26/03/2026
🕌 মসজিদের হিসাব-নিকাশে স্বচ্ছতা: একজন ক্যাশিয়ারের নীরব কষ্ট এবং আমাদের একটি উদ্যোগ
আসসালামু আলাইকুম।
২০২০ সাল থেকে আমি আমার এলাকার মসজিদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছি। এই পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে আমি গভীরভাবে উপলব্ধি করেছি, আল্লাহর ঘরের হিসাব-নিকাশ সামলানো একজন মানুষের জন্য কতটা কঠিন আর মানসিক চাপের।
মসজিদের আয়ের উৎস অনেক—মৌসুমী চাঁদা, খতিব ও মোয়াজ্জেম সাহেবের বেতন কালেকশন, তারাবি, মুষ্টি, সম্প্রসারণ তহবিল, দানবাক্স, কৌটা এবং নিয়মিত সদস্যদের মাসিক চাঁদা। এতগুলো ভিন্ন ভিন্ন খাতের হিসাব নিখুঁতভাবে রাখাটা একজন মানুষের পক্ষে সত্যিই ভীষণ দুরূহ।
বাস্তবতার কিছু তিক্ত অভিজ্ঞতা:
প্রতি জুম্মায় যখন মুসল্লিরা জানতে চান, "আমার বকেয়া কত?", তখন ইমামের খাতা, মোয়াজ্জেমের খাতা, প্রতিশ্রুতির খাতা বা বাৎসরিক খাতা—সব ঘেঁটে হিসাব বের করতে হয়। মানুষ মাত্রই ভুলশীল। অনেক সময় এমনও হয়, কোনো সদস্য হয়তো ভুলে গেছেন এবং তর্ক জুড়ে দেন, "সেদিন তো টাকা দিলাম!" তখন তার মনে একটা নীরব সংশয় কাজ করে যে, ক্যাশিয়ার হয়তো টাকা খাতায় তোলেনি।
তখন একজন ক্যাশিয়ার হিসেবে নিজের আত্মসম্মান রক্ষার্থে রসিদ বই ঘেঁটে, তারিখ মিলিয়ে প্রমাণ দেখাতে হয়। এরপর তিনি বিশ্বাস করেন যে টাকাটা সত্যিই খাতায় উঠেছে, কেবল তার নিজেরই মনে ছিল না। এতকিছুর পরও অনেক মুসল্লির মনে ক্ষোভ থাকে যে, মসজিদে কেন প্রতি জুম্মায় পাই-টু-পাই হিসাব দেওয়া হয় না।
সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, হিসাব-নিকাশের এত ঝামেলার মধ্যে মানুষ হিসেবে লিখতে গিয়ে যদি সামান্যতম ভুল বা গড়মিল হয়, তবে তার খেসারত ক্যাশিয়ারকে নিজের পকেট থেকে টাকা দিয়ে মেটাতে হয়।
আমাদের একটি ছোট্ট উদ্যোগ:
আমি বর্তমানে আমার মসজিদের হিসাবগুলো এক্সেলে মেইনটেইন করার চেষ্টা করি। জয়পুরহাটে এসপি অফিস মোড়ে 'MS Innovex' নামে একটি ছোট্ট আইটি প্রতিষ্ঠান আছে। যেখানে, ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে, মসজিদের হিসাব-নিকাশে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ক্যাশিয়ারদের এই মানসিক কষ্ট দূর করতে একটি সফটওয়্যার তৈরি করবে এবং সবচেয়ে বড় কথা হলো, সফটওয়্যারটি আমরা মসজিদগুলোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে (Free) প্রদান করা হবে।
আমি চাই এই সফটওয়্যারটি একদম স্বয়ংসম্পূর্ণ হোক। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই সফটওয়্যারটিতে আর কী কী ফিচার বা সুবিধা যুক্ত করলে মসজিদের হিসাব রাখা একদম সহজ ও স্বচ্ছ হবে?
আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্টে জানালে ভীষণ উপকৃত হতাম। আসুন, আল্লাহর ঘরের হিসাব সংরক্ষণে আমরা সবাই মিলে একটি সুন্দর ও আধুনিক সমাধান তৈরি করি।
আপনাদের হেল্প প্রয়োজন, এখানে আর কি কি ফিচার যোগ করলে ভালো হবে? সেটি আপনারা জানালে উপকৃত হতাম।
ফিচারসমূহঃ
🙋🏻 সদস্য ও কমিটিঃ
১। সদস্য যোগ, সম্পাদন ও তালিকা ব্যবস্থাপনা
২। কমিটি গঠন ও সদস্যের পদবী নির্ধারণ
৩। একাধিক আদায়কারী যোগ, আদায়কারীর ভিন্ন ভিন্ন রিপোর্ট। (কোন আদায়কারী কত টাকা আদায় করেছে সেটি জানা যাবে)
৪। সদস্যভিত্তিক বিস্তারিত রিপোর্ট ও লেনদেনের ইতিহাস।
চাঁদা আদায়
১। সাধারণ চাঁদা ও দান সংগ্রহ ও ট্র্যাকিং
২। ইমাম ও মুয়াজ্জিনের বেতনের জন্য আলাদা আদায়
৩। রমজান, কুরবানী, মৌসুমী, প্রতিশ্রুতিসহ সকল প্রকার চাঁদা ব্যবস্থাপনা
৪। আদায়কারী নিয়োগ, রিপোর্ট ও অনুমোদন
বকেয়া ব্যবস্থাপনা
১। যে সদস্য মাসিক চাঁদা দেয়, তাদের অটোমেটিক বকেয়া তৈরি, ম্যানুয়ালী বকেয়া তৈরি।
২। বকেয়া সদস্যদের ম্যাসেজ এর মাধ্যমে রিমাইন্ডার দেওয়া।
৩। পরিশোধিত ও অপরিশোধিত বকেয়ার সারসংক্ষেপ
৪। বকেয়া সামারি ও ক্যাটাগরি ভিত্তিক রিপোর্ট।
আর্থিক ব্যবস্থাপনাঃ
১। ব্যয় রেকর্ড, ক্যাটাগরি ও ট্র্যাকিং,
২। অনলাইন পেমেন্ট।
৩। পেন্ডিং পেমেন্ট যাচাই ও অনুমোদন
৪। প্রতিমাসে অটোমেটিক হিসাব ক্লোজিং ও ব্যালেন্স শিট প্রস্তুত ও অটো রেজুলেশন তৈরি।
৫। ইমাম/মোয়াজ্জেমের বেতন।
৬। এআই দিয়ে রেজুলেশন তৈরি।
৭। কম্পিউটার, মোবাইলসহ সকল ডিভাইস দিয়ে ব্যবহার করতে পারবে।
৮। সদস্যদের জন্য পাবলিক ড্যাশবোর্ড থাকবে, তাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই তাদের সকল লেনদেন, বকেয়া দেখতে পারবে।
৯। কেউ জালিয়াতির আশ্রয় নিতে না পারে সেই লক্ষ্যে অডিট লগ সিস্টেম থাকবে।
বিশেষ নোটঃ ক্লাউড ব্যাকআপ সিস্টেম থাকবে, যাতে কম্পিউটার নষ্ট হলেও মসজিদের হিসাব হারিয়ে না যায়।
সফটওয়্যারটিকে আরও নিখুঁত করতে আর কী কী ফিচার যোগ করা যেতে পারে? বিশেষ করে যারা মসজিদের কমিটির সাথে যুক্ত আছেন, আপনাদের অভিজ্ঞতা থেকে কোনো বিশেষ ফিচারের কথা মনে হলে দয়া করে কমেন্টে জানান।
আপনার একটি পরামর্শ হয়তো দেশের হাজারো মসজিদের হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সাহায্য করবে।