Basic Computer Course-বাংলা

Basic Computer Course-বাংলা me

বেসিক কম্পিউটার কোর্সে আপনাকে স্বাগতম। এই কোর্সে আপনি কম্পিউটারের বেসিক বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনি আয়ত্ত করতে পারবেন বলে আমি মনে করি। বর্তমান এই আধুনিক যুগে কম্পিউটারের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। কম্পিউার ছাড়া অফিস কারখানা চলে এমন প্রতিষ্ঠানের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে, তাহলে বলা যায় কম্পিউটার ব্যবহার শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনার যদি ভালো ডিগ্রী থাকে কিন্তু আপনি কম্পিউটারের ব্যবহার জানেন ন

া তাহলে কিন্তু চাকরিটা না হওয়ার সম্ভাবনাই বেশি, আর যদিও হয় তাহলে আপনার সেখানে টিকে থাকা খুবই মুশকিল হয়ে যেতে পারে।

এমন অনেকে আছেন যারা ভালো ডিগ্রী নিয়েও কম্পিউটার না জানার কারনে বেকার জীবন অতিবাহিত করছেন। তাদের অনেকে আছেন যারা কম্পিউটার শিখেতে চান কিন্তু কোনো এক কারনে শেখাটা আর হয়ে ওঠেনা। আবার অনেকে মুখস্ত কাজ করেন তাই ব্যবহার করে মজা পান না কোনো এক ভয়ের কারনে। যদি কোথাও একটি অপশন অন্য কোথাও সরে যায় তাহলে তিনি আটকে যান। কিন্তু এটা ব্যবহারের মজা যখন কেউ পেয়ে যায় তখন সে নিজে থেকেই অনেক কিছু শিখে ফেলে। তাই শেখার ক্ষেত্রে শুরুটা আগে করতে হবে। শুরুর দায়িত্বটা প্রথমে তাকেই নিতে হবে। শুরু না করলে ভীতিটাই রয়ে যাবে।

আপনি একটা জিনিস চিন্তা করুন সরকারি বেসরকারি যে খাত গুলো রয়েছে যেমন বিভিন্ন নেটওয়ার্কিং সেক্টর, আইটি সেক্টর, ট্রাফিক কন্ট্রোল রুম, অফিস সহকারি ইত্যাদি সেক্টরে চাকরি পাওয়ার কিন্তু দারুন সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি কলেজ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও কম্পিউটার স্কিলের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। আর আপনি এক্সপার্ট হলে বেশি বেতনের সম্ভাবনা রয়েছে।

এইজন্য আপনার কম্পিউটার ‍স্কিল অর্জন করাটা দরকার। আপনি যখন বেসিক বিষয়গুলো বুঝে ফেলবেন তখন এডভান্স লেভেলে কিভাবে যেতে হয় সেটাও আপনি নিজে থেকে বুঝতে পারবেন, অনেকটা ২ টাকা ইনকাম করলে ১০ টাকা কিভাবে ইনকাম করতে হয় সেটা বুঝে ফেলার মতো ব্যাপার।

কম্পিউটারের বেসিক জানা আর কম্পিউটার এক্সপার্ট হওয়া এক বিষয় নয়। এগুলো একেকটা লেভেলের মতো। আগে আপনাকে কম্পিউটারের বেসিক বিষয় পরিষ্কার হতে হবে পরে আপনি কম্পিউটার এক্সপার্ট হতে পারবেন। এটা হলো ন্যাচারাল বিষয়। মৌলিকভাবে আপনি আগে কম্পিউটারের বেসিকটা ভালোভাবে শেষ করেন তারপর পরবর্তী ধাপে যান। আপনার একটি ডকুমেন্ট যখন কোনো রাইটার দিয়ে লিখতে দেখেন তখন আপনি হয়তো খেয়াল করবেন যে সে আপনার কথা বলা শেষ হতে না হতেই তার টাইপিং এর মাধ্যমে লেখা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আপনি কি সেটা পারবেন দুই দিনে? আপনাকে অবশ্যই আগে কি-বোর্ডের বর্ণ সারি চিনতে হবে তারপর আপনি ধীরে ধীরে ধাপে ধাপে তার কাছকাছি যেতে পারবেন।

আমাদের দেশে এমন অনেক কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে বেসিকটাও ভালোভাবে শেখানো হয় না, এটা খুবই দুঃখজনক। আর এই শিক্ষা নিয়ে না কোথাও যাওয়া যায় না এক্সপার্ট হওয়া যায়। আবার অনেক আছে ঠিকমতো সাপোর্ট পাওয়া যায় না কোনো সমস্যা ফেস করলে। এটা অনেক দুঃখজনক। মূলত আপনি একটা জিনিস খেয়াল করুন আপনি যখন বেশি বেশি প্রশ্ন করা শিখবেন আপনি ততো বেশি শিখতে পারবেন। অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো প্রশ্ন করতে ইতস্তত বোধ করা । আর বিষয়টাই তার পিছিয়ে যাওয়ার প্রথম ধাপ বলে আমি মনে করি। তাই আমি একজন ইন্সট্রাকটর হিসেবে আমার পক্ষ থেকে আপনার জন্য পরামর্শ থাকবে আপনি যেখান থেকেই কোর্স করুন না কেনো অবশ্যইি আপনি শিখে আসবেন নিজ দায়িত্বে। আর সমস্যা হলেই প্রশ্নের উত্তর বের করবেন যে মাধ্যমেই হোক। কারন ঐ উত্তরটা অজানা থাকলে হয়তো আপনি অনেক কিছুই মিস করে ফেলবেন। কারন একটা বিষয়ের সাথে অনেক বিষয়ের সম্পর্ক থাকে।

**কেনো আপনি ক্রয় করে কোর্স করবেন?**

শেখার ক্ষেত্রে অনলাইন এবং অফলাইনে দুইটি পদ্ধতি কাজ করে, একটি হলো ফ্রি শেখা এবং আরেকটি হলো টাকা দিয়ে শেখা। বাস্তবতার কথা চিন্তা করুন, যখন আপনি কোন কিছু ফ্রি শিখছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন রিসোর্সে যাওয়া লাগবে এবং এলামেলো ভাবে শেখা হবে এমন কোথাও না কোথাও একটু গ্যাপ থেকে যাবে এবং সাপোর্ট সহজে পাওয়া যায় না এবং সেটার সমাধান হতেও পারে আবার নাও পারে প্লাস বাড়তি সময়ের ব্যাপার তো আছেই, কিন্তু আপনি যখন টাকা দিয়ে কোর্স করবেন তখন, ফ্রি তে যে সমস্যার কথা বললাম সেইগুলোর সমাধান পাবেন ইনশাআল্লহ, আশা করি বুঝতে পেরেছেন।



এই ভিন্নধর্মী কোর্সটি আমি তৈরী করেছি যাদের কম্পিউটারের বেসিক বিষয়ে ধারনা নেই, যারা কম্পিউটার ব্যবহারকে ভয় পায়, যারা মনে করে কম্পিউটার শেখাটা এতো সহজ নয় এটা শিখতে গেলে লাখ টাকা খরচ করা লাগে, এটা শিখতে অনেক টাইমের ব্যাপার তাদের জন্য।

আমি মনে করি আপনাদের আপনাদের সময় অনেক কম, তাই আপনাদের মূল্যবান সময়ের কথা চিন্তা করে তাই স্বল্প সময়ের (অন্তত যতটুক সময় দিলে শেখা সম্ভব) ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছি। যদিও আমার ভিডিও করার তেমন অভিজ্ঞতা নেই, তবুও আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের শেখানোর। আপনারা যখন কোনো সমস্যার সম্মুখিন হবেন তখন আপনারা আমার দেয়া ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন।

Address

Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Basic Computer Course-বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share