Iconic Printing & Packaging / আইকনিক প্রিন্টিং ও প্যাকেজিং

Iconic Printing & Packaging / আইকনিক প্রিন্টিং ও প্যাকেজিং An Unique Design / একটি অনন্য নকশা

01/05/2025
শুভ নববর্ষ,১৪৩২
14/04/2025

শুভ নববর্ষ,১৪৩২

30/03/2025

যদিও আমি নিজেই ব্যবসায়ী প্রতিষ্ঠান তবুও “আব্দুর জব্বার মন্ডল” মানুষটাকে আমি অত্যাধিক সন্মান করি,পছন্দ করি।

ভোক্তা অধিকারের অনেকেই এ বছরে সুপার এক্টিভ আর দুর্দান্ত কাজ করতেছে।তবে সবার মাঝে ইনার কথা বার্তা অসাধারণ, মন ছুয়ে যাওযার মত।

আমি নিজে ব্যবসায়ী প্রতিষ্ঠান ।খুব ভালো করেই বুঝি কারা কিরকম প্রোফিট মার্জিন রাখে,কারা সুযোগ পাইলেই কাস্টমারের গ লা কা টে! ৩০০/৫০০% প্রোফিট মার্জিনেও অনেকে অনেক কিছু বিক্রি করে।

আবার এটাও জানি মিনিমাম কতো % প্রোফিট না করলে বিজনেস প্রতিষ্ঠান টিকবে না। ব্যবসায় ১০০ টা প্রোডাক্ট আনলে ৫০-৬০ টা বিক্রি হয়। ১০০ টাকা দিয়ে কিনে ১২০ টাকায় বিক্রি করলে সেই ব্যাবসাও আবার টিকবে না।
এই লোকটা সেটার দুর্দান্ত ব্যালেন্স করে চলেছেন।

সেদিন উনি ব্যবসায়ীদের নিয়ে বলে ছিলেন…
“আল্লাহ তায়ালা শুধু এই একটা পেশাকে আলাদা করে সম্মানিত করেছেন।একজন সৎ ব্যবসায়ী আখিরাতে পাবে শহীদের মর্যাদা। রিটায়ারমেন্টের পর আমার নিজের ইচ্ছা আছে ছোটো করে হইলেও একটা ব্যাবসা করবো যেনো এই কাতারে থাকতে পারি। তবে সৎ হইতে হবে।"

দুঃখজনক ভাবে আমাদের দেশে সব পেশার মতো ব্যবসাতেও অসততা একেবারে রক্তে রক্তে ঢুকে গেছে। একটা মুসলিম দেশেও আপনি ১০ জনকে চাপ দিয়ে ধরেন…৩-৫ জন ই অন্যের হক মারা শ য়তান পাবেন। আরো ২-৩জন বাড়তো কিন্তু সুযোগ পায় নাই।

তাই সুযোগ থাকা শর্তেও যে মানুষ গুলা সততা দেখায় তাদের প্রতি মন থেকে শ্রদ্ধা আসে।

হয়তো কোনো এক দিন এই মহাশয় আমারেও চাপ দিয়ে ধরতে পারেন । ব্যবসা পাতিতে ধরতে চাইলে শত শত ফাক ফোকর আছে,রুলস আছে।যেগুলার আমি সব জানিও না। সেগুলার কোনো একটা ধরে আমারে ধরা খাওয়ায় দিতেও পারে।

এরপরেও আমি ফুল কনফিডেন্ট যে ভোক্তা ঠকতেছে কি না এই প্রশ্নের আমি সর্বোচ্চ ভালো উত্তর দিতে পারবো, সঠিক দিক থেকে ১০০% সঠিক জিনিসের নিশ্চয়তা দিতে পারবো ইনশাআল্লাহ্।
আর না পারলে…নিজের ভুল থাকলে সেটা শিখবো।

তবুও আশা রাখবো এ ধরনের পজিশনে আব্দুর জব্বার মন্ডল ভাই এর মতো মানুষই থাকুক…খুব দরকার এই বিষয়টার…

ফেলে দেওয়া পাটকাঠি দিয়ে রপ্তানি আয় শত কোটি টাকা!বাংলাদেশের অর্থনীতিতে পাট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে...
21/03/2025

ফেলে দেওয়া পাটকাঠি দিয়ে রপ্তানি আয় শত কোটি টাকা!

বাংলাদেশের অর্থনীতিতে পাট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে অনেকেই জানেন না, শুধু পাট নয়, পাটকাঠি থেকেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। একসময় যেসব পাটকাঠি রান্নার জ্বালানি বা গরিব মানুষের ঘরের বেড়া তৈরিতে ব্যবহৃত হতো, তা আজ বৈশ্বিক বাজারে মূল্যবান পণ্য হিসেবে পরিচিত হচ্ছে।

বিশ্বের উন্নত দেশগুলো এখন পাটকাঠির ছাই (Jute Stick Charcoal) থেকে Activated Carbon তৈরি করছে, যা পানি ফিল্টার, মেডিকেল, প্রসাধনী ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় এটি এখন বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে।



পাটকাঠির ছাই কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?

পাটকাঠি পোড়ানোর পর যে ছাই পাওয়া যায়, সেটি উচ্চমানের কার্বন সমৃদ্ধ। এই কার্বন প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় পরিবেশবান্ধব এবং বেশ কার্যকর। বিশেষ করে, এটি Activated Carbon উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, যা অনেক গুরুত্বপূর্ণ শিল্পে ব্যবহারের উপযোগী।

পাটকাঠির ছাইয়ের ব্যবহার:

পাটকাঠির ছাই থেকে তৈরি Activated Carbon বিভিন্ন খাতে ব্যবহৃত হয়, যেমন—

✅ পানি পরিশোধন: এটি বিষাক্ত পদার্থ ও রাসায়নিক শোষণ করে বিশুদ্ধ পানি তৈরিতে ব্যবহৃত হয়।
✅ ওষুধ শিল্প: বিষনাশক ও জীবন রক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
✅ আতশবাজি: উন্নতমানের আতশবাজি তৈরির অন্যতম উপাদান এটি।
✅ ফেসওয়াশ ও প্রসাধনী: Activated Carbon ফেসওয়াশ, স্কিন মাস্ক, দাঁত পরিষ্কারক পাউডারে ব্যবহৃত হয়।
✅ কালি ও পেইন্ট: কম্পিউটার ও ফটোকপিয়ারের কালি, উচ্চমানের পেইন্ট তৈরিতে ব্যবহৃত হয়।
✅ এয়ার ফিল্টার: গাড়ি ও কারখানার বায়ু পরিশোধনের কাজে ব্যবহৃত হয়।



আন্তর্জাতিক বাজার ও রপ্তানি সম্ভাবনা

বর্তমানে চীন, তাইওয়ান, জাপান, ব্রাজিল, তুরস্ক, জার্মানি ও ইউরোপে পাটকাঠির ছাই রপ্তানি হচ্ছে। উন্নত দেশগুলোতে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক উপায়ে তৈরি Activated Carbon-এর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।

বাজার মূল্য ও সম্ভাব্য আয়:

✅ প্রতি মণ পাটকাঠির দাম: ১৮০-৩০০ টাকা
✅ প্রতি মণ পাটকাঠি থেকে ছাই উৎপাদন: ৪-৫ কেজি
✅ আন্তর্জাতিক বাজারে প্রতি টন পাটকাঠির ছাইয়ের মূল্য: ১০০০-২০০০ ডলার
✅ সম্ভাব্য বার্ষিক রপ্তানি আয়: প্রায় ২.৫ বিলিয়ন ডলার (আড়াই হাজার কোটি টাকা)

বাংলাদেশে বছরে ৩০ লাখ টন পাটকাঠি উৎপাদিত হয়। এর ৫০% সঠিকভাবে ব্যবহার করলে ২.৫ লাখ টন ছাই উৎপাদন সম্ভব, যা রপ্তানি করে বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।



বাংলাদেশে পাটকাঠির ছাই উৎপাদন কারখানা

বর্তমানে বাংলাদেশে ৬টি কারখানা পাটকাঠির ছাই উৎপাদন করছে, যেমন—

🏭 জিং সিং ট্রেডিং (মধুখালী, ফরিদপুর)
🏭 গোল্ডেন কার্বন ফ্যাক্টরি (বোয়ালমারী, ফরিদপুর)
🏭 দি গোল্ডেন ফাইবার (জামালপুর)
🏭 জামালপুর চারকোল (জামালপুর)
🏭 মিমকো কার্বন (জামালপুর)
🏭 তাজ এগ্রো কার্বন ফ্যাক্টরি (ঝিনাইদহ)

এই কারখানাগুলোতে প্রতিদিন ৪০-৫০০ মণ পাটকাঠির ছাই উৎপাদন হচ্ছে এবং স্থানীয় কৃষকদের কাছে এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।



কেন পাটকাঠির ছাই ব্যবসায় বিনিয়োগ করবেন?

✅ বিশ্ববাজারে উচ্চ চাহিদা: প্রতি বছর এর চাহিদা বাড়ছে।
✅ সুলভ কাঁচামাল: বাংলাদেশে প্রচুর পরিমাণে পাটকাঠি পাওয়া যায়।
✅ পরিবেশবান্ধব: সরকারও এই শিল্পকে উৎসাহিত করছে।
✅ উচ্চ মুনাফা: রপ্তানির মাধ্যমে সহজেই বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
✅ কৃষকদের জন্য নতুন আয়ের উৎস: যারা পাট চাষ করেন, তারা এখন পাটকাঠি বিক্রির মাধ্যমেও লাভবান হতে পারেন।



কীভাবে ব্যবসা শুরু করবেন?

ধাপ ১: কাঁচামাল সংগ্রহ

✅ কৃষকদের কাছ থেকে পাটকাঠি সংগ্রহ করতে হবে।
✅ মৌসুমে সস্তায় কিনে স্টক রাখতে হবে।

ধাপ ২: কারখানা স্থাপন ও প্রযুক্তি ব্যবহার

✅ ছাই উৎপাদনের কারখানা স্থাপন করতে হবে।
✅ উন্নত প্রযুক্তি ব্যবহার করে Activated Carbon উৎপাদনের দক্ষতা বাড়াতে হবে।

ধাপ ৩: গুণগত মান নিশ্চিত করা

✅ ISO বা অন্যান্য মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
✅ আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করতে হবে।

ধাপ ৪: বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ

✅ Alibaba, Indiamart ও অন্যান্য B2B প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশি ক্রেতা খুঁজতে হবে।
✅ সরাসরি আন্তর্জাতিক বাজার গবেষণা করতে হবে।



চ্যালেঞ্জ ও সমাধান

প্রধান চ্যালেঞ্জ:

❌ পর্যাপ্ত বিনিয়োগের অভাব
❌ রপ্তানি প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতার ঘাটতি
❌ বাজার সচেতনতার অভাব

সম্ভাব্য সমাধান:

✅ সরকারি সহায়তা: পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নীতিমালার সুবিধা নেওয়া।
✅ প্রক্রিয়াজাতকরণ সুবিধা বৃদ্ধি: স্থানীয়ভাবে আরও কারখানা স্থাপন করা।
✅ বাজার সম্প্রসারণ: বেশি দেশে রপ্তানির চেষ্টা করা।



পাটকাঠির ছাই বাংলাদেশের জন্য একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে। এটি শুধু কৃষকদের জন্য বাড়তি আয়ের উৎস নয়, বরং বাংলাদেশকে বৈশ্বিক Activated Carbon বাজারে নেতৃত্বে নিয়ে যেতে পারে।

যদি সঠিক পরিকল্পনা নিয়ে এই ব্যবসায় নামা যায়, তাহলে এটি একটি বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে পারে।

✅ আপনি কি এই সম্ভাবনাময় শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী?
✅ আপনার মতামত জানান!

লেখক : Ariful Islam Adil

আজ ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
21/02/2025

আজ ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

21/01/2025

আইপিএফ ২০২৫-এ যা যা থাকছে

বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প মেলা ২০২৫-এ প্রায় ১৮টি দেশের ৩৯০ টিরও বেশি এক্সিবিভিটর অংশগ্রহণ করবে। মেলাটি ১৮,০০০ বর্গমিটারের বিশাল প্রদর্শনী এলাকায় ৮০০টিরও বেশি স্টল নিয়ে আয়োজন করা হয়েছে। এখানে প্রদর্শিত হবে সর্বাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, উদ্ভাবনী প্রযুক্তি এবং উন্নত কাঁচামাল। এটি শিল্প বিশেষজ্ঞদের জন্য একটি অসাধারণ B2B প্ল্যাটফর্ম, যেখানে নতুন ব্যবসায়িক সুযোগের সন্ধান এবং নেটওয়ার্কিংয়ের জন্য আদর্শ পরিবেশ থাকবে।

চলে আসুন!
👉 ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রি-রেজিস্ট্রেশন : https://chanchao.tw/tjDsAt

আইপিএফ বাংলাদেশ ২০২৫ এ যেসব শিল্প একত্রিত হতে যাচ্ছে এক ছাদের নিচে
● প্লাস্টিক
● রাবার
● প্রিন্টিং
● প্যাকেজিং
● লেবেল প্রিন্টিং
● কাঁচামাল ও আনুষঙ্গিক সরঞ্জাম
● করুগেটেড ও ফোল্ডিং কার্টন
● মান যাচাইকারী যন্ত্রপাতি ও সরঞ্জাম
যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রী

【আইপিএফ বাংলাদেশ ২০২৫】
📆১২-১৫ ফেব্রুয়ারি ২০২৫
📍আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকা, বাংলাদেশ
📌 আরও জানতে ভিজিট করুন: https://ipf.chanchao.com.tw/

30/12/2024
12/12/2024

সরাসরি কৃষকগণের মাঠ থেকে আপনার রান্নাঘরের দরজায় কড়া নাড়তে এসেগেছে শেরপুরের ঐতিহ্যবাহী তুরশীমালার বিখ্যাৎ সুগন্ধি চাল। ফোন করুনঃ ☎ ০৯৬৪৯৪৭৮৮০৬ নাম্বারে; ইচ্ছা আপনার, পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের, ইনশাল্লাহ্, আপনার একটি ফোন কলই যথেস্ট।

ইনশাল্লাহ্ খুব তাড়াতাড়িই বাজারে আসছে, প্রিমিয়াম কোয়ালিটির বাজার ব্যাগ...
27/10/2024

ইনশাল্লাহ্ খুব তাড়াতাড়িই বাজারে আসছে, প্রিমিয়াম কোয়ালিটির বাজার ব্যাগ...

Address

Parmanandapur
Jamalpur Sadar Upazila
2050

Telephone

+8801714754726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iconic Printing & Packaging / আইকনিক প্রিন্টিং ও প্যাকেজিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iconic Printing & Packaging / আইকনিক প্রিন্টিং ও প্যাকেজিং:

Share