E-Learning & Earning Ltd-Jamalpur

E-Learning & Earning Ltd-Jamalpur e-laeltd.com
Transforming careers since 2013! Your future starts here! 📘

At e-Learning & Earning Ltd, we deliver IT training, executive coaching, and leadership development to help you reach your full potential.

 # # # 📢 আপনার ক্যারিয়ার গড়ার সুযোগ এসেছে!*E-Learning & Earning Ltd. – Jamalpur Branch*-এ আমাদের টিমে যোগ দেওয়ার জন্য উদ...
11/08/2026

# # # 📢 আপনার ক্যারিয়ার গড়ার সুযোগ এসেছে!

*E-Learning & Earning Ltd. – Jamalpur Branch*-এ আমাদের টিমে যোগ দেওয়ার জন্য উদ্যমী, দায়িত্বশীল ও দক্ষ প্রার্থীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

🌟 *শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে কাজ করুন, নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিন।*

📌 *নিয়োগ চলছে:*
🔹 Office Executive
🔹 Student Counselor & Business Development Executive

আপনার যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলুন আমাদের সঙ্গে।

📧 *CV পাঠান:* [[email protected]](mailto:[email protected])
📅 *আবেদনের শেষ তারিখ:* ৩০ আগস্ট ২০২৬

*E-Learning & Earning Ltd. – Excellence in Learning*
🚀 *Build Your Career With Us!*

শুভ জন্মদিন স্যার! 🎂আপনার শুভ জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ...
11/08/2026

শুভ জন্মদিন স্যার! 🎂

আপনার শুভ জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখুন। আপনার দক্ষ নেতৃত্ব, সুন্দর দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমাদের প্রতিনিয়ত আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করে। আপনার জীবনের প্রতিটি দিন আনন্দময় ও সফল হোক এবং আগামী দিনগুলো আরও সুন্দর ও অর্জনময় হয়ে উঠুক—এই কামনা করি।
শুভ জন্মদিন ও নিরন্তর সাফল্য কামনা করছি।

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক! 🇧🇩বগুড়ার মম-ইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো "তথ্যপ্রযুক...
03/08/2026

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক! 🇧🇩
বগুড়ার মম-ইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো "তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন" শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান।
প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর শাহে আলম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল বারী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুব-উল-আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বক্তারা তাদের বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ দেশের তরুণদের ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ দেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী সক্ষমতা বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
সকল সম্মানিত অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

AI প্রশিক্ষণ কোর্সের চুড়ান্ত  ফলাফল প্রকাশ  জামালপুর জেলা।যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "তথ্য প্রযুক্তি জ্ঞ...
31/07/2026

AI প্রশিক্ষণ কোর্সের চুড়ান্ত ফলাফল প্রকাশ জামালপুর জেলা।

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন" শীর্ষক প্রকল্পের দুই মাসব্যাপী (আগস্ট ২০২৬ – সেপ্টেম্বর ২০২৬) প্রশিক্ষণ কোর্সের চুড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিম...
31/07/2026

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন ” শীর্ষক প্রকল্পের আওতায়,

জামালপুর জেলায় (২ মাস মেয়াদি “আগস্ট/২৬ -সেপ্টেম্বর/২৬”)
প্রশিক্ষণ কোর্সের জন্য প্রশিক্ষণার্থী বাছাই এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত।

‼️সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে  কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি‼️যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধ...
21/07/2026

‼️সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি‼️
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার বেকার শিক্ষিত যুবক-যুবতীদের জন্য "কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কোর্স"-এ অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
📑প্রশিক্ষণ গ্রহনের বিবরণঃ
✅ প্রশিক্ষণ: ফ্রি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোর্স
✅ ২ মাস (আগস্ট – সেপ্টেম্বর২০২৬)
✅ কোর্স মেয়াদ: ২ মাস, প্রতিদিন ৬ ঘণ্টা করে, সপ্তাহে ৬ দিন। যারা প্রতিদিন ৬ ঘণ্টা করে ক্লাস করতে পারবেন শুধুমাত্র তারাই আবেদন করবেন।
✅ ক্লাসের সময়কাল: ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘন্টা।
✅ কোর্সের ধরন: সম্পূর্ণ অফলাইন (ফিজিক্যাল) ক্লাসে অনুষ্ঠিত হবে।
🎯প্রশিক্ষণ গ্রহনের যোগ্যতাঃ
১) শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম HSC পাস
২) বয়স সীমা: ১৮–৩৫ বছর
৩) ভাতা: দৈনিক ২০০ টাকা + দুপুরে খাবারের ব্যবস্থা
৪) কম্পিউটার এবং (AI) সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে।
৫) কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের অনলাইনে আবেদন করতে হবে।
📆 আবেদন করার শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬ (রাত ১১:৫৯)।
📆 বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা: ২৮ জুলাই ২০২৬
📆 লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা: ২৯ জুলাই ২০২৬।
​ফলাফল প্রকাশ: ৩০ জুলাই ২০২৬। (পরীক্ষার স্থান ও সময় মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে)
​💻 আবেদন করার লিংক: https://dydaiproject.com/apply
📋বিঃদ্রঃ আবেদন শেষে স্ক্রিনে আসা অ্যাডমিট কার্ড কপিটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন।

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীদেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্য...
01/07/2026

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই এই কার্যক্রম চালু করা হয়েছে।

বুধবার (১ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ৬৪ জেলায় একযোগে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। এতে জেলা পর্যায়ের কর্মকর্তারা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা এবং অনলাইনে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রকল্পের আওতায় ৭ম ব্যাচে ৪৮০০ হাজার তরুণ-তরুণী কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনের মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। এ উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে। সরকারের এই প্রশিক্ষণ কার্যক্রম বেকারত্ব হ্রাস এবং পরিবারভিত্তিক অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রশিক্ষণার্থীরা যদি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন, তবে তারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে সফলভাবে কাজের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এই উদ্যোগ তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুগম করবে।

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে ...
01/07/2026

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প' এর আওতায় দেশের ৬৪ জেলায় ৩০ জুন ২০২৬ তারিখে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাটিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো: আশিকুর রহমান,বিভাগীয় প্রধান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ,ময়মনসিংহ ও সিলেট বিভাগ, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ফরিদুজামান, উপপরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর,জামালপুর, আরো উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর ও ট্রেইনারবৃন্দ। উক্ত সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সমাপ্তি হয়।

দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত) শীর্ষক প্...
24/06/2026

দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প এর তিন মাস ব্যাপী (জুলাই’২০২৬-সেপ্টেম্বর’২০২৬) মেয়াদে জামালপুর জেলায় ৭ম ব্যাচের মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীদের মধ্যে থেকে চুড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বাছাই করা হয়েছে। উক্ত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নের ৭৫ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে এবং ৩১ জনকে অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে। নিম্নে তালিকা দেয়া হলো:

আর মাত্র ১ দিন বাকি! 🚨সরকারি অর্থায়নে সম্পূর্ণ ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আবেদন করার শেষ সুযোগ!✅ ৩ মাসের অফলাইন প্রশি...
14/06/2026

আর মাত্র ১ দিন বাকি! 🚨

সরকারি অর্থায়নে সম্পূর্ণ ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আবেদন করার শেষ সুযোগ!

✅ ৩ মাসের অফলাইন প্রশিক্ষণ
✅ দৈনিক ২০০ টাকা ভাতা + খাবারের ব্যবস্থা
✅ ন্যূনতম HSC পাস হলেই আবেদন করতে পারবেন
✅ বয়স: ১৮–৩৫ বছর

⏳ আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬ রাত ১১:৫৯

কিভাবে আবেদন করবেন, জানতে ক্লিক করুন: https://youtu.be/Q1xAdVBJiM8

💻 আবেদন করুন এখনই: https://e-laeltd.com/64-student-reg-jubo

Address

Puraton Pourosova Gate Jame Mosjid Complex , পুরাতন পৌরসভা মসজিদ গেইটের পশ্চিম পাশ্বে
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when E-Learning & Earning Ltd-Jamalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share