27/11/2025
উচ্চ মাধ্যমিক পাঠ্য বই থেকে নির্বাচিত ৫০টি শব্দার্থ
০১| গৌরচন্দ্রিকা___ভূমিকা
০২| পুস্তিন____চামড়ার জামা/কোট
০৩| সালতি/কোন্দা__তালগাছের তৈরি নৌকা
০৪| রসুই চালা____রান্নাঘর
০৫| পাঁশুটে____পাণ্ডর/ফ্যাকাশে
০৬| খতরনাক__বিপজ্জনক/মারাত্মক
০৭| গন্ধবণিক___মসলা ব্যবসায়ী
০৮| বাড়ুই___ঘরের চাল ছাওয়া মিস্ত্রী
০৯| ধরনি___ধরার অবলম্বন(ধরণি-- পৃথিবী)
১০| লঙ্গরখানা___বিনামূল্যে খাদ্য বিতরণ স্থান
১১| রবদব___জাঁকজমক
১২| ফতে___জয়
১৩| কামিন___নারী শ্রমিক
১৪| মাহিষ্য____কৈবর্ত জাতি
১৫| মজকুর____পূর্ববর্ণিত
১৬| রোয়াব__সম্ভ্রম(রোয়াক-বারান্দা)
১৭| কিংবদন্তি___জনশ্রুতি
১৮| প্রকোষ্ঠ___ঘর/কুঠরি
১৯| গুড়গুড়ি___আলবোলা/ফরসি
২০| ক্যানভাস___মজবুত মোটা কাপড় বিশেষ
২১| ডেরা____আস্তানা
২২| বামপন্থি___সাম্যবাদী/প্রগতিবাদী
২৩| পৃষ্ঠপ্রদর্শন___পালানো
২৪| বন্দে মাতরম___দেশমাতাকে বন্দনা করি
২৫| বনেদি____প্রাচীন ও সম্ভ্রান্ত
২৬| দেয়া___মেঘ
২৭| খন্দ___ফসল/শস্য
২৮| টাঙন___পাহাড়ি জলধারবিশেষ
২৯| কান্দর___খাত/নিচু স্থান(কন্দর- গর্ত/গুহা)
৩০| হাপর___বালক
৩১| পসরা___পণ্য সম্ভার
৩২| ভাঁট___এক ধরনের বুনো ফুলবিশেষ(ভেট-উপহার)
৩৩| জাড়____শিত/ঠাণ্ডা
৩৪| হার্মিটেজ____মঠ/সন্ন্যাসীর নির্জন আশ্রম
৩৫| ক্রাক-ডাউন___কালো রাত
৩৬| কিউরেটর___জাদুঘর রক্ষক
৩৭| পাখাল___পান্তাভাত
৩৮| আমানি___পানিযুক্ত ভাত
৩৯| পাখালি___ধুয়ে
৪০| কিংশুক___পলাশ ফুল/বৃক্ষ
৪১| ষোলকলা___পরিপূর্ণ
৪২|লেফাফাদুরস্ত_বাইরে ঠাঁট বজায় রেখে চলা
৪৩| শিখিনী___ময়ূরী
৪৪| চামর___পাখা(গরুর পুচ্ছ দিয়ে তৈরি)
৪৫| কাফুর___কর্পূর
৪৬| যাবক___আলতা
৪৭| বিভাবরী____রাত্রি
৪৮| হেম___স্বর্ণ
৪৯| সুধাকর___চাঁদ(সুধা-জ্যোৎস্না/ অমৃত)
৫০| আহব___যুদ্ধ(মন্দ্র-শব্দ)
©