29/07/2017
ফ্রিল্যান্স জগতে সফল হবার ৯টি যন্তর-মন্তর..অনলাইনে আয়,ঘরে বসে রোজগার। অবাককরা বিষয়। তাও আপনার ইচ্ছামত কোন বাধা নাই। আপনার যখন ইচ্ছা তখন করতে পারবেন। আসলে আমরা অনলাইনে আয়কে যতই সহজভাবি আসলে তেমনটা না। রাতারাতি বড়লোক এসব কল্পকাহিনী ছাড়া আর কিছুই না। যেসকল ফ্রিল্যান্সাররাএই পর্যন্ত সফলতার সাথে এগিয়ে এসেছেন,আপনি তাদের একটা সাক্ষাৎকার নিন। তাহলে বুঝতে পারবেনউনারা কি পরিমান পরিশ্রম করে এই পর্যন্ত এসেছেন। হয়তো ভাবছেন তাহলে কিভাবে করব? বা এত পরিশ্রম কিভাবে করবো? বেশী টাকা ইনকাম করতে গেলে বেশীই পরিশ্রম করতে হবে।.আপনি অনলাইনে দেখবেন বিভিন্ন টাইটেল যে অ্যাডসেন্স থেকে আয় করুন ১০০০ ডলার,এই ভাবে ঐ ভাবে আয় করুন এত ডলার। আসলে এই সকল টাইটেলগুলোইকিন্তু আপনাকে অনলাইনে আয়ে নামানোর প্রথম পথ। এতে অনেকে কি করে কোনকাজ না জেনেই আয় করতে চেস্টা শুরু করে আর কাজ না জানার ধরুন অল্প কিছু দিনেই সফল ক্যারিয়ার গড়ার পথ থেকে সরে যায়। এই সকল টাইটেল গুলো কিন্তু শুধু টাইটেল এডমিন এর ওয়েব বা ব্লগের দিকে নিয়ে যায়। কিন্তু আপনার কোন ফায়দা নাই যতক্ষণ না আপনি নিজে অনলাইনে আয় করতে পারছেনা। আর ডলার কথা শুনলেই তো মন চাঙ্গা হয়ে যায়। আসুন আপনাকে কিছু দিক নির্দেশনা দেই যেন আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারেন।.১. নিজেই সিদ্ধান্ত নিনআসলে আপনার ক্যারিয়ার কিভাবে গড়বেন,তা আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। অনলাইনে আয় করার লক্ষ লক্ষ প্লাটফর্ম আছে। আপনি কোন প্লাটফর্মে কাজ করার জন্য উপযুক্ত। আপনি যেই প্লাটফর্মের জন্য উপযুক্ত আপনি এটাকেই প্রথম অনলাইনে আয়ের উৎস হিসাবে গ্রহন করুন। যেকোন একটা বিষয়ে আপনাকে পুরা দক্ষ হতে হবে যেন কাজ সফলভাবে চালাতেপারেন।.২. কম্পিউটার চালানো জানতে হবেআপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে খুটিনাটি নলেজ থাকতে হবে,তা না হলে আপনি কাজ করবেন কিভাবে ? আপনি তো কম্পিউটার দিয়েই কাজ করবেন, তোআপনাকে অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে।.৩. টাইপিংআপনাকে টাইপিং এর কাজ মাস্ট বি জানতে হবে,তা না হলে আপনি সফল হতে পারবেন না। কারন কনটেন্ট লিখতে লিখতে রাত পার করে দিবেন ? তাহলে কি ফায়দা আপনার যে একটি টিউন লিখতে যদি রাত পার করে দিন। কিভাবে আপনি ডাটা এন্ট্রি এর কাজ করবেন ? তাই অনলাইনে আয় করার আগে মুল্যবান টিপসটি কাজে লাগান।.৪. কনটেন্ট লিখার যোগ্যতা থাকতে হবেভাই আপনি যখন অনলাইনে আয় শুরু করব্বেন তখন কিন্তু আপনার নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ থাকতে হবে আর আপনার কাজগুলো প্রচার করতে হবে। তখনআপনি যে প্রচার করবেন,সেই কনটেন্টগুলর মধ্যে ভিজিটরদের মন যোগানোরমত ক্ষমতা থাকতে হবে। মনে রাখুন,অহেতুক ১০০ টিউনের চাইতে কাজের ১টাটিউন অনেক কাজে আসবে। আপনার কনটেন্টগুলো যেন জাদুর মত কাজ করতে এমনকনটেন্ট লিখার যোগ্যতা থাকতে হবে।.৫. কথা বলার যোগ্যতাআপনি যে শুধু কনটেন্ট লিখবেন তা নয়,ভিডিও টিউটোরিয়ালও বানাবেন। আপনাকে এই টিউটোরিয়ালে কথা বলার মত যোগ্যতা থাকতে হবে। ধরুন ফ্রীল্যান্সাররামিলে একটা সেমিনারের আয়োজন করল আর সেখানে আপনাকে বক্তৃতা দিতে হবে। তখন কিন্তু আপনাকে বিভিন্ন ভঙ্গিমায় কথা বলতে হবে যেন শ্রোতারা আপনার প্রতি আকর্ষিত হয়,ঠিক তেমনি আপনার ভিডিওগুলোতে এমন চমকপ্রদভাবে কথা বলতে হবে যেন ভিজিটরদের যেন প্রয়োজন পুরন হয়,আর তখনি কিন্তু আপনার ফায়দা।.৬. ইংরেজি ভাষা শিখুনঅনলাইনে আয়ে সফল হতে চাইলে আপনাকে ইংরেজিতে যেন কথা বলতে পারেন ক্লায়েন্টের সাথে এইটুকু ইংরেজি সম্পর্কে আপনাকে দক্ষ হতে হবে। যখন আপনি ফ্রীল্যান্সার বা আপওয়ার্ক এরকম সাইটে যাবেন তখন দেখবেন শুধু ইংরেজির খেলা। সেখানেকিন্তু আপনি কুলিয়ে উঠতে পারবেন না। আর যখন দেখবেন এই কাজ করলে ১০০০ হাজার ডলার,ঐ কাজ করলে ১৫০০ হাজার ডলার। তখন কিন্তু আপনি থাকবেন পুরা চাঙ্গা যে আমি কাজ করবই ? কিন্তু এইসকল সাইটে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে।.৭. ধৈর্য ধরে কাজ করতে হবেআপনি ছোট্ট বেলার কথা চিন্তা করুন আপনি আস্তে আস্তে আজ কত বর হয়েছেন। একদিনও কিন্তু ধৈর্যহারা হননি। আপনাকে খুব ধৈর্যের সাথে কাজ করতে হবে। ভাই আমরা যতই সহজ বলি সকল কাজই কঠিন। সহজ তখন লাগবে যখন আপনার হাতে টাকা পৌছবে। তাই না ?.৮. বিভিন্ন ওয়েব বা ব্লগের সাহায্য নিনঅনলাইনে এমন হাজারো সাইট আছে যারা ফ্রীতে অনলাইনে আয় করার রাস্তা দেখিয়ে দেয়। আপনি বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগের আর্টিকেল থেকে শিখতেপারেন বা ভিডিও কোর্স দেখে শিখতে পারেন। সবচেয়ে ভাল আপনি একজন ফ্রীল্যান্সার থেকে কোর্স করে নিলে।.৯. সফল ফ্রীল্যান্সারদের সাথে সম্পর্ক রাখুনএখন আপনাকে যে কাজটি করতে হবে তাহল এই পর্যন্ত যত ফ্রীল্যান্সাররাসফল হয়েছেন তাদের সাথের যোগাযোগ রাখতে হবে। যেমন অনলাইনে এমন সাজেশন দেয়ার শত শত সাইট আছে,তাদের সাথে যোগাযোগ করে কাজ শিখতে পারেন? ---