ErroRs

ErroRs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ErroRs, Dhaka, Mirpur.

31/12/2023

২০২৩ এ যা পেয়েছি আলহামদুলিল্লাহ্‌ আর যা পাইনি তার জন্যও আলহামদুলিল্লাহ্‌ । আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

DevOps Roadmap
30/08/2022

DevOps Roadmap

29/08/2022


11/08/2022

ফ্রেশার দের জন্য বলছিঃ

মামা,চাচা ছাড়া চাকুরী হয়না এই ধারনাটা একেবারেই ভুল। মামা,চাচা দিয়ে কিছু কিছু গুরত্বহীন পয়েন্টে চাকুরী হয়, যাকে অনেকে বলে গ্যাটিস।কারো রিকুয়েষ্টে অথবা এক প্রকার দায়বদ্ধতা থেকে কর্তৃপক্ষ জেনে শুনে বুঝেই এদের নেয় জাস্ট একটা আয় রোজকারের পথ করে দেয়ার জন্য। তবে গুরুত্বপূর্ণ কোন পজিশনে কখনোই এসব লোকজন দের চাকরি দেয়া হয়না, কোয়ালিটি কে কমপ্রমাইজ করা হয়না। একজন ব্যবসায়ী ব্যাবসা করার জন্য প্রতিষ্ঠান খুলে,চাকুরী দিয়ে আত্বীয়তা বাড়ানোর জন্য নয়। কাজেই মামা চাচা ছাড়া চাকুরী হয়না এসব কথা মন থেকে সরিয়ে ফেলে নিজেকে যোগ্য থেকে যোগ্যতর করে গড়ে তুলতে হবে। মানব সম্পদ বিভাগ গুলো এবং প্রতিষ্ঠান গুলো যোগ্য প্রার্থী পাবার জন্য সুযোগ ওপেন করে রেখেছে। তারা যোগ্য লোক খুজতেছে, পেলে লুফে নিচ্ছে। তবে সিভি তে রেফারেন্স রাখা হয় ব্যাক গ্রাউন্ড ভেরিফাই করার জন্য অথবা ক্যান্ডিডেট এর প্রতি একটা আস্থা সৃষ্টির জন্য।ভালো ক্যান্ডিডেট এর জন্য রেফারেন্স একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে বাট মিনিমাম কোয়ালিটি না থাকলে জব হয় না।

কোন রকমে একটা সার্টিফিকেট অর্জন করলেই চাকুরির জন্য নিজেকে যোগ্য ভাবা যাবেনা, নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। যে বিষয়ে সার্টিফিকেট পাওয়া হয়েছে সেই বিষয়ে বেসিক নলেজ থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে কমিউনিকেশন এর এবিলিটি থাকতে হবে।

"আমি খায়, সে যাই " এই জাতীয় ভাষা দিয়ে কমপিটিশনে টেকা যাবেনা।
মাস্টার্স করা ছেলে উদ্যোগ আর উদ্বেগ এর পার্থক্য বুঝেনা। অত্যন্ত হতাশাজনক।

আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি গ্রাজুয়েশন করা ছেলেদের নিজের সম্পর্কে কিছু বলতে বললে এরা বলতে পারেনা এমন কি বাংলায় ও বলতে পারেনা যা দুঃখ জনক। নিজের সাব্জেক্ট নিয়ে প্রশ্ন করলেও এরা উত্তর দিতে পারেনা।
কম্পিউটার এর বেসিক কোর্স গুলো খুব ভালো ভাবে করতে হবে। কর্পোরেট জগত এবং চাকুরী সহ নানবিধ জব রিলেটেড ইনফরমেশন গুগলে এটাচড থেকে ধারনা নিতে হবে। চাকরি হোক বা না হোক বেশি বেশি ইন্টারভিউ ফেইস করতে হবে এতে নিজের গ্যাপ গুলো এবং দুর্বল সাইড গুলো সম্পর্কে ধারনা পাওয়া যাবে, সেই সাথে সাহস ও বাড়বে।

সার্টিফিকেট একটা পাওয়া মানেই জব পাবার অধিকারী হয়ে যাওয়া না। ফেসবুকে আজাইরা প্যাচাল, সব বিষয়ে পন্ডিতি জাহির করার জন্য কমেন্ট করা, মানুষ কে পচানো এবং বিভিন্ন অপ্রয়োজনীয় সাইডে সময় নস্ট না করে এই সময় গুলা একজন ফ্রেশার নিজের উন্নতির জন্য কাজে লাগাতে পারে। ইন্টারনেট এর যুগে নিজেকে আপডেট করার জন্য যা লাগে তার সব আছে ইন্টারনেট এ। অনেক সহজ নিজেকে এখন আপডেট করা। ইন্টারনেট কে ভালো কাজে ব্যবহার কর‍তে হবে।
শিক্ষা ব্যবস্থা ভালো না, চাকুরীর বাজার ভালো না৷, মামা চাচা দুলাভাই ছাড়া চাকরি হয়না এসব বিষয় গুলা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে, চাকুরী পেতে সমস্যা হবেনা।দিন শেষে নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে।
ধন্যবাদ।

05/08/2022
17/04/2022

লেখকঃ তামিম শাহরিয়ার সুবিন, ক্যাটাগরিঃ প্রোগ্রামিং বেসিক বই, মূল্যঃ 129, লিংকঃ www.rokomari.com/book/159783 , সার সংক্ষেপঃ “প্রোগ্রাম....

17/04/2022

"প্রোগ্রামিং এর আদ্যোপান্ত"
আমরা সবাই জন্মগত প্রোগ্রামার, আর আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু ঘটছে সব কিছুই একেকটা প্রোগ্রাম। প্রোগ্রামিং এর আদ্যোপান্ত প্রোগ্রামিং বিষয়ক একটা বই হলেও আশ্চর্যজনক ভাবে এই বইতে এক লাইন কোডও লেখা হয় নি। তবে এই বইয়ের পরতে পরতে ডিকোড হতে থাকবে আপনার জটিল মস্তিষ্কের ভিতরে থাকা নিউরনের প্রতিটি সিগন্যাল। এটা কোনো ফিকশন না, এখানে কল্পনার রাজ্যের রাজকুমারীর সাথেও আপনার দেখা হবে না, তবে আপনি ফুচকার প্লেটে প্রেমের জায়গায় প্রোগ্রামিং এর দেখা পাবেন। রাস্তায় হাটতে হাটতে শত শত ফাংশনের সাথে ধাক্কা লাগবে আপনার, আপনি আপনার জীবনের প্রতিটি ইনফিটি লুপে ফেসে যাওয়া কন্ডিশনের খোঁজ পাবেন। খোঁজ পাবেন অ্যারের মতো সাজিয়ে গুছিয়ে রাখা আপনার জীবনের প্রতিটা অবজেক্টের। প্রোগ্রামিং, মোটিভেশন, ফ্রাস্ট্রেশন, ইমোশন এবং রিয়েলিটির পেন্টাগোনাল ফিকশন।

Available on Rokomari.com: https://www.rokomari.com/book/228332/programming-er-addopanta?fbclid=IwAR2n7QZxSjGU9TsXfDGI3lBJSqFpG3Ky2-adAaZevFcQbP1Rv225nFjrPPg

04/04/2022



Address

Dhaka
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when ErroRs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ErroRs:

Share