Mehedi Udc

Mehedi Udc Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mehedi Udc, Information Technology Company, Chengutia, abhaynagar, jeshore, Jessore.

একটু কষ্ট করে কথাগুলো মিলিয়ে দেখুন তো! আমার জেনারেশন যে বয়সে ( 30+) এসে পড়েছে এই বয়সে- # ফোনে আজাইরা দীর্ঘ কথা বলতে ভাল...
15/07/2025

একটু কষ্ট করে কথাগুলো মিলিয়ে দেখুন তো!

আমার জেনারেশন যে বয়সে ( 30+) এসে পড়েছে এই বয়সে-

# ফোনে আজাইরা দীর্ঘ কথা বলতে ভাল লাগে না। কাম টু দা আসল পয়েন্ট।
# তিন দিন বন্ধ পাইলে সুন্দরবন- বান্দরবান ঘুরতে যাওয়ার চেয়ে বাসায় মরার মত ঘুমাইতে ভাল লাগে।
# কারো সাথে তর্ক করার এনার্জি নাই। "জ্বী আপনেই সেরা" বলে তর্কে হার মেনে নিই।
# পরাজয় মানতে এখন আর কষ্ট হয় না।
# অন্যের সাফল্য-ব্যর্থতার গাল-গপ্প শুনতে আর ভালো লাগে না।
# এখন কাউকে জাজ করতে ভাল লাগে না।
# "আইজ আছি কাইল নাই" মুড অলওয়েজ এক্টিভেট।
# রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম-বিপ্লব কোন কিছুই এখন আর উত্তেজিত করেনা। প্রায় মনে হয় " যাহাই লাউ তাহাই পটল"।
# ফোনের রিংটোন আর ভাল লাগে না। সাইলেন্ট ভাইব্রেশনে থাকে সারা বছর।
# রোমান্টিক মুভি দেখলে হাসি পায়। ভুতের মুভি দেখে বিরক্ত লাগে।
# পকেটে টাকা থাকলে মন ভালো থাকে।
# সরাসরি গালি দেওয়ার চাইতে মনে মনে গালি দিতে শান্তি লাগে।
# সেল্ফ রেসপেক্ট বাড়তেছে।
# ক্ষমা করার প্রবনতা বাড়তেছে।
# হৈচৈ নাচা-গানা পার্টি ভালো লাগে না। চুপচাপ এক কোনে দাড়ায়া অন্যদের রঙ-তামসা দেখতে ভাল লাগে।
# চুল-দাড়ি পাকলেও আজকাল খারাপ লাগে না।
# নিজের আনন্দের চেয়ে সন্তানের আনন্দ অধিক সুখ দেয়।
# আত্মীয়-স্বজন্দের বড় একটা অংশ যাদের ভাল মানুষ জানতাম,তাদের এখন শয়তান মনে হয়।
# নতুন করে পড়াশোনা আর ভাল লাগে না।
# পথে ঘাটে হঠাৎ করে কেউ যখন বলে, আমারে চিনছেন? তখন বিপদে পড়ি। চেহারা চিনা চিনা লাগে, মাগার নাম ইয়াদ আসে না।
# স্কুল-কলেজের বেশির ভাগ বন্ধু বান্ধবের চেহারা মনে আছে, নাম ভুইলা গেছি।
# স্কুল-কলেজ-ভার্সিটি লাইফে যাদের ভয়ানক সুন্দরী মনে হইতো তাদের এখন দেখলে বুঝতে পারি, ঐ বয়সে সবার চোখেই সমইস্যা থাকে। আহামরি কিছু ছিল না।
# বাংলা টয়লেট আর ভালো লাগে না, ইংলিশ টয়লেট ভালো লাগে। কারণ এখানে বসে জীবন নিয়ে গভীর দুশ্চিন্তা করা যায়.....

আহারে জীবন...


Address

Chengutia, Abhaynagar, Jeshore
Jessore
7460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Udc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share