GDOE গ্রাফিক ডিজাইন এন্ড অনলাইন আর্নিং কো?

13/10/2022

বাংলাদেশে কর্মরত একজন শ্রীলঙ্কানের মতে, "বাংলাদেশীরা যতোই ভারতীয় বা শ্রীলংকানদের উচ্চ বেতনে জব করার বিরোধিতা করুক না কেন, আগামী ১০ বছরে দেশে দ্বিগুণ ইন্ডিয়ান ও শ্রীলঙ্কান হাই পেমেন্টে জব করবে।"

কারন হিসেবে তার মতে- "বাংলাদেশের তরুনদের অধিকাংশের কোন স্কিল নাই। এমনকি তারা ম্যানারও জানে না। জানার চেষ্টাও করে না। ভারত এসব দিকে বেশ এগিয়ে। এখানে এমবিএ করা তরুণ এমবিএ করে কি শিখেছে উত্তর দিতে পারে না।

একটা ইন্টারভিউ নিতে বসলে দেখা যায় তরুনদের কতো উদাসীনতা। জব মার্কেট, কোম্পানি, প্রোডাক্ট কিচ্ছু না দেখে, না জেনেই ৯০ ভাগ মানুষ ইন্টারভিউ দিতে আসে এই আশায় যে তার জব হবে আর কোম্পানি তাকে মাসে মাসে মাইনে দিবে।

পরীক্ষার আগের রাতে মুভি দেখাকে যে কুল এবং স্মার্টনেস ভাবে, প্রশিক্ষন না করে পিজ্জা পার্টি দেয়াকে যারা বেশি জরুরী ভাবে, সে কোম্পানিতে জয়েন করার পর যেদিন প্রজেক্ট ডেডলাইন থাকবে, তার আগের রাতে যে কাজ বাদ দিয়ে অন্য কিছু করবে না, তার নিশ্চয়তা কি? যে ২৫ বছরে কখনও সিন্সিয়ার ছিলো না, সে কি সিন্সিয়ার হবে? তাকে কেন কেউ ট্রাস্ট করবে?

ইন্ডিয়ান শ্রীলংকান দের গালি দেন? আমাকে বলেন তো ফ্যান্টাসির জগতে বাস করা যে তরুণ, আজকে জব খুঁজছে বা কোনমতে যাওয়া আসা করে যারা দিন পার করছে, সে যদি কোনদিন কোন কোম্পানির সিইও হয়, তাহলে ওই কোম্পানির কি হাল হবে? আর এরকম কিছু কি মালিক পক্ষ চাইবে?

ইন্ডিয়ান কারিকুলাম বিশ্বমানের। সেখানে যে পড়াশুনা বা প্রাক্টিস হয়, তাতে সেখানকার তরুনরা জব মার্কেটের জন্য অনেক বেটারভাবে প্রস্তুত হয়। তারা সারাবিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। কাজেই এই তরুনদের ভিতর থেকেই অনেকে বাংলাদেশী কোম্পানির টপ পজিশনে আসবে। ইগোইস্টিক এবং ব্যাকডেটেড কারিকুলাম প্রাক্টিশনার বর্তমান প্রজন্ম তাদের সাথে পেরে উঠবে না।"

-
Corporate ASK এর CEO, Niaz Ahmed এর টাইমলাইন থেকে সংগৃহীত।

সেরা ৫টি গুরুত্বপূর্ণ গুগল ক্রোম এক্সটেনশন গ্রাফিক ডিজাইনারদের জন্য গুরত্বপূর্ন লিখেছেন : Md Khaled Saifগুগল ক্রোম এর মধ...
11/10/2022

সেরা ৫টি গুরুত্বপূর্ণ গুগল ক্রোম এক্সটেনশন গ্রাফিক ডিজাইনারদের জন্য গুরত্বপূর্ন

লিখেছেন : Md Khaled Saif
গুগল ক্রোম এর মধ্য সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন, বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমরাদের কাজকে অনেক সহজ করে তুলে এই ফিচারটি । আজকে আমি সেরা ৫টি গুরুত্বপূর্ণ এক্সটেনশন কথা আপনাদের জানাবো যা গ্রাফিক ডিজাইনারদের জন্য অনেক বেশি উপকারী ।

Fonts ninja: ফন্ট নিনজা এমন এক্সটেনশন যার মাধ্যমে একটি ওয়েব সাইট এ কি কি ফন্ট ব্যবহার করে হয়েছে ফন্ট এর সাইজ কত,ফন্ট কোন কালার ব্যবহার করা হয়েছে এইগুলা আপনি সহজেই জেনে যেতে পারবেন । কোন ডিজাইন কেমন ফন্ট ব্যবহার হয় , ঐ ফন্ট এর নাম কি , কোন সাইজ বা লিডিং ব্যবহার করা হয়েছে তা কিন্তু আপনি অনেক সহজেই জানতে পারবেন যার মাধ্যমে ফন্ট চয়েস নিয়ে অনেক বেশি সমস্যা যাদের বা আমরা যারা ফন্ট নিয়ে সমস্যায় পড়ি এই টুলস ব্যবহার মাধ্যমে তা আমাদের কাজকে অনেক বেশি সহজ করতে তুলবে ।
Link: https://rebrand.ly/fontninjaex

Checker Plus for Gmail™: নিয়মিত জিমেইল চেক করা আমাদের অনেক জনের অভ্যাস নেই বা ইমেইল আসলে তা সাথে সাথে চেক করা হয় না।সঠিক সময়ে ইমেইল চেক না করার জন্য আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস মিস করে ফেলি যা পরবর্তীতে আফসোস এর কারণ হয়ে দারায় । চেকার প্লাস ফর জিমেইল এমন একটি এক্সটেক্সশন যার আপনার প্রতিটি ইমেইল আসলে ক্রোম ওপেন থাকা কালীন আপনাকে ইমেইল রিসিভ এর ৩০ সেকেন্ড মধ্য নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দিবে এবং কয়টি ইমেইল আন সিন আছে তাও আপনাকে দেখিয়ে দিবে যা আপনাকে অথবা আপনার কাজকে অনেক বেশি সহজ করে তুলবে এবং কোন গুরুত্বপূর্ণ ইমেইল আর মিস হবে না ।
Link: https://rebrand.ly/CheckerPlusforGmail

Image downloader - Imageye: ইমেজ ডিজাইন এর জন্য গুরুত্বপূর্ণ , অনেক সময় আমরা বিভিন্ন ডেমো ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় অনেক ইমেজ দেখি যা আমাদের কাজে লাগতে পারে বা আমাদের প্রয়োজন ,সেই ক্ষেত্রে এই এক্সটেনশন আমাদের অনেক বেশি কাজে লাগবে।আমরা যেই ওয়েবসাইট এর ইমেজ গুলো নিতে চাই সেইগুলো জাস্ট এক্সটেনশন এ ক্লিক করলে একদম ওয়েবসাইট আপলোড করা ইমেজ ১০০% সাইজ এবং কোয়ালিটি পাওয়া যাবে।ইমেজ ডাওনলোড করতে এই টুলস আমাদের অনেক বেশি সাহায্য করবে।
Link: https://rebrand.ly/Imagedownloader

Site Palette: কালার ডিজাইন এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ , বিভিন্ন ওয়েবসাইট এ অনেক সুন্দর সুন্দর ক্যাটাগরিতে আমরা বিভিন্ন কালার কোড দেখতে পাই , কালার কোড এর জন্য স্ক্রিন সর্ট নিয়ে আমরা সফটওয়্যার আই ড্রপার টুলস মাধ্যমে সেই কালার টা নিতে পারি , কিন্তু সাইট প্লেট এই এক্সটেনশন একটি ওয়েবসাইট এ ব্যবহার করা সম্পূর্ণ ওয়েবসাইট এ কোন কোন কালার ব্যবহার করা হয়েছে সেই কালার প্লেট আপনাকে কোড সহ দিয়ে দিবে যা আপনাকে নিদিষ্ট কালার প্লেট ব্যবহার
করে ডিজাইন করতে অনেক বেশি সাহায্য করবে।
Link: https://rebrand.ly/SitePalette

GoFullPage - Full Page Screen Capture: বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটি ওয়েবসাইট বা পেইজ এর স্ক্রিন সর্ট নেওয়া অনেক বেশি প্রয়োজন পড়ে কিন্তু স্ক্রিন সর্ট টুলস এর মাধ্যমে আমরা আমাদের স্ক্রিন সাইজ পর্যন্ত নেওয়া যায় এবং অনেক গুলো স্ক্রিন সর্ট নিতে হয় সম্পূর্ণ পেইজ স্ক্রিন সর্ট এর জন্য । এই ক্ষেত্রে এই এক্সটেনশন আমাদের মাত্র ১ক্লিক এর মাধ্যমেই আমাদের একটি ওয়েব সাইট এর সম্পূর্ণ পেইজ এর স্ক্রিন সর্ট নিতে সাহায্য করবে যা আমাদের কাজ করে সহজ এবং দ্রুত করে তুলবে
Link: https://rebrand.ly/GoFullPage

এই আর্টিকেলটি আপনার কাজে আসলে অব্যশই কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করার অনুরোধ রইলো এবং কেও যদি পোস্ট করেন সেই ক্ষেত্রে অব্যশই ক্রেডিট দেওয়ার অনুরোধ রইলো,ধন্যবাদ সবাইকে

Capture a screenshot of your current page in entirety and reliably—without requesting any extra permissions!

যখন কেউ আমার প্রফেশন জানতে চায়!
21/09/2022

যখন কেউ আমার প্রফেশন জানতে চায়!

03/06/2022

ভুল করে কেউ এভারেস্ট জয় করে ফেলে না। আন্দাজে দাগায় কেউ বিসিএস এ টিকে যায় না। হুট্ করে কেউ হায়ার স্টাডি এর স্কলারশিপ পেয়ে যায় না। দুই-তিন সপ্তাহ পড়ে কেউ ক্লাসে ফার্স্ট হয়ে যাবে না। কারণ প্রেস্টিজিয়াস কোন কিছুই সহজ না। সহজ কোন কিছুই প্রেস্টিজিয়াস না।

সেজন্যই লাইফটাকে সিরিয়াসলি চেইঞ্জ করতে চাইলে, লাইফের একটা সময়, প্রেস্টিজিয়াস একটা গোল সেট করে পাগলা কুত্তার মতো খাটতে হবে। সবকিছু থেকে নিজেকে ডিসকানেক্ট করে বন্ধ ঘরে সাধনা চালাতে হবে। হিট মুভি, হট নিউজ, ফাটাফাটি খেলা, কাটাকাটি ভাইরাল, এগুলা এক একটা ডিস্ট্রাকশন। টার্গেট এচিভ না হওয়া পর্যন্ত এগুলাকে কন্ট্রোল করতে হবে, ইগনোর করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে একরোখা হতে হবে। ক্রেজি লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে।
যেদিন ফল খাইতে চাইবে, সেইদিন মাটিতে বীজ লাগালে কাজ হবে না। কারণ একরাতে বীজ থেকে গাছ হয়ে ফল দিবে না। একরাতে কেউ বিগিনার লেভেল থেকে এক্সপার্ট হয়ে যাবে না। আধা বেলা গুঁতা মেরে, একটা জিনিসে ভালো হয়ে যেতে পারবে না। কোন কিছুতে ভালো হতে হলে: লেগে থাকতে হবে। সাধনা করতে হবে। এফোর্ট দিতে হবে। লাইফে গ্যাঞ্জাম, ঝামেলা, সমস্যা আসবেই। হুট করে ইস্যু এসে হিসু করে দিবেই। সেগুলাকে ম্যানেজ করে, পাশ কাটিয়ে, সম্ভব হলে ইগনোর করে নিজের টার্গেটে এফোর্ট দিতে পারলেই-- একটা সময় পর: কম হোক, বেশি হোক: কিছু না কিছু একটা হবে।
এইটা সারা জীবন এর ফর্মুলা না। সারাজীবন, ক্রেজি লেভেলের হার্ডওয়ার্ক চালিয়ে যাওয়া পসিবল না। তবে, জাস্ট ছয়টা মাস বা একটা বছর এ নিজের ভার্সন আপগ্রেড করার জন্য, নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, পরবর্তী মিশন/টার্গেট/ড্রিমটা এচিভ করার জন্য--কিছুদিন ক্রেজি হতেই হবে। কারণ, টপক্লাস এফোর্ট না দিলে, টপক্লাস এচিভমেন্ট আসবে না। সারা জীবন অন্যের গোল দেয়া কিংবা অন্যদের গোল খাওয়া সেলিব্রেট করে নিজের পেট ভরবে না। নিজের এচিভমেন্ট সেলিব্রেট করতে চাইলে: প্রথমে এফোর্ট, তারপর এচিভমেন্ট, এরপর এনজয়।
সেজন্যই লাইফের ছোট একটা সময়- প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তের জন্য খুঁতখুঁতে হতে হবে। সিলেক্টিভ হতে হবে। লাইফে এন্টারটেইনমেন্ট, ফ্রেন্ডশিপ, আড্ডা, সিনেমা, খেলা দেখার দরকার আছে। তবে এগুলা কখনোই তোমার লাইফের ৮০% বা ১০০% হতে পারে না। তাহলে লাইফের ৮০% টার্গেটই এচিভ হবে না। কারণ তুমি তোমার ফিউচারকে যেভাবে ইগনোর করবে, প্রোকাস্টিনেট করবে, পাশ কাটাবে। তোমার ফিউচারও তোমাকে একজাক্টলি সেভাবে ফাঁকি দিয়ে অন্যের ঘাড়ে ঝুলে পড়বে।

If you want to shine like a sun, first burn like a sun.-- A. P. J. Abdul Kalam

লিখেছেন ঝংকার মাহবুব ভাই।

গ্রাফিক্স ডিজাইন এর সেরা কিছু সফটওয়্যারগ্রাফিক্স ডিজাইন কিংবা ইমেজ এডিটিং এর কথা উঠলেই প্রথমে যে পরিচিত নামগুলো সামনে চল...
20/11/2021

গ্রাফিক্স ডিজাইন এর সেরা কিছু সফটওয়্যার

গ্রাফিক্স ডিজাইন কিংবা ইমেজ এডিটিং এর কথা উঠলেই প্রথমে যে পরিচিত নামগুলো সামনে চলে আসে সেগুলো হল ফটোশপ এবং ইলাষ্ট্রেটর। আসলে সফটওয়্যার দুটো এত বেশি কাষ্টমাইজড যে এগুলোর ব্যবহার জানলে গ্রাফিক্স ডিজাইনে অন্য কোন সফটওয়্যার ব্যবহার না করলেও চলে, তাই এর জনপ্রিয়তাও আকাশচুম্বী। কিন্তু এর পাশাপাশি বাজারে গ্রাফিক্স ডিজাইনের আরো অনেক সফটওয়্যার পাওয়া যায় যাদের কাজ ফটোশপ এবং ইলাষ্ট্রেটর এর মতই। এর কিছু হয়তো টাকা দিয়ে কিনতে হয় এবং কিছু সফটওয়্যার ফ্রিওয়্যার। তাদের মধ্যে সেরা কিছু সফটওয়্যার এর তালিকা তুলে ধরা হল:
১. Fatpaint:

ফ্রি এবং জনপ্রিয় একটি অনলাইন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার ফ্যাটপেইন্ট। এর মাধ্যমে পেইন্টিং থেকে শুরু করে বিটম্যাপ ইমেজ/ফটো এডিট, রিচ টেক্সট রাইটিং, পেজ লেআউট তৈরী এধরনের সব কাজই করতে পারবেন। কমপ্লিট করা প্রজেক্ট গুলো ফ্যাটপেইন্ট সার্ভার কিংবা আপনার পিসি এই দুই জায়গাতেই সেইভ করতে পারবেন।
http://www.fatpaint.com/

২. GIMP

ফটো এডিটিং, রিটাচিং, কম্পোজিশন, ইমেজ ফরমেট কনভার্টার এবং ইমেজ অথোরিং এর জন্য এই ফ্রি সফটওয়্যারটি ব্যবহৃত হয়। অনেকে এটিকে ফটোশপের বিকল্প হিসেবে বিবেচনা করেন।

3. Adobe Photoshop

এডোবি ফটোশপ এখন জনপ্রিয়তার দিক দিয়ে এতই উপরে আছে যে এটা নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই বললেও ভুল হবেনা। ফটোশপ সাধারণত ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং যে কোন ধরণের ওয়েব এলিমেন্ট তৈরীতে ব্যবহৃত হয়। তাছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্স নিয়ে কাজ করতে ফটোশপের জুড়ি নেই।

4. Paint.NET

এটি ফ্রি ইমেজ এবং ফটো এডিটিং সফটওয়্যার যার রয়েছে এডভান্সড এবং সহজে ব্যবহার উপযোগী ইন্টারফেস।

5. MyPaint

মাইপেইন্ট একটি ওপেনসোর্স গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার যা দিয়ে খুব দ্রুত এবং সহজে কাজ করা যায়। মাইপেইন্ট এর ক্যানভাসে কাজ করার সিস্টেমটি খুব আকর্ষণীয় একটি ফিচার।

6. Blender

ব্লেন্ডার, গ্রাফিক্স ডিজাইনারদের জন্যে থ্রিডি এনিমেশন সফটওয়্যার যা বিনা খরচে ব্যবহার করা যায়। সাধারণত থ্রিডি এপ্লিকেশন তৈরীতে গ্রাফিক্স ডিজাইনাররা এটি ব্যবহার করে থাকেন।
ওয়েব:http://www.blender.org/

7. 5DFLY

ফটো এডিটিং এর জন্যে শক্তিশালী এবং ব্রিলিয়ান্ট একটি সফটওয়্যার।
ওয়েব: http://5dfly.com

8. Pixelmator

ম্যাক অপারেটিং সিস্টেমের জন্যে দ্রুত এবং শক্তিশালী একটি ইমেজ এডিটিং সফটওয়্যার যার রয়েছে আকর্ষনীয় গ্রাফিক্যাল ইন্টারফেস।

9. Inkscape

এডোবি ইলাষ্ট্রেটর এর মত একটি ওপেন সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর।

10. ArtRage

গ্রাফিক্যাল আর্ট করার জন্যে অসাধারণ একটি সফটওয়্যার আর্ট্ররেজ। এর সহজ ব্যবহার, স্টাইলিশ পেইন্টিং প্যাকেজ একে অন্য যে কোন গ্রাফিক্স সফটওয়্যার থেকে অনন্য করে তুলেছে। একে উইন্ডোজ, ম্যাক এবং আইপেডে ব্যবহার উপযোগী করে তৈরী করা হয়েছে।
ব্যবহার এবং রেটিং এর উপর ভিত্তি করে গ্রাফিক্স ডিজাইন এবং ইমেজ এডিটিং এর জনপ্রিয় কিছু সফটওয়্যার সাথে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করেছি, তার মানে এই না যে সবগুলো সফটওয়্যারই আমি ব্যবহার করেছি। তবে এর মাঝে যেগুলো ব্যবহার করেছি সবই অসাধারন লেগেছে। টেস্ট করার জন্যে আপনিও ব্যবহার করে দেখতে পারেন। ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না।

কালেক্ট ফ্রম : DevsTeam Institute

The Freedom to Create

বারগুলোর পরিচিতি
20/11/2021

বারগুলোর পরিচিতি

                        Illustrator logo design practice projects-04Graphic Design Online Earning (GDOE) By Sayed Tanvir...
18/11/2021




Illustrator logo design practice projects-04
Graphic Design Online Earning (GDOE) By Sayed Tanvir Enayet
Watch our Tutorials And Learn more How to create design with Illustrator.
Official youtube channel link
https://www.youtube.com/channel/UCETScWnognHzAoQGL8JM5Xg
practise 1:
https://www.youtube.com/watch?v=dAD6twgYg2Q&t=10s
practise 2:
https://www.youtube.com/watch?v=uLb2cDQHApw&t=1s
practise 4:
https://www.youtube.com/watch?v=cbbKEixccOM&t=13s

Assalamu Alaikum,Welcome to (GDOE) official channel.In this video,you will learn how to create a attractive logo and how to earn money online,how to become a...

শুধু মসজিদ মাদরাসা নির্ভর না থেকে যেকোনো পেশা গ্রহন করুন: আলেমদের উদ্দেশ্যে আল্লামা পালনপুরী রহ.
17/11/2021

শুধু মসজিদ মাদরাসা নির্ভর না থেকে যেকোনো পেশা গ্রহন করুন: আলেমদের উদ্দেশ্যে আল্লামা পালনপুরী রহ.

আওয়ার ইসলাম ডেস্ক: আলেমগণ জীবিকা উপার্জনের জন্য মসজিদ মাদরাসা নির্ভর না থেকে অন্য যে কোনো পেশা গ্রহন করতে পারেন ব....

Mashaallah
17/11/2021

Mashaallah

সৌদি আরবের নাগরিকত্ব পেলেন মক্কার পবিত্র কাবা ঘরের গিলাফের (কিসওয়া) প্রধান ক্যালিগ্রাফার প্রবাসী বাংলাদেশি মুখ.....

Address

63, Niyamat Bhaban, Harua
Kishoreganj
2300

Telephone

+8801613048785

Website

Alerts

Be the first to know and let us send you an email when GDOE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GDOE:

Share