DNM Technology

DNM Technology DNM Technology is one of the greatest companies in the computer world.

ভোটার স্থানান্তর প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে...
18/03/2026

ভোটার স্থানান্তর প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে...

18/11/2025

আমাদের সকল প্রকার সেবা পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকুন...

এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী ২০২৫গুরুত্বপূর্ণ ঘোষণা!২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের পুনঃনিরীক্ষণের আ...
11/07/2025

এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী ২০২৫

গুরুত্বপূর্ণ ঘোষণা!
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা আগামী ১১/০৭/২০২৫ থেকে ১৭/০৭/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

আবেদনের পদ্ধতি:
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এই আবেদন করা যাবে।

প্রথম ধাপ:
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন:
RSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর Subject Code
উদাহরণস্বরূপ: RSC DIN 123456 101
এরপর মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।

* প্রতিটি পত্রের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ফি প্রযোজ্য হবে।
* একটি মেসেজের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়/পত্রের কোড আলাদা করে লিখতে হবে।
* উদাহরণ: বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য (যদি বাংলা 101, 102 এবং ইংরেজি 107, 108 হয়):
RSC DIN Roll Number 101,102,107,108
* দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রে আবেদন করতে হবে।

দ্বিতীয় ধাপ:
প্রথম ধাপ সফল হলে, আপনি একটি ফিরতি SMS-এ একটি PIN Number পাবেন।
এবার আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
RSC YES PIN Number আপনার যোগাযোগের মোবাইল নম্বর (যেকোনো অপারেটর)
উদাহরণস্বরূপ: RSC YES 987654 01#########
এরপর মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।

বিশেষ দ্রষ্টব্য:
কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধানতাৎক্ষনিক সমাধানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে।
31/05/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান
তাৎক্ষনিক সমাধানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে।

জীবন বীমা কর্পোরেশন🔥নিয়োগ বিজ্ঞপ্তি🔥২০২৫🌸যোগ্যতাঃ অষ্টম/এইচএসসি/স্নাতক/বা সমমানের পরীক্ষা উওীর্ণ।🌸বয়সঃ১৮-৩২ বছর।🌸আবেদন শ...
18/04/2025

জীবন বীমা কর্পোরেশন🔥নিয়োগ বিজ্ঞপ্তি🔥২০২৫
🌸যোগ্যতাঃ অষ্টম/এইচএসসি/স্নাতক/বা সমমানের পরীক্ষা উওীর্ণ।
🌸বয়সঃ১৮-৩২ বছর।
🌸আবেদন শুরুঃ ১৬ এপ্রিল ২০২৫ সকাল ১০ টায়।
🌸আবেদনের শেষঃ ১৫ মে ২০২৫ বিকাল ৫ টায়।
🌸সকল জেলা,নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে।
🌸দোকানের জামেলা এরিয়ে,কেউ আবেদন করতে চাইলে,ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহেরস্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ...
04/03/2025

GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের
স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি
শিক্ষাবর্ষ: ২০২৪-২০২৫

আবেদন ফি ১৫০০ টাকা

আবেদনের সময়সূচি
০৫-০৩-২০২৫ তারিখ (বুধবার) দুপুর ১২:০০ টা হতে ১৫-০৩-২০২৫ তারিখ (শনিবার) রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি
তারিখ ও বার সময় পরীক্ষা
২৫/০৪/২০২৫ খ্রি. (শুক্রবার) বেলা ১১:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত ইউনিট C (বাণিজ্য)
০২/০৫/২০২৫ খ্রি. (শুক্রবার) বেলা ১১:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত ইউনিট B (মানবিক)
০৯/০৫/২০২৫ খ্রি. (শুক্রবার) বেলা ১১:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত ইউনিট A (বিজ্ঞান)
বিকাল ০৩:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা

কারা অধিদপ্তর বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫আবেদনের শুরু তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫আবেদনের শেষ তারিখ:...
17/02/2025

কারা অধিদপ্তর বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদনের শুরু তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৫

বয়সসীমা: কারা অধিদপ্তরে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী পদে (পুরুষ ও মহিলা) উভয় প্রার্থীর বয়স ১৬/০৩/২০২৫ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র /জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

🔥 নিয়োগ বিজ্ঞপ্তি 🔥 িদপ্তরের_রাজস্ব খাতভুক্ত শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি।📌পদের নাম: ০৪ ক্যাটাগরির বিভিন্ন পদ।📌পদের সংখ্যা:...
28/01/2025

🔥 নিয়োগ বিজ্ঞপ্তি 🔥
িদপ্তরের_রাজস্ব খাতভুক্ত শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি।
📌পদের নাম: ০৪ ক্যাটাগরির বিভিন্ন পদ।
📌পদের সংখ্যা: ৩৬৭টি।
📌আবেদন ফি: ১৬৮/-, ১১২/- ও ৫৬/-
📌আবেদন শুরু: ২৯ জানুয়ারি, ২০২৫।
📌আবেদন শেষ: ০২ মার্চ, ২০২৫।

🔥Breaking News || অনার্স ভর্তির সার্কুলার প্রকাশ। ◾আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত...
20/01/2025

🔥Breaking News || অনার্স ভর্তির সার্কুলার প্রকাশ।
◾আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
💸প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা
✔️ভর্তি পরীক্ষা: ০৩ মে ২০২৫, শনিবার(সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)
🍁 আবেদন করতে পারবেঃ এসএসসি ২০২১/২০২২, এইচএসসি ২০২৩/২০২৪।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইংসারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তা...
13/01/2025

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং
সারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত
বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে......
০১। অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)
০২। শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
০৩। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
০৪। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র (আবশ্যক)
০৫। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/পারিবারিক সনদ (আবশ্যক)
০৬। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক)
০৭। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়),
০৮। ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩ জনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার। (আবশ্যক)
০৯। দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
১০ । বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
১১। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
১২। খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
১৩। রক্তের গ্রুপের রিপোর্ট
১৪। জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)

অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন)

Address

Bottola, Mandoler Hat, Ulipur
Kurigram
5620

Alerts

Be the first to know and let us send you an email when DNM Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share