28/07/2026
ঈশ্বরদী উপজেলার সক্রিয় ফ্রিল্যান্সারদের একটি সমন্বিত এবং নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরির লক্ষ্যে ঈশ্বরদী উপজেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেছেন ।
কারা এই ফর্মটি পূরণ করবেন?
আপনি যদি ঈশ্বরদী উপজেলার একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং নিচের যেকোনো একটি সেক্টরে কাজ করেন:
➤ গ্রাফিক্স ডিজাইন।
➤ ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট।
➤ সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল মার্কেটিং বা এসইও (SEO)।
➤ কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স বা UI/UX ডিজাইন।
➤ ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ডপ্রেস (WordPress), শপিফাই (Shopify), আমাজন এফবিএ (Amazon FBA) কিংবা লিড জেনারেশনসহ অন্য যেকোনো ফ্রিল্যান্সিং সেক্টর।
➤ SEO
তাহলে অনুগ্রহ করে নিচের গুগল ফর্মটি পূরণ করে আপনার তথ্য প্রদান করুন।
কেন আপনি আপনার তথ্য দিবেন? (উদ্দেশ্য ও সুফল)
➤ নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি: ঈশ্বরদী উপজেলার সকল সক্রিয় ফ্রিল্যান্সারদের একটি সঠিক ও নির্ভরযোগ্য তালিকা প্রস্তুত করা হবে।
➤ ভবিষ্যৎ সুযোগ-সুবিধা: ফ্রিল্যান্সিং সংক্রান্ত যেকোনো সরকারি প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং নেটওয়ার্কিং প্রোগ্রামের তথ্য সরাসরি ও সহজে আপনার কাছে পৌঁছে দেওয়া যাবে।
➤ শক্তিশালী কমিউনিটি গঠন: ঈশ্বরদী উপজেলার দক্ষ ফ্রিল্যান্সারদের একত্রিত করে একটি শক্তিশালী ও পেশাদার ফ্রিল্যান্সিং কমিউনিটি তৈরিতে এটি ভূমিকা রাখবে।
➤ উন্নয়ন পরিকল্পনা: সরকারের ফ্রিল্যান্সিং খাতের ভবিষ্যৎ উন্নয়নমূলক পরিকল্পনা ও নীতি নির্ধারণে এই তথ্যগুলো অত্যন্ত সহায়ক হবে।
ফরম লিঙ্ক - https://forms.gle/2p2u5AY4rCB97jhJA
Image credit: AI