09/02/2017
ডোমেইন কি, কেন প্রয়োজন, কেনার সময় কি কি দরকার এবং কিভাবে কিনবেন তার বিস্তারিত সঠিক গাইডলাইন
আপনি কি আপনার পছন্দের সাইট করাতে চান? সাইট করার আগে ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট কি এ ব্যাপারে জানতে আগ্রহী? বর্তমান ইন্টারনেটের যুগ, আপনার এই বিষয় গুলো জানা উচিত, যদি আগ্রহী হন, তবে এই ইনফরমেশন আপনার জন্য।
ডোমেইন কি? (প্রথম পর্ব)
-------------------------------------
ধরুন,
আপনার একটা নাম আছে, যে নামে সবাই আপনাকে চিনতে পারে, আপনাকে ডাক দিলে সাড়া দেন। আপনার নাম রাজিব আহমেদ তাহলে রাজিব বলে কেউ ডাক দিলে আপনি স্বাভাবিক নিয়মে সাড়া দিবেন এটাই স্বাভাবিক।
*** ঠিক তেমনি ভাবে ওয়েবসাইট এর ও একটা নাম থাকে যে নামে সারা দুনিয়ার মানুষ আপনার সাইট কে চিনবে। মজার ব্যাপার হলো, আপনার নিজের নামের সাথে অনেকের নাম হুবহু মিল পাবেন কিন্তু ইন্টারনেট এর জগতে ডোমেইন নাম একটাই পাবেন, ওটা আর কেউ নিতে পারবে না, যদি না আপনি বিক্রি করেন।
---- ধরুন, আপনার একটি প্রতিষ্ঠান আছে যার নাম webdesignerbd তাহলে ডোমেইন নাম হবে webdesignerbd.com আরো অনেক কিছু হতে পারে যেমন webdesignerbd.net / webdesignerbd.org ইত্যাদি।
অর্থাৎ আপনি যে নাম পছন্দ করবেন সেটা ডিরেক্ট, বা নামের আগে/পরে কিছু লাগিয়ে ডট (.) ইউজ করতে হবে তারপর com, net, info, tv এই গুলার যে কোন একটি ইউজ করতে পারবেন। এ রকম শত শত আছে। তারমানে কোন নামের সাথে যখন উপরের কোন একটা এক্সটেনশন লাগানো হয় তখন আমরা পুরাটাকে ডোমেইন নেম বলে থাকি।
কোন নামের সাথেঃ
------------------------------
(.com) টা সাধারনত মানুষ commercial purpose এ ইউজ করে
(.net) টা নেটওয়ার্ক এর কোন বিজনেস থাকলে তার জন্য ইউজ করে
(.info) টা ইনফরমেশন টাইপ এর ওয়েবসাইট বানাতে চাইলে ইউজ করে
( .tv ) টা সাধারণত টিভি চ্যানেলের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে
কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোন টা নিয়ে আপনার সাইট এর নাম দিতে পারেন যেমন webdesignerbd.com / webdesignerbd.org /webdesignerbd.net /webdesignerbd.info যেমন আপনি চান।
যারা টিভি চ্যানেলের মালিক তারা তাদের সাইট এর নাম দেন এই রকম
ntv.tv/ channeli.tv/ masranga.tv/ btv.tv/ boishakhi.tv এই নাম দেখে যে কেউ বুঝতে পারবে যে এটা টিভি চ্যানেলের ওয়েব সাইট।
***এখন আপনার পেশা শিক্ষকতা, কোন কলেজের শিক্ষক হোন, যদি ডেজিগনেশন প্রফেসর হয় তাহলে nizam.professor / jessy.professor এই নাম ও দিতে পারবেন। তারমানে এখন কিছু পেশার ও ডোমেইন নাম এর এক্সটেনশন বের হয়ে গেছে তাছাড়া প্রতিদিন নতুন নতুন ডোমেইন নেম এর এক্সটেনশন বের হচ্ছে।
তবে গুগল কোন নামের সাথে (.com) কে বেশি পছন্দ করে কারণ এই (.com) ই প্রথম দিকে বানানো হয়েছিল আর ৭৫% লোকজন ই তার সাইট এর নামের সাথে এই (.com) ইউজ করেছেন। যদি ও এটা নিয়ে মতভেদ আছে গুগল বলে তারা সব এক্সটেনশন কে সমান গুরুত্ব দিয়ে থাকে কিন্তু গুগলের সিও বলেছেন ব্রান্ডডাবল ডোমেইন নেম কে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
এখন প্রশ্ন হলো Brandable Domain Name কি?
----------------------------------------------------------------------
ধরুন,
আপনি একটা ওয়েবসাইট করবেন টি শার্ট নিয়ে তাহলে আপনার সাইটের ঠিকানা যদি এরকম হয় tshirt.com/ tshirt/net or tshirt.org তাহলে এটা Exact Match Domain এর আওতায় পড়বে মানে যে নামে যা করতে চান সেই নাম হুবহু ব্যবহার করলে সেটাকে এক্সাট ম্যাচ ডোমেইন বলে । তাহলে besttshirt.com/ tshirtseller.com / buytshirt.com/ bdtshirt.com/ tshirtbdshop.com এরকম হলেই সেটাকে ব্রান্ডাবল ডোমেইন নেম বলা হয়ে থাকে।
ডোমেইন কেনার সময় কি কি প্রয়োজনঃ (খুবি গুরুত্ব)
-------------------------------------------------------------------------
একটা ডোমেইন নেম কিনবেন সেটা হয়তো আপনার নিজস্ব বিজনেস বা অন্য কোন কাজে । কেনার সময় আপনাকে ডোমেইন এর কন্ট্রোল আপনার নিজের হাতে নিতে হবে কারণ আপনার নিজের নিয়ন্ত্রনে না নিলে পরে পস্তাতে হতে পারে।
ধরুন, আপনি কিনতে চাচ্ছেন কোথা ও থেকে তাহলে তাদেরকে আগে জিজ্ঞেস করে নিবেন তারা আপনাকে কন্ট্রোল প্যানেল দিবে কিনা ? নাকি শুধু ডোমেইন কিনে তারা আপনার হোস্টিং এর সাথে অ্যাড করে দিয়ে আপনার হাতে ধরিয়ে দিলো আর রিনিউ এর ক্ষেত্রে প্রতি বছর তাদের কাছে ধরনা ধরতে হবে আপনাকে। এটা খূব ই পেইনফুল যদি আপনার সাথে ২ নাম্বারি করা শুরু করে।
অসুবিধা (যদি ডোমেইন কন্ট্রোল প্যানেল আর এক জনের কাছে থাকে )
----------------------------------------------------------------------
১। আপনার কাছ থেকে রিনিউ ফি বাবদ বেশি টাকা চার্জ চাইতে পারে
২। তাদের সার্ভিস ভাল না লাগলে আপনি যদি ট্রান্সফার করতে চান তাহলে আমতা আমতা করতে পারে ।
মানে এক হোস্ট থেকে আর এক হোস্টে আপনার ডোমেইন নেম ট্রান্সফার করতে চাইলে তারা তা দিতে চাইবে না কারণ ট্রান্সফর করার জন্য একটা কোড লাগে যেটাকে auth code, secret code etc আছে এক এক হোস্টিং প্রভাইডার এর কোডের ধরন এক এক রকম । আপনার কাছে ডোমেইন নেম এর কন্ট্রোল প্যানেল ই নেই তাহলে আপনি ট্রান্সফার করবেন কিভাবে ? যদি কন্ট্রল প্যানেল থাকতো তাহলে আপনি কোন ঝামেলা ছাড়ায় এই গুলা করতে পারতেন।
৩। আপনার সাইট যদি সেই রকম পপুলার হতে থাকে তাহলে আপনাকে ব্লাকমেইল করতে পারে ।
যেমন, আপনার ডোমেইন লিংক হোস্টিং থেকে অফ করে রাখলো এবার সাইট এ লোকজন গেলে শো করলো না আপনি জিজ্ঞেস করলে সে বলল কোন টেকনিকাল প্রবলেম বা ডোমেইন অথরিটির ঘাড়ে এই দোষ চাপিয়ে দিয়ে সমাধানের জন্য আপনার কাছ থেকে টাকা চাইতে পারে তখন আপনি বাধ্য হয়ে যদি ২০০০ টাকা ও দিয়ে দেন তাকে সেটা ও একটা লস আপনার জন্য।
৪। ওন্য একজনের সাথে চুক্তি করে আপনার ডোমেইন নেমটি বিক্রি করে দিল চড়া মুল্যে তখন সে আপনার ওই বিষয় নিয়ে দ্রুত সাইট করে রানিং রাখলো মানুষ মনে করবে আপনি মনে হয় সাইট সাজিয়েছেন নতুন করে।
৪। যার কাছ থেকে নিলেন কোন কারনে তার সাথে আপনার বৈরি সম্পর্ক হয়ে গেলো কোন এক অজানা কারনে
তাহলে আপনার কাছে ৫০,০০০ টাকা বা তার বেশি ও চাইতে পারে যদি আপনার সাইট পপুলার হয়ে থাকে। কারণ কন্ট্রোল প্যানেল যে তার হাতে। আপনি নিশ্চয় আপনার সাইটের নাম চেঞ্জ করতে চাইবেন না যেহেতু অনেকদিন ধরে এই নামটি ই আপনার পপুলার করতে অনেক পরিশ্রম করতে হয়েছে।
তাহলে বলতে পারি যে ডোমেইন কন্ট্রোল প্যানেল ভুল করে ও অন্যের হাতে ছেড়ে দিবেন না তাহলে উপরের যে কোন একটি ঘটতে পারে আপনার ক্ষেত্রে।
সুবিধা (ডোমেইন নেম কন্ট্রোল প্যানেল আপনার হাতে থাকলে )
-----------------------------------------------------------------
১।আপনার সার্ভিস ভালো না লাগলে সাথে সাথে ট্রান্সফার করতে পারবেন অন্য কোন হোস্টিং কোম্পানিতে কিছু ডলারের বিনিময়ে যেটা ৮-১০ ডলারের মধ্যে হয়ে থাকে মানে ডোমেইন এর দাম যা সাধারণত তাই নিবে।
২। ব্লাক মেইলের কোন সুযোগ নেই
এখন আসুন কি দরকার কন্ট্রোল প্যানেল হাতে নিতেঃ
--------------------------------------------------------------------------
১। আপনার নিজস্ব ইমেইল অ্যাড্রেস
(কারণ যখন কোন ডোমেইন নেম কেনা হয় তখন এই মেইলে সব ইনফো আসবে হোস্টিং কোম্পানি থেকে এবং ট্রান্সফার করতে চাইলে ও এই মেইলে আপনার কাছে অনুমতি চাইবে বা কোড পাঠাবে)
২। ইউজার আইডি
৩। ইউজার পাসওয়ার্ড
৪। আপনার ঠিকানা
এই চারটি জিনিস আপনার নিজের দিতে হবে যখন কোন ডোমেইন নেম কিনবেন কোন কোম্পানি বা ব্যক্তির কাছ থেকে। আগে থেকে বলে নিবেন যে আমার ডোমেইন নেম কন্ট্রোল প্যানেল আমার কাছে থাকবে এবং কেনার সময় আমার সমস্ত ইনফো ব্যবহার করে কিনতে হবে। যিনি কিনে দিবেন তিনি শুধু তার ক্রেডিট কার্ড বা পেপল ইউজ করবে আর কিছু না ।
# # কন্ট্রোল প্যানেল দেখতে কেমনঃ
------------------------------------
আপনি ফেসবুক এর একাউন্ট খুললে যেমন আপনার এডমিন প্যানেল পান ঠিক তেমনি কোন হোস্টিং কোম্পানি থেকে যখন কোন ডোমেইন নেম কিনতে যাবেন তখন সাইন আপ করতে হবে সেখানে আপনার ইমেইল, নাম, ঠিকানা, পাসওয়ার্ড, ইউজার আইডি দিতে হবে তারপর কেনার জন্য অনুমতি পাবেন অনেকটা ই-কমার্স থেকে কোন পণ্য কেনার মত। তারমানে কাউকে দিয়ে বা কোন কোম্পানি থেকে কিনতে চাইলে আপনি আপনার উপরের সমস্ত ইনফো গুলো দিয়ে তাকে বলবেন যে কেনার সময় যেন সে আপনার ইনফো দিয়ে তারপর কিনে আর যদি তার ইনফো দিয়ে কিনে ফেলে তাহলে ওই ডোমেইন এর কন্ট্রোল প্যানেল তার দখলে থাকবে। আর আপনার যদি নিজের মাস্টার কার্ড থাকে তাহলে নিজের ডোমেইন নিজেই কিনুন। ার যদি না থাকে তাহলে আপনার সমস্ত ইনফো দিয়ে কিনে দিতে বলবেন ।
# # কিভাবে বুঝবেন আপনার ইনফো দিয়ে কেনা হয়েছেঃ
--------------------------------------------------------
যদি তিনি আপনার ইনফো দিয়ে কিনে থাকে (যাকে দিয়ে কেনাবেন বা কোন কোম্পানি থেকে কিনতে চাচ্ছেন) তাহলে ১০০% আপনার ইমেইলে একটা / দুইটা মেসেস আসবে হোস্টিং কোম্পানি থেকে যেখানে বলা থাকবে যে এই ডোমেইনের মালিক আপনি এবং আপনার ইনফো থাকবে আর যার কাছ থেকে কিনবেন বা নিবেন তার থেকে পাসওয়ার্ড চেয়ে নিবেন তারপর আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন সাথে সাথে। আশা করি বুঝছেন কন্ট্রোল প্যানেল কতটা গুরুত্ব বহন করে।
যেমন-- নেমচিপ থেকে কিনলে দুইটা মেসেস দিয়ে থাকে একটা কেনার জন্য ধন্যবাদ ও সমস্ত ইনফো দেওয়া থাকে আর ২য় টাতে থাকে কেনার ভাউচার।
এখন জানার বিষয় যে আপনি যে নাম দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের সেই নাম খালি আছে কিনা তা কিভাবে জানবেন, আসুন জেনে নেই.......
আপনি প্রথমে এই সাইটে যান
http://whois.com তারপর একটা সার্চ বক্স দেখতে পাবেন ওখানে আপনার পছন্দ অনুযায়ী নাম দিয়ে ডান পাশে ক্লিক করুন আর পেয়ে যাবেন আপনার কাংখিত নামটি দাম সহ।
বি:দ্র: ডোমেইন নেম যখন কেনা হয় তখন মিনিমাম ১ বছরের মেয়াদ থাকে আর নামের সাথে (.com/.net/.info) এই গুলা নিতে চাইলে বছরে ৯ থেকে ১২ ডলার পর্যন্ত হয়ে থাকে। তবে বিশেষ কিছু নাম আছে দাম বেশি যেমন. (.me/.tv/.professor/.actor etc) 20 থেকে ২৫ ডলারের মধ্যে হয়ে থাকে।
-----------------------------------------------------------
**আমাদের দেশে কিছু কোম্পানি আছে যারা এই সার্ভিস দিয়ে থাকে তাদের থেকে কিনতে পারবেন। খোঁজ নিয়ে জেনে নিবেন কোন কোম্পানি ভালো সার্ভিস দিচ্ছে।
# # আর যদি আপনার পেপল, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকে সেটা দিয়ে সরাসরি আমেরিকার কম্পানির ওয়েবসাইট থেকে আপনি নিজে কিনতে পারবেন সব কিছুই অটো সিস্টেম করা থাকে। যেমন ipage.com, hostgator.com, bluehost.com, namecheap.com, godaddy.com ইত্যাদি।
আশা করি ডোমেইন নিয়ে আর কোন ঝামেলা হওয়ার কথা না ।
পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন পরবর্তী পোস্ট হবে হোস্টিং এবং ওয়েবসাইট সংক্রান্ত।
আমাদের উদ্দেশ্য সোজাসাপ্টা, ইন্টারনেট সম্পর্কে জানুন, নিজেকে আপডেট রাখুন আর ইন্টারনেট রিলেটেড কোন ব্যবসা বা ব্যক্তিগত সাইট করতে গেলে আগে এই ব্যাসিক বিষয়ে জেনে নিন।
# # বি:দ্র: আপনি আমাদের কাছ থেকে ডোমেইন কিনতে চাইলে আমরা উপরের সমস্ত নিয়ম মেনে আপনার ডোমেইন আপনাকে হস্তান্তর করবো, তাই আমাদের সেবা নিসচিন্তে গ্রহণ করুণ।