18/01/2026
⚡ শর্ট সার্কিট কী?
যখন লাইভ তার (+) আর নিউট্রাল তার (–) বা আর্থিং একে অপরের সাথে সরাসরি বা আংশিকভাবে লেগে যায়—তখন তাকে "শর্ট সার্কিট" বলে।
# # 🚨 শর্ট সার্কিট হওয়ার সাধারণ কারণ
1️⃣ তারের ইনসুলেশন নষ্ট হয়ে যাওয়া
2️⃣ পুরোনো বা নিম্নমানের তার ব্যবহার
3️⃣ পানির সংস্পর্শে তার আসা
4️⃣ ঢিলা সংযোগ (Loose connection)
5️⃣ একসাথে বেশি লোড ব্যবহার
6️⃣ ভুল ওয়্যারিং
7️⃣ ইঁদুরে তার কেটে দেওয়া
# # ⚠️ শর্ট সার্কিট হলে যেসব লক্ষণ দেখা যায়
1️⃣ এমসিবি বা ফিউজ বারবার ট্রিপ করা
2️⃣ সুইচ অন করলেই লাইট নিভে যাওয়া
3️⃣ সকেট বা সুইচ থেকে স্পার্ক হওয়া
4️⃣ প্লাগ, সুইচ বা তার গরম হয়ে যাওয়া
5️⃣ পোড়া গন্ধ বা ধোঁয়া বের হওয়া
6️⃣ লাইট ঝিমঝিম করা বা বারবার অন-অফ হওয়া
7️⃣ ফ্যান ধীরে ঘোরা বা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া
8️⃣ কোনো যন্ত্র লাগালেই লাইন চলে যাওয়া
9️⃣ একটা নির্দিষ্ট রুমে বারবার সমস্যা হওয়া
🔟 বৃষ্টির সময় বা পানি লাগলে সমস্যা দেখা দেওয়া
1️⃣1️⃣ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া কিন্তু আশেপাশে লাইন থাকা
✅ শর্ট সার্কিট সমস্যার সমাধান (Safe Method)
🔹 ধাপ ১: মেইন সুইচ অফ করো
প্রথম কাজই হলো মেইন লাইন বন্ধ করা
🔹 ধাপ ২: সমস্যা কোথায় খুঁজে বের করো
* কোন রুমে সমস্যা হচ্ছে
* কোন সুইচ অন করলেই ট্রিপ হয়
* কোন প্লাগ ব্যবহার করলে সমস্যা হচ্ছে ইত্যাদি
🔹 ধাপ ৩: নষ্ট তার বা সুইচ বদলানো
* পোড়া বা খোলা তার পরিবর্তন
* নষ্ট সুইচ / সকেট রিপেয়ার বা বদলানো
🔹 ধাপ ৪: আর্থিং ঠিক আছে কি না চেক করা
আর্থিং না থাকলে শর্ট সার্কিটের ঝুঁকি বেশি হয়
🔹 ধাপ ৫: সঠিক এমসিবি/ ফিউজ ব্যবহার করা
* লাইট লাইনের জন্য আলাদা এমসিবি/ ফিউজ
* প্লাগ লাইনের জন্য আলাদা এমসিবি/ ফিউজ
# # ❌ যেসব কাজ নিজে করা উচিত না
🚫 লাইভ লাইনে হাত দেওয়া
🚫 ভেজা হাতে কাজ করা
🚫 টেপ দিয়ে সাময়িক জোড়া লাগানো
শর্ট সার্কিট = জীবন ঝুঁকি
সন্দেহ হলে অবশ্যই দক্ষ ইলেকট্রিক টেকনিশিয়ান ডাকা।