Application Desk

Application Desk Any Govt & Private University Admission, Govt & Private Job Online/Offline, Govt & Private Scholarsh

নতুন বছর শুরু হোক সুস্বাস্থ্য আর সমৃদ্ধিতে।আমাদের সকল শুভানুধ্যায়ীদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা !!Happy New year 2...
01/01/2023

নতুন বছর শুরু হোক সুস্বাস্থ্য আর সমৃদ্ধিতে।
আমাদের সকল শুভানুধ্যায়ীদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা !!
Happy New year 2023

🎉 🎁 ১০ জাতীয় এসএমই পণ্য মেলা - ২৪শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর ২০২২ (এনরুট গ্রীনারীজ) 🎁🎉এনরুট গ্রীনারীজ EnGreen এমন একটি ...
24/11/2022

🎉 🎁 ১০ জাতীয় এসএমই পণ্য মেলা - ২৪শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর ২০২২ (এনরুট গ্রীনারীজ) 🎁🎉

এনরুট গ্রীনারীজ EnGreen এমন একটি কোম্পানি যা দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। তারই ধারাবাহিকতায়, এনরুট গ্রিনারিজ তাদের নতুন মেশিন ও পণ্য নিয়ে দশম জাতীয় এসএমই মেলায় উপস্থিত রয়েছে।

এশিয়ায় বহুল ব্যবহৃত হয় সুপারি পাতা, আর এই পাতা দিয়ে প্লেটসহ অনেক আকর্ষণীয় পণ্য তৈরিতে ব্যবহার করা যেতে পারে, যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। এনরুট গ্রীনারীজ এমন একটি মেশিন তৈরি করা হয়েছে যা সুপারি পাতা থেকে সহজে এসব পণ্য তৈরি করে। মেশিনটি ব্যবহার করা সহজ এবং যে কেউ পরিচালনা করতে পারে। এই মেশিনের সাহায্যে পানের দ্রব্য দ্রুত ও সহজে তৈরি করা যায় এবং সেগুলো উচ্চমানের।

আমাদের লক্ষ্য হল মানসম্পন্ন পণ্য এবং পরিষেবা প্রদান করা যা এই উদ্যোক্তাদের তাদের ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করবে। এই মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) জন্য তাদের পণ্য এবং পরিষেবাগুলি সারা দেশের সম্ভাব্য গ্রাহকদের কাছে প্রদর্শনের সুযোগ প্রদান করে। আমরা বিশ্বাস করি যে তাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করে, আমরা চাকরি তৈরি করতে এবং অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারি।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা ২৪শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর ২০২২ পর্যন্ত আইপিডিসি ফাইন্যান্সের সাথে আসন্ন মেলায় অংশগ্রহণ করব। চলার পথে গ্রীনারীজ মেলা চলাকালীন আমাদের স্টল দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা আপনার সাথে দেখা করার এবং আমাদের সর্বশেষ পণ্য এবং পরিষেবাগুলি প্রদর্শনের জন্য উন্মুখ। আপনার সময়ের জন্য আপনাকে ধন্যবাদ এবং আমরা আপনাকে মেলায় দেখতে আশা করি।

Contact Information:

Address: Ranks Business Center (Level 4), Ka-218/1, Pragati Sarani, Dhaka
Phone: +8801894947620
Email: [email protected]
Visit Now: https://engreen.shop

👉Register Here: https://rebrand.ly/registration-for-certificate ⏰1 DAY LEFT! Book Your Place Now. 📍Online Webinar 📅 13th...
12/09/2022

👉Register Here: https://rebrand.ly/registration-for-certificate

⏰1 DAY LEFT!

Book Your Place Now.

📍Online Webinar
📅 13th September
⏰ 03:30 – 04:30 PM

✅ Learn the new Labor Law modifications, principles, and changes

✅ Join our live Q/A session to address your queries.

✅ Get Certification.

Need more info? Reach us.

Email: [email protected]
Hotline: 01767804408l

Payroll processing in Bangladesh is a service provided by companies to organizations or individuals for managing, proces...
13/06/2022

Payroll processing in Bangladesh is a service provided by companies to organizations or individuals for managing, processing, and dispersing the payroll of all employees of a company, in a systematic manner. Also, government organizations or companies which need to keep track of the employees' payrolls, usually use payroll process. Bangladesh is a country that has a vibrant economy, which is growing continuously.

Visit Now:

What are the advantages of outsourcing your payroll processing to payroll service providers in Bangladesh? Payroll processing in Bangladesh is a service provided by companies to organizations or individuals for managing, processing, and dispersing the payroll of all employees of a company, in a syst...

জন্ম নিবন্ধন করবেন ভাবছেন, আর ভাবনা নয় সপ্ন এখন সত্যি সব এখন হাতের মুঠোয়,   যে কোন নেটওয়ার্ক/ অনলাইন সার্ভিস দোকানে বা ন...
17/01/2021

জন্ম নিবন্ধন করবেন ভাবছেন, আর ভাবনা নয় সপ্ন এখন সত্যি সব এখন হাতের মুঠোয়,
যে কোন নেটওয়ার্ক/ অনলাইন সার্ভিস দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
[http://bdris.gov.bd/br/application](http://bdris.gov.bd/br/application...)
নতুন জন্ম নিবন্ধন আবেদন
[http://bdris.gov.bd/br/correction](http://bdris.gov.bd/br/correction...)
জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
[http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...)
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
[http://bdris.gov.bd/br/application/status](http://bdris.gov.bd/br/application/status...)
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
[http://bdris.gov.bd/application/print](http://bdris.gov.bd/application/print...)
জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
[http://bdris.gov.bd/br/reprint/add](http://bdris.gov.bd/br/reprint/add...)


মোল্লা নাসিরুদ্দিন একবার কুয়ার পাশে বসে গোসল করছিলেন। সেদিনই নতুন সাবান কিনে এনেছিলেন। ভাবছিলেন, আজ ভাল করে সাবান মেখে গ...
17/01/2021

মোল্লা নাসিরুদ্দিন একবার কুয়ার পাশে বসে গোসল করছিলেন। সেদিনই নতুন সাবান কিনে এনেছিলেন। ভাবছিলেন, আজ ভাল করে সাবান মেখে গোসল করবেন।

এই মনে করে তিনি সাবানটা হাতে নিতেই একটি কাক সাবানটি নিয়ে উড়ে চলে গেলো।

নাসিরুদ্দিন হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে থাকলেন। তারপর তার মুখ হাসিতে ভরে উঠলো।

এক প্রতিবেশি তা দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মোল্লা সাহেব, সাবান হারিয়েও আপনি হাসছেন কেন?

নাসিরুদ্দিন হাসিমুখেই উত্তর দিলেন- দেখুন, কাকটা আমার চেয়েও কালো কুৎসিত। আমার মনে হয় সাবানটা আমার চেয়ে ওরই বেশি দরকার। হাহাহা।

চাকরি না পেয়ে নিরুৎসাহিত হবেন না। আমাদের প্রতিটি ইচ্ছাই যদি পূরণ হত, তাহলে বেঁচে থাকার আনন্দ বলে কিছু থাকত না। রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছাপূরণ গল্পটা কি মনে আছে? সেখানে কিন্তু এটাই দেখানো হয়েছিল।

গ্রোথ মাইন্ডসেট ধরে চেষ্টা করতে থাকুন।

তাই বলে, চাকরিটা যে পেয়ে গেল, তাকে আবার কাক ভেবে তুচ্ছ করবেন না। তার সাথে পরিচয় থাকলে তাকে কংগ্র্যাচুলেশন জানান। মামার জোরে পাইলো, চাচার জোরে পাইলো, এইসব ভেবে কি হবে বলুন? বরং তার সাথে কথা বললে হয়তো তিনি আপনাকে অন্য কোন সুযোগের কথা জানাতে পারবেন।

নিজের ইন্টারভিউ দেবার ক্ষমতা উন্নত করে তুলতে সুফী দার্শনিক রুমীর কথাটা মনে রাখবেন - “গলন্ত বরফের মত হও। নিজেকে নিজের থেকে ধুয়ে সরিয়ে ফেলো।”

কোভিড আপডেট:কোভিড নিয়ে চিকিৎসা নিয়মিত আপডেট হচ্ছে| তাই মার্চ মাসের চিকিৎসা আর সেপ্টেম্বরের চিকিৎসা এক হবে না|এখন চিকিৎসা...
15/09/2020

কোভিড আপডেট:
কোভিড নিয়ে চিকিৎসা নিয়মিত আপডেট হচ্ছে| তাই মার্চ মাসের চিকিৎসা আর সেপ্টেম্বরের চিকিৎসা এক হবে না|এখন চিকিৎসা আরও গোছানো |

*মাইল্ড কোভিড নিউমোনিয়া:
জ্বর ,কাশি,বুকব্যথা কিন্তু
অক্সিজেন স্যাচুরেশন ৯৫%এর বেশি,
শ্বাসের গতি ও ৩০/মিনিটের কম
ব্লাড প্লাস বুকের এক্সরে রিপোর্ট নরমাল

চিকিৎসা :বিশ্রাম, শ্বাসের ব্যায়াম,উপসর্গ নিরামক ঔষধ,হাইড্রেসন,ইমিউনিটি বুস্টিং উপাদান,আইসোলেশন উপসর্গ দেখা দেবার ১০ দিন পর্যন্ত,মনিটরিং

*মডারেট কোভিড নিউমোনিয়া :
জ্বর ,কাশি,অক্সিজেন স্যাচুরেশন ৯৪ থেকে ৯৫%
CRB65 স্কোর ১(confusion ,respiratory rate 30/min or more,BP 90/60mmHg or less,age 65)

চিকিৎসা ৬ স্টেপ
হাসপাতাল ভর্তি দরকার নাই,ক্লিনিকেল জাজমেন্টে খারাপ হবে ভাবলে ভর্তি রাখতে হবে|
১ পজিশন :৬ ঘন্টা প্রোন পজিশনিং
২ এন্টিভাইরাল ওরাল ফ্লাভিপিরামির
৩ এন্টিবায়োটিক ওরাল লিভোফ্লোক্সাসিন / মক্সিফ্লোক্সাসিন/অ্যামোক্সিসিলিন প্লাস ক্ল্যাভুলানিক এসিড প্লাস অ্যাজিথ্রোমাইসিন /ক্ল্যারিথ্রোমাইসিন
৪ স্টেরয়েড দরকার নাই ,সাইটোকাইন স্ট্রোম হলে দিতে হবে
৫ ব্লাড থিনিং ড্রাগ এনোক্সাপারিন ১মিগ্রা/কেজি দিনে একবার উপসর্গ থাকা পর্যন্ত,এরপর রিভোরক্সাবান ১০মিগ্রা দিনে একবার ৪ সপ্তাহ(বিকেল ৪ টায় খাবে,ঔষধ খাওয়ার আগে পরে য় ঘন্টা কিছু খাবে না)
৬অন্যান্য

*সিভিয়ার কোভিড নিউমোনিয়া
অক্সিজেন স্যাচুরেশন ৯৩ অথবা তারও কম
শ্বাস রেট ৩০/মিনিট এর বেশি

চিকিৎসা ,হাসপাতাল ভর্তি
৬ স্টেপ চিকিৎসা

১ পজিশন : ৮ -১২ ঘন্টা প্রোন পজিশনিং
২ এন্টিভাইরাল রেমডিসিভির ৫ দিন
উপসর্গ হবার প্রথম ৭ দিনের মধ্যে দিতে হবে
৩ এন্টিবায়োটিক ইনজেকটেবল লিভোফ্লোক্সাসিন / মক্সিফ্লোক্সাসিন/অ্যামোক্সিসিলিন প্লাস ক্ল্যাভুলানিক এসিড প্লাস অ্যাজিথ্রোমাইসিন /ক্ল্যারিথ্রোমাইসিন
৪ স্টেরয়েড ডেক্সামিথাসন ৬ মিগ্রা দিনে একবার ১০ দিন
উপসর্গ হবার ৭ দিন পর শুরু করা উচিৎ
৫ ব্লাড থিনিং ড্রাগ এনোক্সাপারিন ১মিগ্রা/কেজি দিনে দুইবার উপসর্গ থাকা পর্যন্ত,এরপর রিভোরক্সাবান ১০মিগ্রা দিনে একবার ৪ সপ্তাহ(বিকেল ৪ টায় খাবে,ঔষধ খাওয়ার আগে পরে য় ঘন্টা কিছু খাবে না)
৬অন্যান্য

মাইল্ড বা মোডারেট নিউমোনিয়া খারাপ হয়ে সিভিয়ার হচ্ছে বা সাইটোকাইনস স্ট্রোম শুরু হচ্ছে বোঝার উপায়
১০০,৫০০,১০০০ রুল
প্যারামেটার মনিটরিং
CRP >১০০
S.Ferritin >৫০০(মহিলা রোগী দের কম থাকে)
d dimer> ১০০০ন্যানোগ্রাম/এমএল

হাসপাতাল এডমিশন লাগে
*সিভিয়ার কোভিড
*ক্রিটিকেল কোভিড
*সিভিয়ার ফেটিগ,ডায়রিয়া,জ্বর

কন্ট্রা ইনডিকেশন ব্লাড থিনিং
*রিসেন্ট ব্লিডিং ইভেন্ট
*ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কম

তবে কারা এই চিকিৎসা পেয়ে মারা যাবেন,তা কিন্তু বলা যাবে না| চিকিৎসা একই,কিন্তু ফলাফল আলাদা হতে পারে|ঝুঁকিপূর্ণ রোগী বা ইমিউনিটি খারাপ রোগী দের মৃত্যু হার বেশি|

সাবধান থাকবো,কিন্তু আতংকিত থাকবো না|

Collected From:

ডাঃ ফাতেমা আক্তার চৌধুরী
জেনারেল সার্জন
ঢামেকহা

১। নতুন ভোটার এর আবেদন;২। ভোটার আইডি সংশোধন;৩। স্লিপ নম্বর দিয়ে ভোটার আইডি উত্তোলন;৪। হারানো ভোটার আইডি পুনরুদ্ধারকরতে য...
28/08/2020

১। নতুন ভোটার এর আবেদন;
২। ভোটার আইডি সংশোধন;
৩। স্লিপ নম্বর দিয়ে ভোটার আইডি উত্তোলন;
৪। হারানো ভোটার আইডি পুনরুদ্ধার
করতে যোগাযোগ করুন-
Application Desk
Call: 01314492777

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিপদের নাম : সহকারী প্রসিকিউটরপদ সংখ্যা : ৪৫ টিশিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্...
23/05/2020

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম : সহকারী প্রসিকিউটর
পদ সংখ্যা : ৪৫ টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।
আবেদন ফি ২২০ টাকা
* সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ৫৫ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা।
আবেদন ফি ১৬০ টাকা
* ফরিদপুর, মানিকগঞ্জ, নড়াইল ও ঝালকাঠি ব্যতিত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৭ মে ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। (বি:দ্র) আবেদনের শেষ তারিখটি ৪র্থ পর্যায়ে আবেদন সময় বাড়ানো হয়েছে।

উপরোক্ত যে কোন পদে আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র
1. এস.এস.সি রোল, বোর্ড, পাসের সন, জি-পি.এ
2. এইচ.এস.সি রোল, বোর্ড, পাসের সন, জি-পি.এ
(সহকারী প্রসিকিউটর পদের জন্য অনার্স অথবা ডিগ্রী ফলাফল তথ্য)
3. এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও স্বাক্ষর
4. বর্তমান ও স্থায়ী ঠিকানা
5. জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার (যে কোন একটি)
6. মোবাইল নাম্বার
এই তথ্যগুলি ছবি তুলে আমাদেরকে মেসেজ করুন।

* একজন প্রার্থী চাইলে একাদিক পদে আবেদন করতে পারবে।
* ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।
* আবেদনের টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে।
* অফিস সহায় পদে ১৬০ টাকা
* সহকারী প্রসিকিউটর - ২২০ টাকা
* নিয়োগ পরীক্ষা ঢাকায় হবে।
* নিয়োগ পরীক্ষা ৬-৭ মাস পরে হবে।
* নিয়োগটি সরকারি

এই তথ্যগুলি ছবি তুলে আমাদেরকে ফেসবুকে ইনবক্সে মেসেজ করুন। অথবা যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন 01314492777 এই নাম্বার এ। ধন্যবাদ

💥করোনা ভাইরাস ডিজিজ (কোভিড-১৯) চলাকালীন ফুড হাইজিন কেমন হবে, শাকসবজি বা ফলমূল কীভাবে ধুলে নিরাপদ হবে, কীভাবে রান্না করতে...
11/04/2020

💥করোনা ভাইরাস ডিজিজ (কোভিড-১৯) চলাকালীন ফুড হাইজিন কেমন হবে, শাকসবজি বা ফলমূল কীভাবে ধুলে নিরাপদ হবে, কীভাবে রান্না করতে ইত্যাদি নানান প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে।
🤫 অনেককেই দেখলাম মাছ, মাংস, শাক-সবজি, ফল-মূল সবকিছু ডেটল পানি বা ডিটারজেন্টে ডুবিয়ে রেখে রান্না করছেন বা খাচ্ছেন।
🤔আমরা যা করছি তা আদৌ স্বাস্থ্যসম্মত বা বিজ্ঞানসম্মত কিনা তা নিয়ে কি একটু ভেবে দেখেছি?

📌যেহেতু খাদ্য নিয়ে অল্পকিছু পড়াশোনা করেছি সেই আগ্রহ থেকে কিছু লেখার চেষ্টা করলাম।

✅আসুন দেখি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (FDA)
ফুড স্টান্ডার্ডস ফর অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড
ফুড সেইফটি অথোরিটি অব আয়ারল্যান্ড
ইউনিসেফ প্রভৃতি স্বনামধন্য প্রতিষ্ঠান এ বিষয়ে কি বলে❓❓

💎প্রশ্ন: করোনাভাইরাস ডিজিজ কি খাবারের মাধ্যমে বা ফুড প্যাকেজিং ম্যাটেরিয়ালস এর মাধ্যমে ছড়াতে পারে❓

💬উত্তর:
✅COVID-19 ফুডবর্ন ইলনেস বা খাবারের মাধ্যমে ছড়ায় এমন রোগ নয়।
✅এটি খাবারের মাধ্যমে বা ফুড প্যাকেজিং ম্যাটেরিয়ালস এর মাধ্যমে ছড়িয়েছে এমন কোনো কেইস এখন পর্যন্ত পাওয়া যায়নি।
✅করোনাভাইরাস খাবারের মধ্যে মাল্টিপ্লাই বা সংখ্যাবৃদ্ধি করতে পারে না। এর জন্য মানুষ বা এনিম্যাল বডির প্রয়োজন পড়ে। তবে অন্যান্য ভাইরাসের মতো এটি সারফেস বা অবজেক্টে কিছুসময় বেঁচে থাকতে পারে।
✳সাম্প্রতিক গবেষণায় ল্যাবরেটরি কন্ডিশনে দেখা গেছে করোনাভাইরাস প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলে ৭২ ঘণ্টা, কপার সারফেসে ৪ ঘণ্টা, এবং কার্ডবোর্ডে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সক্রিয় থাকতে পারে।

প্রশ্ন❓: শাকসবজি বা ফলমূল খাবার বা রান্না করার পূর্বে ডিটারজেন্ট বা ডিসইনফেক্ট্যান্ট দিয়ে ধোয়ার প্রয়োজন আছে কি?

উত্তর💬:
ফ্রেশ সবজি বা ফল চলমান পানিতে (চলমান ট্যাপ/টিউবওয়েলের পানিতে) ভালভাবে ধুয়ে খাওয়া উচিৎ। এতে বাইরের ময়লার অধিকাংশই চলে যায়।
❌কখনোই সাবান/ডিটারজেন্ট বা অন্য কোনো ডিজইনফেকট্যান্ট (স্যাভলন, ডেটল, হেক্সিসল), প্রভৃতি দিয়ে ফল বা সবজি ধোঁয়া উচিৎ নয়।
❌এসব কেমিক্যাল খাওয়ার উপযুক্ত নয় এবং এতে খাবার খাওয়ার জন্য পুরোপুরি অনুপযুক্ত হয়ে যেতে পারে।

প্রশ্ন❓ কোভিড-১৯ চলাকালীন মাংস খাওয়া কি নিরাপদ?

উত্তর💬
☑ধারণা করা হচ্ছে কোন প্রাণির শরীরে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে।
☑মাংস থেকে মানুষে ছড়িয়েছে এমন কোন কেইস এখন পর্যন্ত পাওয়া যায়নি।
☑মাংস ভালভাবে ধুয়ে উপযুক্ত তাপমাত্রায় রান্না করে খেতে হবে। শুধু মাংস না রান্না করে খেতে হয় এমন সব খাবারের জন্য এটা প্রযোজ্য।
☑যেহেতু এখনো এই রোগের কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি সেহেতু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রোটিনের উৎস হিসেবে মাংস খাওয়া উত্তম।

❇আগেই বলেছি করোনাভাইরাস ডিজিজ কোনো ফুডবর্ন ইলনেস নয়। তবুও ফুডবর্ন ইলনেস থেকে নিরাপদ থাকতে সেইফ ফুড হ্যান্ডেলিং বিষয়ে FDA প্রদত্ত গাইডলাইন অনুসরণ করা যেতে পারে।

⏩এটি 4⃣ টি সহজ ধাপে বিভক্তঃ
1⃣পরিস্কার করা/ধোয়া
2⃣পৃথক করা/রাখা
3⃣ রান্না করা এবং
4⃣ঠান্ডা করে রেফ্রিজারেটরে/ফ্রিজে রাখা।

✅পরিস্কার করা/ধোয়া:
• খাবার ধরার আগে এবং পরে গরম পানি ও সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে আপনার হাত ধুয়ে ফেলুন।
• খাবার তৈরির পর কাটিং বোর্ড, হাড়িপাতিল, বটি, চাকু ইত্যাদি গরম সাবান-পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন।
• রান্নাঘর পরিস্কার করার জন্য পেপার টাওয়েল/টিস্যু পেপার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে গরম কোন মাধ্যমে পরিষ্কার করে নিন।
• তাজা শাকসবজি ও ফল চলমান পানিতে ভালভাবে ধুয়ে ফেলুন। ভাল করে ধোয়ার সুবিধার্তে পরিস্কার ব্রাশ ব্যবহার করতে পারেন।
• ক্যানড ফুডের ক্ষেত্রে লিড খোলার আগে ভালো করে পরিস্কার করে নিন।

✅পৃথকীকরণ:
• কাঁচা মাছ, মাংস, পোল্ট্রি, ডিম ইত্যাদি বাজারের ব্যাগে, শপিং কার্টে এবং রেফ্রিজারেটরে অন্যান্য খাবার থেকে আলাদা করে রাখুন।
• মাছের জন্য আলাদা কাটিং বোর্ড এবং কাচা মাংস ও সি ফুডের জন্য আলাদা কাটিং বোর্ড ব্যবহার করুন।
• কাচা মাছ বা মাংস রাখা হয়েছিলো এমন কোনো পাত্রে রান্না করা খাবার কখনোই রাখবেন না। রাখতে হলে পাত্রটি গরম সাবান-পানি দিয়ে ধুয়ে নিন।

✅রান্না করা:
• উপযুক্ত তাপমাত্রায় খাবার রান্না করুন। এক্ষেত্রে একটি ফুড থার্মোমিটার ব্যবহার করতে পারেন। খাবারের ভেতরের তাপমাত্রা নিম্নোক্ত স্কেলে পৌঁছলে খাবারটি নিরাপদ বলে ধরে নিতে পারেন। গরু/ছাগল/ভেড়ার মাংস: ১৪৫ °ফা. (৬৩ °সে.), গ্রাউন্ড মিট: ১৬০ °ফা. (৭১ °সে.), মুরগি/পোল্ট্রি: ১৬৫ °ফা. (৭৪ °সে.), ডিম: কুসুম ও সাদা অংশ শক্ত হওয়া না পর্যন্ত, ডিমের তরকারি: ১৬০ °ফা. (৭১ °সে.), মাছ: ১৪৫ °ফা. (৬৩ °সে.), চিংড়ি: মাংস মুক্তোর মতো অস্বচ্ছ না হওয়া পর্যন্ত।
• মাইক্রোওভেনে রান্নার ক্ষেত্রে ঢাকনা ব্যবহার করুন। সুসম রান্নার জন্য নেড়ে নিন।
• সস, স্যুপ বা সমজাতীয় খাবার গরম করার ক্ষেত্রে বয়েল করে নিন।

✅ঠান্ডা করে রেফ্রিজারেটরে/ফ্রিজে রাখা:
• রান্নার পর খাবার ঠান্ডা করে তাৎক্ষনিকভাবে রেফ্রিজারেটরে (৪-৫° সে.)/ফ্রিজে রাখুন (-১৮ °সে.)।
• মাছ, মাংস, পোল্ট্রি, সি ফুড ও অন্যান্য পচনশীল খাবার রান্না করা বা কেনার ২ ঘণ্টার মাঝে রেফ্রিজারেটর/ফ্রিজে রাখুন। বাইরের তাপমাত্রা ৩২°সে. এর বেশি হলে ১ ঘণ্টার মধ্যেই রেফ্রিজারেটর/ফ্রিজে রাখুন।
• কক্ষ তাপমাত্রায় কখনো ফ্রিজের খাবার গলাবেন না। ফ্রিজের খাবার গলানোর জন্য রেফ্রিজারেটর, ঠান্ডা পানি কিংবা মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করুন। পানি/মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করলে খাবারটি তাৎক্ষনিকভাবে রান্না করে ফেলুন।
• ফুড মেরিনেটের ক্ষেত্রে সবসময় রেফ্রিজারেটর ব্যবহার করুন।
• দ্রুত ঠান্ডা করার জন্য রেফ্রিজারেটরে খাবার অগভীর পাত্রে ফাঁকা ফাঁকা করে রাখুন।

⭕করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে স্বাস্থবিধি মেনে চলুন। নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে দিন।

জুনায়েদ খান
সহকারী অধ্যাপক
কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

↔রেফারেন্স লিংকসমূহ:
➡FAO and WHO: https://apps.who.int/iris/bitstream/handle/10665/331705/WHO-2019-nC

Address

House/18, Road/10, Block/C, Mirpur-11, Pallabi, Dhaka
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Application Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Application Desk:

Share