28/11/2020
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা সৈনিক পদে নিয়োগ দেয়া হবে, ২০২১ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আবেদনের সময়সীমা: এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরু হবে ০১ ডিসেম্বর ২০২০ তারিখ এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে।
পদের নাম: সাধারণ ট্রেড, বিএনসিসি এবং সেনাসন্তান।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়স: ০৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম: টেকনিক্যাল ট্রেড
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল হতে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়স: ০৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
শারীরিক যোগ্যতা : (পুরুষ) উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে (মহিলা) উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।