর প্রকৃতিবাদ ও দার্শনিক চিন্তাধারার জন্য প্রসিদ্ধ। তাঁর রচিত গান আমার সোনার বাংলা ও জনগণমন-অধিনায়ক জয় হে ক্রমে বাংলাদেশ ও ভারত রাষ্ট্রের জাতীয় সংগীত।

"গল্পগুচ্ছ" রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম রচনা।আমরা এই অ্যাপে তা তুলে ধরলাম।এটি SNN Systems কর্তৃক তৈরি করা হয়েছে।

এই অ্যাপে মোট ২৭ টি গল্প সংকলন করা হয়েছে।

অ্যাপের সম্পূর্ণ সংরক্ষণ এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হবে।তাতে সম্পূর্ণ গল্পগুচ্ছ অন্তর্ভুক্ত করা হবে।

পরমাণু,ইলেকট্রন,ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জানতে ডাউনলোড করুন...............Link:https://play.google.com/store/apps/detai...
06/03/2017

পরমাণু,ইলেকট্রন,ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জানতে ডাউনলোড করুন...............
Link:https://play.google.com/store/apps/details?id=snnsystems.electron_binnas
ইলেকট্রন একটি অধঃ-পরমাণু (subatomic) মৌলিক কণা (elementary particle) যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন -১/২ অর্থাৎ ফার্মিয়ন) এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ-চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক কেন্দ্রের (নিউক্লিয়াসের) সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। মূলত ইলেকট্রন চলাচলের দরুন কঠিন পরিবাহীতে বিদ্যুতের প্রবাহ ঘটে। ইলেকট্রনের স্পিন ও ইলেকট্রন প্রবাহের বর্তুলতা (চক্রাকার প্রবাহ) বা ত্বরণের জন্য চৌম্বকত্ব তৈরি হয়।
আণবিক পদার্থ বিজ্ঞান এবং কোয়ান্টাম রসায়ন অণুযায়ী ইলেক্ট্রন বিন্যাস হচ্ছে কোন অণু, পরমাণু বা অন্য কোন বস্তুতে ইলেক্ট্রনের সজ্জা। ইলেক্ট্রন নির্দিষ্ট সম্ভাব্য এলাকা জুড়ে পরিভ্রমণ করে যা অর্বিটাল নামে পরিচিত। এই অর্বিটালগুলোর আকৃতি এবং ইলেক্ট্রন ধারণক্ষমতা নিউক্লিয়াস থেকে অর্বিটালের দূরত্বের উপর নির্ভর করে বিভিন্ন হয়। প্রতিটি অর্বিটালের সর্বোচ্চ ইলেক্ট্রন ধারণক্ষমতা নির্দিষ্ট। অণু বা পরমাণুর কোন অর্বিটালে কতটি করে ইলেক্ট্রন অবস্থান করবে তা আউফবাউ নীতি অণুযায়ী নির্ধারিত হয়। কোন অণূ বা পরমাণুর অর্বিটালগুলোতে কতটি করে ইলেক্ট্রন রয়েছে তা বিশেষ উপায়ে প্রকাশিত রূপই হচ্ছে ইলেক্ট্রন বিন্যাস। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপরে ঐ পরমাণুর যোজনী নির্ভর করে। ইলেক্ট্রন বিন্যাসের বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে সমযোজী বন্ধনের ভিত্তি।

অর্বিটালের আকৃতি এবং ইলেক্ট্রন ধারণক্ষমতাকে যথাক্রমে ইংরেজি বর্ণ s,p,d,f দ্বারা নির্দেশ করা হয়। এছাড়াও g,h এবং i বর্ণ দিয়েও নির্দেশ করার বিধান রয়েছে কিন্তু এখনও পর্যন্ত এগুলো ব্যবহারের প্রয়োজন পড়েনি। প্রতিটি অর্বিটালের শক্তিমাত্রা নির্দিষ্ট। ইলেক্ট্রন এক শক্তিমাত্রার অর্বিটাল থেকে অন্য শক্তিমাত্রার অর্বিটালে ঝাঁপ দিতে পারে। এর ফলে ফোটন নামের একপ্রকার কোয়ান্টাম শক্তি কণার নিঃসরণ ঘটে। অর্বিটালের শক্তিমাত্রাকে ১ থেকে ৭ এর মধ্যের কোন একটি পূর্ণ সংখ্যা দ্বারা নির্দেশ করা হয় এবং তা অর্বিটাল নির্দেশক বর্ণের সাথে বসানো হয়।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
এই অ্যাপের মাধ্যমে আপনি ইলেকট্রন ও ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।
●পরমাণু কি??
●বিভিন্ন পরমাণু মডেল ও নীতি
●ইলেকট্রন কি??
●ইলেকট্রন বিন্যাস কি??
●ইলেকট্রন বিন্যাস করার নিয়ম
●মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস
●পর্যায় সারণি
●ইলেকট্রন বিন্যাস হতে গ্রুপ-পর্যায় নির্ণয়
♡The FULL Version will be published within 1-2 Month♡

Address

Ishwargonj
Mymensingh
2280

Alerts

Be the first to know and let us send you an email when SNN Systems posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share