Mahmud Hasan

Mahmud Hasan I love to be mirror. You will get me as you treat others.

19/07/2026
আজ ৩ মে ঠিক এই দিনে, ১৪৮১ সালে ইন্তেকাল করেন ইসলামী ইতিহাসের অন্যতম মহাবীর "কনস্টান্টিনোপল বিজেতা" মহান অটোম্যান সাম্রাজ...
03/05/2026

আজ ৩ মে ঠিক এই দিনে, ১৪৮১ সালে ইন্তেকাল করেন ইসলামী ইতিহাসের অন্যতম মহাবীর "কনস্টান্টিনোপল বিজেতা" মহান অটোম্যান সাম্রাজ্যের ক্ষমতাধর শাসক সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। পূর্বসূরী সকল সাহাবী ও খলিফাদের বহুল আকাঙ্ক্ষিত বরকতময় শহর মাত্র ২১ বছর বয়সে সুলতান মুহাম্মদ জয় করে নেন এবং পূর্ব রোম সাম্রাজ্যের ধুলিস্যাৎ করে ইউরোপে ইসলামের নিশানকে ভু-প্রতিষ্ঠিত করেন।

ফাতিহ সুলতান উসমানীয় সাম্রাজ্যের সীমানাকে তার পিতা সুলতান মুরাদের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছিলেন। তার শাসনামলে, উসমানীয় সাম্রাজ্য পূর্বে আনাতোলিয়া থেকে পশ্চিমে বলকান পর্যন্ত এবং দক্ষিণে কৃষ্ণ সাগর থেকে উত্তরে এজিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। মৃত্যুর সময় সুলতান রোডোস দ্বীপ ও ইতালীর দিকে অভিযান পরিচালনা করছিলেন। মাত্র ৪৯ বছর বয়সে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যান এই মহান সুলতান।

তার মৃত্যুসংবাদে গোটা ইউরোপের খ্রিস্টান মহলগুলোতে আনন্দের বন্যা বয়ে যায়। গির্জাগুলোতে ঘণ্টা বাজানো হতে থাকে। ভেনিসে তার মৃত্যু সংবাদ প্রকাশ করা হয় এই বলে,
la grande aquila e morta
"মহান ঈগলের মৃত্যু হয়েছে"

06/09/2025

#প্রতারনার_নতুন_ফাঁদ
"ইন্টারনেট ঠিক করতে এসে সব নিয়ে গেলো!"
ঢাকার বসুন্ধরা এলাকার এক ফ্ল্যাটে থাকেন রাহাত ভাই, বেসরকারি একটা আইটি কোম্পানিতে চাকরি করেন। পরিবার গ্রামের বাড়িতে, উনি একাই থাকেন ঢাকায়। কাজের চাপ থাকলে অফিস থেকেও বাসায় কাজ চালিয়ে নেন। তাই ইন্টারনেট ছাড়া যেন কিছুই চলে না।
গত সপ্তাহে শুক্রবার সকাল বেলা, হঠাৎ করে ইন্টারনেট কানেকশন কাজ করা বন্ধ করে দিলো। বারবার রাউটার রিস্টার্ট করেও কাজ হচ্ছে না। রাহাত ভাই তখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে কল দেন। ওরা বলে, “আজকে ফিল্ড টিম পাঠানো হবে, চিন্তা করবেন না।”
প্রায় আধাঘণ্টা পরে, দুইজন ছেলে ও এক মেয়ে এসে দরজায় নক করে। হাতে সার্ভিস টুলস, গায়ে ইউনিফর্ম টাইপ কিছু, গলায় আইডি কার্ড ঝুলানো। পরিচয় দিলো— “স্যার, আমরা BanglaConnect থেকে এসেছি, রাউটার চেক করতে হবে।"
রাহাত ভাই ভাবলেন, ঠিকই তো, আমি তো ফোন দিয়েছিলাম। দরজা খুলে তাদের ভেতরে আসতে দেন।
তারা এসে প্রথমেই বলেন, “স্যার, আপনার রাউটারটা কোথায়?”
রাহাত ভাই দেখিয়ে দেন, তারা খুব কনফিডেন্টলি রাউটার খুলে চেক করা শুরু করে।
মেয়েটি বলে, “স্যার, আমরা ওভারঅল স্পিড টেস্ট করবো। আপনার ল্যাপটপ লাগবে।”
রাহাত ভাই তাঁর অফিস ল্যাপটপ দেন। মেয়েটি বলে, “আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিন প্লিজ।”
সেটাও দিয়ে দেন।
আরেকজন তখন বলে, “স্যার, আমাদের টিম হেড বলেছে বিলিং সংক্রান্ত একটা কনফার্মেশন নিতে হবে। একটা OTP যাবে আপনার ফোনে।”
রাহাত ভাই কিছু না ভেবে OTP দিয়ে দেন, যা আসলে ছিল তার ব্যাংক অ্যাপে লগইন করার জন্য।
মিনিট দশেকের মধ্যে তারা সব কিছু চেক করে, কিছু বুঝে উঠার আগেই বলে, “স্যার, একটা পার্টস আনতে হবে। আমরা আধা ঘণ্টায় আসছি।”
তারা চলে যায়।
রাহাত ভাই ভাবেন, "ঠিক আছে, ওরা তো প্রফেশনাল লাগলো।"
কিন্তু তারপরই ফোনে নোটিফিকেশন আসে— “Your transaction of BDT 85,000 has been processed.”
তিনি তখনই ব্যাংক অ্যাপ খুলে দেখেন—আরও দুটি লেনদেন হয়ে গেছে। দ্রুত ব্যাংকে কল করে সব ব্লক করান, কিন্তু ততক্ষণে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা উধাও।
পরে যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে আবার ফোন দেন, তারা জানায়—তারা কাউকে পাঠায়নি!
এই ঘটনার পর রাহাত ভাই থানায় যান, অভিযোগ দেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।
ছবি ব্যক্তিগত, পোস্ট :সংগৃহীত

05/09/2025

22/02/2025

সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

রিলিফের মালের লাইন না মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষার লাইনমুরুব্বিরা যদি বাড়ায়ে না বলে এক সময় নাকি এই দেশে সরকারি চাকরি দে...
17/01/2025

রিলিফের মালের লাইন না মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষার লাইন
মুরুব্বিরা যদি বাড়ায়ে না বলে এক সময় নাকি এই দেশে সরকারি চাকরি দেওয়ার লোক পাওয়া যাইত না।

সবাই বলে ডাক্তার কসাই চাকরিজীবী রা ঘুষখোর দূর্নিতীবাজ

আবার তারাই ১টা সিটের জন‍্য ১০০০ জন প্রতিদ্বন্দ্বিতা করে ।
একজন পাশ করে সেও পরে ঘুষখোর নাহয় কসাই হয়ে যায় কেউ তো ভালো হয়ে দেখাই না।
তাই নিজেকে পরিবর্তন করেন তাহলে সমাজ পরিবর্তন হবে।

13/01/2025

জামিল বাংলাদেশে থাকে দূর্নীতি চাঁদাবাজী ছিনতাই ঘুষ রাজনৈতিক মামলা হামলা এসব দেখে যেখানে জীবনের নিরাপত্তা কম সেখানে থাকবেনা সিদ্ধান্ত নিল চলে গেল ব‍্যবসায় বান্ধব দেশ চীনে সেখানে বাংলাদেশের মত দূর্নীতি চাঁদাবাজী ছিনতাই ঘুষ রাজনৈতিক মামলা হামলা নাই কিন্তু তারা এক্সপেরিমেন্ট করতে গিয়ে হুট হাট ভাইরাস ছরিয়ে পরে জীবনের হুমকি কভিড থেকে কোন রকম জীবন বাচিয়ে চলে গেল প্রাই ১০০০ বছর বিশ্ব শাসন করা তুর্কিতে নিরাপদ জীবনের খোঁজে সেখানে এমন ভূমিকম্প হলো হাজার মানুষ মারা গেল আর সেখানে দূর্নীতি চাঁদাবাজী ছিনতাই ঘুষ রাজনৈতিক মামলা হামলা বা ভাইরাসের ভয় না থাকলেও সেখানে প্রাকৃতিক দুর্যোগের ভয় আছে হুট হাট মাত্রাতিরিক্ত প্রাকৃতিক দুর্যোগে যে কারো জীবন যাইতে পারে।
তাই এবার জামিল ১ কোটি ৬০ লক্ষ ইহুদিরা অলিখিত ভাবে বিশ্ব শাসন করে সেই ইহুদিদের দেশ ইসরাইলে চলে গেল প্রযুক্তি টাকা ক্ষমতা সব যাদের হাতে সেই ইজরায়েলের আইরন ডোম ভেদ করে বোমা হামলা হল তাই আবার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জামিল গেল আমেরিকা সেখান আগ্নেয়গিরির দাবানলে সারা শহর পুরে ছাই।

এখন জামিল উপলব্ধি করলো দুনিয়াতে আসলে কোন কিছুই স্থায়ী না। আজ আছে তো কাল নাই চেষ্টা করতে হবে সতর্ক থাকতে হবে। তবে সৃষ্টিকর্তার বিধান বলেন বা ইচ্ছা বলেন যে যে যেভাবে বিশ্বাস করেন সেটা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই সেটা ঘটবেই সতর্কতা আর চেষ্টা আপনাকে সর্বোচ্চ নিরাপদ রাখতে পারে কিন্তু স্থান কাল পাত্র ভেদে খুব যে লাভবান হবেন তেমন সম্ভাবনা কম
সুতরাং অহংকার হিংসা লুটতরাজ এগুলা করে দীর্ঘ মেয়াদে আপনি আসলে লাভবান হবেন না যে এটা প্রতি শতাব্দী তে দীর্ঘ সময় পরে হলেও প্রমানিত হয়েছে বারংবার সময় বলেন বা প্রকৃতি বলেন বা বিধাতা যে যেমনে বলতে বা ভাবতে চান ঠিক আপনাকে আপনার প্রাপ‍্য ফিরত দেয় এই দুনিয়াতেই. প্রমান আমি দিতে পারবো যদি কেউ চান

Address

Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share