Boikali Electronic

Boikali Electronic 1913332526

10/09/2022
এখানে সকল প্রকার ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রয় করা হয়।যোগাযোগ ০১৯১৩৩৩২৫২৬
30/11/2020

এখানে সকল প্রকার ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রয় করা হয়।যোগাযোগ ০১৯১৩৩৩২৫২৬

03/11/2020

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী জীবনে রীতিনীতি সম্পর্কিত করণীয় ও বর্জনীয়ঃ-

করণীয় বিষয়সমূহ:-
(ক) #ব্যক্তিগত আচরণঃ
১। নিজের খেয়াল-খুশীমত কাজ না করা
২। প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করা ।
৩। টেলিফোনে আলাপ সংক্ষিপ্ত করা ।
৪। একাগ্রচিত্তে কাজ করা ও মনোযোগী হওয়া ।
৫। চাকুরীতে প্রবেশের পরপরই নিজ দায়িত্ব, কর্তব্য, অধিকার ও সুযোগ সুবিধা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা ।
৬। পরিবার-পরিজন ও নিকট আত্মীয়দেরকে বিধি বহির্ভূতভাবে কোন সুযোগ সুবিধা না দেয়া।
৭। অফিসে কথা-বার্তা, হাঁটা-চলা,বসার মধ্যে পরিশীলতা ও সংযমবোধ বজায় রাখা ।
৮। যে কোন ধরনের পোস্টিংয়ে হতাশ না হয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করা ।
৯। সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করা।
১০। নীতি ও সততার প্রশ্নে নির্ভয়ে কাজ করা
১১। নিজের গুণাবলীর উৎকর্ষ সাধন এবং বিকাশের জন্য সচেষ্ট থাকা ।
১২। ব্যক্তিগত চাল-চলন এবং পোশাক-পরিচ্ছদে সজাগ দৃষ্টি রাখা ।
১৩। কথায় ও কাজে মিল থাকা।
১৪। ন্যায়পরায়ণ হওয়া ।
১৫। সকল সময়ে প্রাণবন্ত ও হাসিখুশী থাকা ।
১৬। কারও উপকার পেলে কৃতজ্ঞতা প্রকাশ করা ।
১৭। সকল সময়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করা ।
১৮। নিজের ভুল হতে পারে এরুপ মনোভাব পোষণ করা ।
১৯। নির্মল চরিত্রের অধিকারী হওয়া ।
২০। ভ্রমণকালে রুচিশীল পোশাক পরিধান করা ।
২১। নিজের সুবিধা আদায়ের জন্য চাটুকারিতা না করা ।
২২। সত্যবাদী এবং’ স্পষ্টবাদী হওয়া ।
২৩। যে কোন পরিস্হিতিতে সহনশীল হওয়া ।
২৪। ব্যক্তিগত ক্ষোভকে বশীভূত করা ।

(খ) #অধঃস্তন_ও_সমপর্যায়ের কর্মকর্তাদের প্রতি আচরণঃ

২৫। অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা দেয়া ।
২৬। অধঃস্তনদের মতামতের এবং কাজের যথাযথ মূল্যায়ন করা ।
২৭। অধঃস্তন কর্মকর্তা দাপ্তরিক কাজে ক্রটি করলে প্রশাসনিক পর্যায়ে তাকে আলাদাভাবে ডেকে সংশোধনের জন্য বুঝিয়ে বলা ।
২৮। দক্ষ লোককে কাজে লাগানো এবং কর্মবিমুখ ব্যক্তিকে কর্মোৎসাহী করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রেষণার ব্যবস্হা করা ।
২৯। অধঃস্তন কর্মকর্তাদের সাথে সৌহার্দমূলক ও সহমর্মিতামূলক আচরণ করা ।
৩০। সহকর্মীকে তার সমস্যার ধরণ এবং সমস্যাগ্রস্ত সহকর্মীর পরামর্শ গ্রহণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সাহায্য করা।
৩১। অধঃস্তনের কাজের সাফল্যে প্রশংসা করা ।
৩২। কাজের ব্যাপারে অধঃস্তনদের যথাসম্ভব সহযোগিতা ও উপদেশ প্রদান করা ।
৩৩। অধঃস্তনদের দক্ষ করে তোলার জন্য সহযোগিতা করা ।
৩৪। অধীনস্তদের মাঝে কর্মবন্টন তদারকী করা ।
৩৫। অধঃস্তনদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে তৈরী করে নেয়া ।
৩৬। প্রণোদনার মাধ্যমে অধঃস্তনদের মাঝে কর্মচাঞ্চল্য জাগিয়ে তোলা ।
৩৭। কাজের সুবিধার্থে মাঝ মাঝে অধঃস্তনদের অফিস কক্ষে যাওয়া ।
৩৮। প্রধান অফিসে কর্মরত থাকলে মাঠ পর্যায় থেকে আসা সহকর্মীর কাজ সর্বাগ্রে করে দেয়া ।
৩৯। সহকর্মীদের ছুটি মঞ্জুরের ক্ষেত্রে সহানুভুতি প্রদর্শন কার ।

(গ) #আনুষ্ঠানিক_সভা_বা_ভোজসভায় আচরণঃ

৪০। পোশাকের ব্যাপারে সরকারী নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করা ।
৪১। কোন আলোচনা বা মিটিং-এ সভাপতির অনুমতিক্রমে কথা বলা ।
৪২। কোন আনুষ্ঠানিক সভায় বক্তার বক্তব্য ধৈর্য্য সহকারে শ্রবণ করা এবং তার বক্তব্য শেষ হওয়ার পর অনুমতিক্রমে তাকে প্রশ্ন করা ।
৪৩। নিঃশব্দে খাওয়া ।
৪৪। শিষ্টাচার ও শালীনতা বজায় রেখে আহার গ্রহণ করা ।
৪৫। যথাসময়ে সভায় উপস্হিত থাকা ।
৪৬। কোন কারণে সভায় না গেলে অপারগতার কারণ আগেই জানিয়ে দেয়া ।
৪৭। সুচিন্তিত ও স্বচ্ছ মতামত প্রদান করা ।
৪৮। কোন অনুষ্ঠানে বা সভায় একতরফা কথা না বলে অন্যকেও কথা বলার সুযোগ দেয়া ।
৪৯। সভায় সাবলীল ও প্রাঞ্জলভাবে সংক্ষিপ্ত বক্তব্য উপস্হাপন করা ।

(ঘ) #দাপ্তরিক কাজের দায়িত্ব পালনেঃ

৫০। অর্পিত দায়িত্ব সম্পর্কে মনোযোগী হওয়া ।
৫১। চাকুরীর রীতি-নীতি মেনে চলা ।
৫২। কর্মক্ষেত্রে কর্মোপযোগী পরিবেশ বজায় রাখা ।
৫৩। কাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা ।
৫৪। কাজ সম্পাদনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ এবং আন্তরিক হওয়া।
৫৫। যে কাজ সম্পাদন করা হচ্ছে সময়ে সময়ে তা পর্যালোচনা করা ।
৫৬। অফিসে সময়মত উপস্হিত হওয়া ।
৫৭। গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিয়ে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করা ।
৫৮। কর্মকর্তা হিসেবে মাথা ঠান্ডা রেখে অফিসে কাজ করা ।
৫৯। কারও ব্যক্তিগত জীবনের বিষয়কে অফিসের সাথে সম্পৃক্ত না করা ।
৬০। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করা ।
৬১। পরিদর্শনের কাজকে যথাযথ গুরুত্ব দেয়া ।
৬২। প্রতিটি কাজে মাত্রাজ্ঞান রাখা ।
৬৩। দাপ্তরিক কাজের গোপনীয়তা রক্ষা করা ।
৬৪। নতুন কর্মস্হলে সময়মত যোগদান করা ।
৬৫। দায়িত্ব গ্রহণের সময় কাজের পরিধি সম্পর্কে জ্ঞাত হওয়া ।
৬৬। অসমাপ্ত কাজের তালিকা প্রণয়ন ও সমাধানের উদ্যোগ গ্রহণ করা ।
৬৭। প্রশাসনিক শৃংখলা রক্ষায় সর্বদা সতর্ক থাকা ।
৬৮। Chain of Command এর বিষয়ে নিজে শ্রদ্ধাশীল হওয়া ও অপরকেও উৎসাহিত করা ।
৬৯। যে কোন সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে অহেতুক তাড়াহুড়া না করা ।
৭০। দাপ্তরিক চিঠিপত্র স্বাক্ষরের জন্য উর্ধ্বতন কর্মকর্তার নিকট নির্ভুলভাবে উপস্হাপন করা ।
৭১। কর্মচারীদের মধ্যে কোন অসন্তোষ বিরাজ করল তা সুষ্ঠুভাবে সমাধানের চেষ্টা করা।
৭২। অফিসে বিলম্ব হলে উপযুক্ত কারণ ব্যাখ্যা করা ।
৭৩। দক্ষ ও সৎ কর্মীকে পুরস্কৃত করা ।
৭৪। টীম এর মনোভাব নিয়ে কাজ করা ।
৭৫। সহকর্মীদের কাজের গঠনমূলক সমালোচনা করা ।
৭৬। সুস্পষ্ট ভাষায় আদেশ দান করা ।
৭৭। সরকারী পত্র লেখার ক্ষেত্রে যথাযথ ভাষা প্রয়োগ করা ।
৭৮। নাতিদীর্ঘ পত্র লেখা ।
৭৯। চিঠিতে প্রাপকের নাম ও ঠিকানা সঠিকভাবে
লেখা ।
৮০। দেশের ভিতর ভ্রমন হলে ভ্রমণসূচী পূর্বে জানানো ।
৮১। অফিসের আর্থিক ব্যবস্হাপনায় স্বচ্ছতা প্রদর্শন করা ।
৮২। অফিসের আর্থিক ব্যবস্হাপনায় স্বচ্ছতা প্রদর্শন করা ।

(ঙ) #রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনঃ

৮৩। দেশ ও জাতির স্বার্থে সাহসের সাথে কাজ করে যাওয়া ।
৮৪। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ইতিবাচক পরিকল্পনাএবং তাবাস্তবায়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করা।
৮৫। সাহসের সাথে পরিস্হিতি মোকাবিলায় উদ্যোগী হওয়া ।
৮৬। উপস্হিত বুদ্ধি দ্বারাযে কোন পরিস্হিতি মোকাবিলা করা ।
৮৭। আইন ও বিধি-বিধান মেনে চলা ।
৮৮। দৃঢ়তার সাথে সরকারী নীতি বাস্তবায়ন করা ।
৮৯। নীতি বাস্তবায়নে মানবিক ও কৌশলী হওয়া ।
৯০। দোষী কর্মীর সংশোধনের ব্যবস্হা করা ।
৯১। কাজকে গতিশীল করার জন্য নতুন-নতুন উপায় উদ্ভাবন করা ।
৯২। জনসেবামূলক মনোভাব পোষণ করা ।
৯৩। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে নিয়মিত পড়াশুনা করা ।
৯৪। আমানত রক্ষা এবংওয়াদা পালন করা ।
৯৫। বিধিসম্মতভাবে সরকারী অর্থ খরচ করা ।
৯৬। সরকারী অর্থ খরচের হিসাব ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা ।

(চ) #সরকারী_সম্পত্তি ব্যবহারঃ

৯৭। সরকারী যানবাহন ব্যবহারে যত্নবান হওয়া এবং তাব্যবহারের সুযোগ-সুবিধা সম্পর্কে সম্যক ধারণা
রাখা ।
৯৮। সার্কিট হাউজে সঠিকভাবে ভাড়া পরিশোধ করা ।
৯৯। সার্কিট হাউজে অবস্হানকালে সরকারী দ্রব্যাদি যত্নসহকারে ব্যবহার করা ।
১০০। সরকারী সম্পত্তি যথাযথ হেফাজত করা ।
১০১। অফিসের সম্পত্তি বাসায় না নেয়া ।

(ছ) #সাধারণ_জনগণের প্রতি আচরণঃ

১০২। একজন সরকারী কর্মকর্তা বা কর্মচারী সবার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন ।
১০৩। জনসাধারণনের প্রতি মনোযোগ ও গুরুত্ব প্রদর্শন করা ।
১০৪। সকলের সাথে ব্যবহারে বিনয়ী হওয়া ।
১০৫। অপেক্ষারত সাক্ষাৎপ্রার্থী সামনে বসে থাকলে ফোনে কথা সংক্ষিপ্ত করে তার সাথে কথা বলা।
১০৬। দর্শণার্থীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে সমাধানের জন্য সম্ভাব্য প্রচেষ্ঠা করা ।
১০৭। নিজেকে জনগণের সেবক মনে করা ।

(জ) #উর্ধ্বতন_ও_নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতি আচরণঃ

১০৮। একজন জুনিয়র কর্মকর্তাকে তাঁর জ্যেষ্ঠ কর্মকর্তার ন্যায়সংগত ও আইনানুগ আদেশ মেনে
চলা ।
১০৯। উর্ধ্বতন কর্মকর্তা ভুল ধরিয়ে দিলে জুনিয়র কর্মকর্তার উচিৎ ভুল শুধরিয়ে নেয়া ।
১১০। উর্ধ্বতন কর্তৃপক্ষের চেম্বারে ঢুকলে বা অফিসের অন্যত্র দেখা হলে প্রথমেই ছালাম দেয়া এবং সৌজন্যমূলক আচরণ করা ।
১১১। উর্ধ্বতন কর্মকর্তার সাথে শুধুমাত্র প্রয়োজনীয় ও প্রাসংগিক কথা বলা ।
১১২। জরুরী কাজের অগ্রগতি সম্পর্কে উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়মিতভাবে অবহিত করা ।
১১৩। হাঁটার সময় যথাযথ দূরত্ব বজায় রেখে উর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি হাঁটা ।
১১৪। সিনিয়রদের সাথে অযথা তর্ক না করে বিনয় ও শ্রদ্ধার সাথে নিজের মতামত তুলে ধরা ।
১১৫। উর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ গ্রহণের মানসিকতার উপর নির্ভর করে তাকে প্রয়োজনে পরামর্শন দিয়ে সহযোগিতা করা ।
১১৬। উর্ধ্বতন কর্মকর্তার সাথে অধঃস্তন কর্মকর্তার সাক্ষাতের ক্ষেত্রে এমন কোন প্রতিবন্ধকতা না রাখা যার ফলে দাপ্তরিক কাজের গতি ব্যাহত হয় ।
১১৭। অফিস চলাকালীন সময়ে জরুরী প্রয়োজনে বস এর অনুমতি নিয়ে অফিস ত্যাগ করা ।
১১৮। নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতি অনুগত থাকা ।
১১৯। ভাল কাজের দ্বারা উর্ধ্বতন কর্তৃপক্ষের আস্হা অর্জন করা ।
১২০। উর্ধ্বতন অফিসার অফিস কক্ষে এলে দাঁড়িয়ে সম্মান জানানো ।
১২১। নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ডেকে পাঠালে যথা সম্ভব দ্রুত হাজির হওয়া ।
১২২। উর্ধ্বতন কর্মকর্তা বেআইনী আদেশ দিলে বা কাজ করতে বললে নিজের বুদ্ধি –বিবেচনায় বিনয় ও দৃঢ়তা নিয়ে সে কাজ থেকে বিরত থাকা এবং বিনয়ের সাথে অপারগতা জানানো ।

(ঝ) #শিষ্ঠাচারঃ

১২৩। পরিবেশ পরিস্হিতির সাথে সামঞ্জস্যপূর্ণ আচার-আচরণ মেনে চলা ।
১২৪। সকলের সাথে পরিমার্জিত ব্যবহার করা ।
১২৫। সহকর্মীদের প্রতি সহনশীল ও সহমর্মী হওয়া ।
১২৬। সহকর্মীদের মধ্যে সম্পর্ক দুদৃঢ় রাখার জন্য জ্যেষ্ঠ, কনিষ্ঠ ও সমমর্যাদার কর্মকর্তাদের সাথে সৌজন্য বজায় রেখে আচরণ করা ।
১২৭। চাকুরীর নিয়ম-শৃংখলা সঠিকভাবে মেনে চলা ।
১২৮। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা ।
১২৯। মহিলা সহকর্মীদের যথাযথ সম্মান করা ।
১৩০। কর্মস্হলের পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখা ।
১৩১। যানবাহনে চালক ও আরোহীদের সাথে ভদ্র ব্যবহার করা ।
১৩২। কাজের স্বার্থে অপছন্দনীয় ব্যক্তির সাথে কৌশলের অংশ হিসেবে শালীনতা বজায় রাখা ।
১৩৩। মহিলা ও পুরুষ সহকর্মীদের সমান গুরুত্ব দেয়া ।
১৩৪। সকল সময় সংযম প্রদর্শন করা ।
১৩৫। মহিলাদের অযথা বেশী গুরুত্ব না দেয়া ।
১৩৬। নতুন কর্মস্হলে যোগদানের পর পরই সেখানকাল উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করা ।
১৩৭। নতুন অফিস যোগদানের পর অন্যান্য সহকর্মীর সাথে সাক্ষাৎ করা ।
১৩৮। সকলের সাথে ব্যবহারে ভদ্রোচিত ভাষা প্রয়োগ করা ।
১৩৯। পরিবহনে মহিলাদের আগে উঠতে দেয়া ।
১৪০। ভ্রমণকালে সহযাত্রীদের অসুবিধার দিকে নজর রাখা এবং প্রয়োজনে অন্যকে সাহায্য করা ।
১৪১। ভ্রমণ শেষে সহযাত্রীদের কাছ থেকে সৌজন্য বিদায় নেয়া ।
১৪২। ফোন রিসিভ করে প্রথমেই নিজের পরিচয় দেয়া এবং শ্রোতা কথা বলার মত সময় দিতে পারেন কি না তা জানা ।
১৪৩। ফোনে সালাম দিয়ে কথা শুরু করা এবং সালাম দিয়ে শেষ করা ।
১৪৪। ব্যস্ততার কারণে কাউকে সাক্ষাৎকার দিতে না পারলে বিনয়ের সাথে তা জানিয়ে দেয়া ।
১৪৫। কাজ শেষে সহকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করা ।
১৪৬। সহকর্মীদের বিপদে সহানুভূতি প্রদর্শন করা ।
১৪৭। অসুস্হ সহকর্মীকে দেখতে যাওয়া ।

(ঞ) #সামাজিক দায়িত্বঃ

১৪৮। দাপ্তরিক ক্ষমতার সতর্ক ও সুষ্ঠু প্রয়োগ ।
১৪৯। ধর্মীয় বিষয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা।

শেয়ার করে নিজ ওয়ালে রেখে দেতে পারেন, কখনও কাজে লাগতে পারেে।

03/11/2020

#কোমর ব্যথা #কোমর ব্যথার চিকিৎসা pain treatment প্রথমেই কোমর ব্যথার সঠিক ইতিহাস জানতে হবে। সে অনুযায়ী এ্যাসেসমেন্ট করত....

Address

Kushum Pur Bajar Maheshpur
Jhenaidah
7230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boikali Electronic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boikali Electronic:

Share