পাগলীর পাগল আমি AJ

পাগলীর পাগল আমি AJ love is always beautiful

19/07/2025

আজও লিখতে বসেছি তোমার উদ্দেশে, যদিও জানি, এ চিঠি কখনোই তোমার হাতে পৌঁছাবে না। তবুও মনে হয়, হয়তো এই শব্দগুলোর মাঝে তুমি একবার হলেও অনুভব করবে আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো। তোমাকে না পাওয়ার এই ব্যথা এক অদ্ভুত অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি রাত যখন নিঃশব্দে নেমে আসে, আমি তখন তোমার স্মৃতির আলোয় ডুবে যাই। কত কথা যে বলার ছিল, কত গল্প যে বুনতে চেয়েছিলাম তোমার সাথে, তা আর কখনোই বলা হবে না। তুমি দূরে চলে গেছো, অথচ আমার হৃদয়ের এক কোণায় তুমি এখনো বসত গেড়ে আছো।

প্রতিদিন তোমার অভাব অনুভব করি, কিন্তু তা প্রকাশ করার ভাষা পাই না। তোমার হাসির সেই চেনা সুর, তোমার কথার সেই মিষ্টি ঝংকার-সব আজও কানে বাজে। কখনো মনে হয়, যদি সময়টাকে পেছনে টেনে নেওয়া যেত! যদি সেই মুহূর্তগুলোকে আবার ছুঁয়ে দেখতে পারতাম! কিন্তু জীবন তো একবারই বয়ে চলে, পেছনে ফিরতে জানে না।

তুমি হয়তো এখন অনেক দূরে, অন্য কোথাও, অন্য কারো সাথে সুখ খুঁজে নিয়েছো। আমি তোমার সেই সুখের পথে বাধা হতে চাই না। শুধু এতটুকুই চাই, কোনো এক একলা রাতে যদি আমার কথা মনে পড়ে, যদি অনুভব করো যে কেউ ছিল যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, তবে এক মুহূর্তের জন্য হলেও আমায় মনে করো।আমি জানি, তোমাকে পাওয়া আমার নিয়তি ছিল না, কিন্তু তোমাকে ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি। সেই অনুভূতি নিয়েই হয়তো একদিন আমি হারিয়ে যাবো, তোমার স্মৃতির ছায়ায় বিলীন হয়ে যাবো।

ভালো থেকো তুমি, সবসময়!







অভিমানী জ্বর কি শুধু আমায় :পোড়ায়, তোমায় পোড়ায় নাহ্, কথা বলার তৃষ্ণায় শুধু কি আমার?গলা শুকায়, তোমার শুকায় নাহ্..!!সমাপ্ত...
13/07/2025

অভিমানী জ্বর কি শুধু আমায় :

পোড়ায়, তোমায় পোড়ায় নাহ্, কথা বলার তৃষ্ণায় শুধু কি আমার?

গলা শুকায়, তোমার শুকায় নাহ্..!!

সমাপ্তিツ

07/07/2025

একটা সম্পর্কের শুরুর আগমুহূর্ত কি অসাধারণ হয় তাইনা? কত মনযোগ নিয়ে কথার সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ। তারচেয়েও বেশি সুন্দর হয় সম্পর্কের শুরুর মুহূর্ত গুলো। মনে হয় এই একটা মানুষ, যাকে আমার সবটুকু বলে দিতে মন চায়।

শুরুর দিক গুলোতে অনেক সুন্দর সুন্দর স্মৃতির জন্ম হয়। দুজন মিলে একে অপরকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলে মানুষ। রাগ করে দুচারদিন কথা না বলে থাকা। তারপর আবার সব ঠিক হয়ে যাওয়ার পরের মুহূর্ত টা। কি অদ্ভুত রকম সুন্দর লাগে সবকিছু। অনুভব হয় আমার একটা ব্যক্তিগত মানুষ আছে।

তারপর যখন সম্পর্কের বয়স বাড়ে, হঠাৎ কিভাবে যেনো সব কিছু এলোমেলো হয়ে যায়। কোনো একজনের কথা ফুরিয়ে যায়। ধীরেধীরে কথা কম অজুহাত বাড়তে থাকে। তারপর শুরু হয়ে যায় কথার আঘাতের পর্ব। আচমকা যেনো হঠাৎ করেই শুরুর দিন গুলো হারিয়ে যায়।

মানুষ গুলো কি অদ্ভুত। কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ, তারপর যখন কাছে আসার অনুমতি পায় তাদের আগ্রহ কমে যায়। একটা সময়ের পর দূরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। কি ভয়ংকর ব্যাপার। সত্যিই এই দুনিয়াতে মানুষের চেয়ে ভয়ংকর কিছু নেই।
lreelschallenge

Address

Magura
7610

Alerts

Be the first to know and let us send you an email when পাগলীর পাগল আমি AJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাগলীর পাগল আমি AJ:

Share