Rahman Technical and Professional Academy

Rahman Technical and Professional Academy Do you have Big Dreams? We want to help you better understand yourself and how you wish to shape your career.

Welcome to Rahman Technical and Professional Academy

, the provider of training and qualifications in Computer, digital marketing, sales, management and leadership.

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নওগাঁ জেলার ঐতিহ...
25/04/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নওগাঁ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী’র হাতে সম্মাননা তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আসাদুজ্জামান মহোদয়।
এ সফলতায় সকল অংশীজনকে অভিনন্দন ও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা-

১০টি Free AI Tool যা আপনার ৫ ঘন্টার কাজ ৫ মিনিটে করে দিতে পারেAI এখন শুধু ভবিষ্যৎ না — এটা এখনই productivity বাড়ানোর সব...
07/03/2026

১০টি Free AI Tool যা আপনার ৫ ঘন্টার কাজ ৫ মিনিটে করে দিতে পারে

AI এখন শুধু ভবিষ্যৎ না — এটা এখনই productivity বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায়।

আমি গত কয়েক মাসে অনেক AI tool টেস্ট করেছি। তার মধ্যে এই ১০টা tool সত্যিই কাজের 👇

1️⃣ ChatGPT — লেখা, আইডিয়া, কোড, রিসার্চ
2️⃣ Perplexity — AI research engine
3️⃣ Gamma — AI দিয়ে presentation বানানো
4️⃣ Leonardo AI — AI image generation
5️⃣ Runway ML — AI video editing
6️⃣ ElevenLabs — realistic AI voice
7️⃣ Notion AI — productivity & notes
8️⃣ Poe AI — multiple AI models একসাথে
9️⃣ Opus Clip — long video → short clips
🔟 Remove.bg — instant background remove

Tip: এই tools গুলো একসাথে ব্যবহার করলে আপনার কাজের গতি 10x বাড়তে পারে।

আমি নিয়মিত নতুন AI tools, prompts এবং AI দিয়ে income করার উপায় শেয়ার করি।

এমন AI content পেতে এখনই Follow করুন।

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই।কারিগরি প্রশিক্ষণ বা শিক্ষা উন্নত ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প...
28/02/2026

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
কারিগরি প্রশিক্ষণ বা শিক্ষা উন্নত ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রধান সহায়ক। এটি হাতে-কলমে কাজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূর করে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের সরাসরি কর্মসংস্থানে ভূমিকা রাখে। আজ নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৮৮ নিয়ে এবারের আলিম পরীক্ষায় উত্তীর...
17/10/2025

আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৮৮ নিয়ে এবারের আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনারা তাঁর জন্য দোয়া করবেন।

23/03/2025

ফ্রিল্যান্সিং শব্দটি আমাদের সবার কাছেই পরিচিত। কিন্তু কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, কোন কাজগুলো করলে এই সেক্টরে ভাল একটা পজিশনে যাওয়া যায় এসব আমরা অনেকেই জানি না। গাইডলাইনও পাই না কারো থেকে। প্রোপার গাইডলাইন না পেলে আপনি কাজ জেনেও কাজ পাবেন না। তাই গাইডলাইন বা সাপোর্ট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে শুধু সাপোর্ট হলেই হবে না, কোয়ালিটি সাপোর্ট হতে হবে। ইন্সট্যান্ট সাপোর্ট না পেলে অনেক সময়ই বিপদে পরতে হয়
ফ্রিল্যান্সিং শিখুন, ক্যারিয়ার গড়ুন. আমাদের সাথে।

৭টি ভিন্ন উপায়ে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করুনসময়ের সাথে সাথে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি প্রতি নিয়তই আরো উন...
23/03/2025

৭টি ভিন্ন উপায়ে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করুন

সময়ের সাথে সাথে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি প্রতি নিয়তই আরো উন্নত হচ্ছে। এর সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের সকল কিছুই এখন স্মার্টফোনের উপর নির্ভর করছে। যার ফলে প্রতিদিনই আমাদের দিনের অনেকটা সময় কাটছে আমাদের স্মার্টফোনের সাথে। তাই আমাদের মধ্যে অনেকেই জানতে ইচ্ছুক স্মার্টফোন দিয়েই কি কোন ভাবে প্যাসিভ ইনকাম অথবা ফ্রিল্যান্সিং করা সম্ভব? এর উত্তর খুঁজতে আমরা যদি ইউটিউবে মোবাইল দিয়ে ইনকাম লিখে সার্চ করি তবে অসংখ্য ভিডিও সামনে আসে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি আসলেই সত্যি? আজকের ব্লগে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনি আপনার স্মার্টফোন দিয়েই যে সকল ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করতে পারবেন।
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং মূলত অনলাইন থেকে আয় করার একটি মাধ্যম। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। একথায় বলতে গেলে, গতানুগতিক চাকুরীর বাইরে নিজের ইচ্ছামত কাজ করার স্বাধীনতা হচ্ছে ফ্রিল্যান্সিং। যেমনঃ কেউ ব্যবসা কে পেশা হিসেবে নেন তাঁরা হলেন ব্যবসায়ী, যারা চাকুরী করেন তাঁরা হলেন চাকুরীজিবী, আবার যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা হলেন মৎস্যজীবি, ঠিক তেমনি ফ্রিল্যান্সিং হল এক ধরনের পেশা। আর যারা ফ্রিল্যান্সিং করেন তাদের বলা হয় ফ্রিল্যান্সার। যাঁরা নিজের মেধা ও দক্ষতা অনুযায়ী কাজ করে আয় করে থাকেন। ফ্রিল্যান্সিং কে আবার স্বাধীন ভাবে কাজ করা বা মুক্ত পেশাও বলা হয়ে থাকে।

মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন?
আমাদের সবার ধারণা ফ্রিল্যান্সিং করতে ভাল মানের কম্পিউটার বা ল্যাপটপ এর প্রয়োজন। আসলে ব্যপারটা সেই রকম না। অনেক কাজ রয়েছে যে কাজগুলা আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে করতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে এবং করা ইচ্ছা থাকে। চলুন এবার তেমনি কিছু কাজ সম্পর্কে জানা যাক যা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন।
১) অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
কোন রকম ইনভেস্ট ছাড়া মোবাইল দিয়ে ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যেম হল অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়। যা আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনার পিসি বা ল্যাপটপ প্রয়োজন নেই। আপনি প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইউটিউব এই সকল জাগায় বিনোদন নিতে যে সময়টা ব্যয় করেন সেই সময়টা আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে থাকেন, তাহলে প্রতি মাসে আপনি ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে। ফেসবুক, নিজের পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইউটিউব সব জাগায় আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন অ্যাফিলিয়েট অন্য ব্যক্তির বা কোম্পানির পণ্য বিক্রি করে দেওয়ার জন্য কমিশন উপার্জন করে। এখানে একটি প্রোডাক্টকে মার্কেটিং করে এবং তাদের প্রতিটি বিক্রয় থেকে লাভের একটি অংশ উপার্জন করে।

২) আর্টিকেল রাইটিং করে আয়
আপনার যদি লেখা লেখির প্রতি আগ্রহ থেকে থাকে তাহলে আপনি আর্টিকেল রাইটিং করে ইনকাম করতে পারবেন। আমরা যেহেতু মোবাইল দিয়ে চ্যাট করতে করতে পারি তাই আপনি চাইলে এটি দিয়ে আর্টিকেল রাইটিং সার্ভিসও দিতে পারবেন।
বর্তমান সময়ে প্রতিনিয়তই ইন্টারনেটে নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে এবং একটি ওয়েবসাইট পরিচালনা করার জন্য প্রয়োজন আর্টিকেল। যার ফলে আপনার যদি লিখা লিখি করতে ভালো লাগে তবে আপনিও চাইলে আর্টিকেল রাইটিং করে আপনার অনলাইনে আয় শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেগুলোতে প্রতিনিয়ত এই আর্টিকেল রাইটিং এর কাজ বেড়েই চলেছে।
আর মজার বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার মোবাইল দিয়েই আর্টিকেল রাইটিং এর কাজ শুরু করতে পারবেন। এখনতো ChatGPT ব্যাবহার করে খুব সহজেই আর্টিকেল লেখার কাজ করে ফেলা যায়। এছাড়া In-depth কোন ব্লগ বা আটিকেল ফাস্ট লিখতে চাইলে Jasper Ai, Copy Ai, Writersonic ব্যাবহার করতে পারেন।

৩) CPA মার্কেটিং এর মাধ্যমে আয়
সিপিএ মার্কেটিং যার ফুল ফর্ম হলো Cost Per Action। এটিও এ্যাফিলিয়েট মার্কেটিং এর মতই একটি মার্কেটিং মাধ্যম। তবে সাধারণত এ্যাফিলিয়েট মার্কেটিং এর চেয়ে আয় কিছুটা কম হয়ে থাকে সিপিএ মার্কেটিং এ। অপরদিকে এটি তুলনামূলকভাবে সহজ যার ফলে এটি থেকে আয় করাও সহজ। সাধারণত কোম্পানি গুলো তাদের নির্দিষ্ট কাস্টমারের তথ্য জানার জন্য এই ধরনের মার্কেটিং করে থাকে। যেখানে তারা বিভিন্ন ধরনের ফ্রী অফারের বিনিময়ে কাস্টমারের মোবাইল নাম্বার, জিপ কোড, ইমেইল ইত্যাদি নিয়ে থাকে।
তবে সাধারণত কোম্পানিগুলোর কাছে সরাসরি কাস্টমারের কোন তথ্য থাকে না। যার ফলে তারা বিভিন্ন মাধ্যমগুলোতে এই কাজগুলো দিয়ে থাকে। যেখান থেকে সাধারণত সিপিএ মার্কেটারা কাজ নেয় এবং কাজ সম্পন্ন করার মাধ্যমে কমিশন অর্জন করে। আপনার যদি ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে থাকেন তবে আপনিও চাইলে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারবেন। ওয়ার্ল্ডের পপুলার কিছু CPA Network হচ্ছে MaxBountry, CrakRevenue, Advidi, AdWork Media ইত্যাদি।

৪) ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আয়
বর্তমান সময়ে এসে আপনি যদি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি মোবাইল দিয়েই Active + প্যাসিভ ইনকাম ও করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। এই ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু আপনি আপনার মোবাইল দিয়েই করতে পারবেন। আপনি যদি ইনস্টাগ্রাম ইতিপূর্বে ব্যবহার করে থাকেন তবে খেয়াল করলে দেখবেন এটি তৈরি করা হয়েছে মোবাইলে ব্যবহার করার জন্যই। যার ফলে এর প্রায় সকল ফিচার শুধুমাত্র মোবাইল দিয়ে সুন্দর ভাবে ব্যবহার করা যয়। তাই আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ করতে চান তবে আপনাকে মোবাইল দিয়েই করতে হবে।
আসলে ইনস্টাগ্রাম মুলত একটি Photo and Video শেয়ারিং প্লাটফর্ম। যেখানে আপনি ইন্টারেস্টিং ছবি এবং শর্ট ভিডিও আপলোড করে আপনার ফলোয়ার গেইন করতে পারেন। বর্তমান সময়ে এসে ইনস্টাগ্রাম প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে বিভিন্ন কোম্পানি ও চাচ্ছে তাদের প্রচারণা চালিয়ে যেতে ইনস্টাগ্রামে। ফলে প্রতিনিয়ত ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্টের চাহিদা বেড়েই চলছে। যাদের Instagram অ্যাকাউন্টে বেশি ফলোয়ার আছে তারা বিভিন্ন উপায়ে ইনকাম করে থাকে। আর তাই আপনি যদি একজন দক্ষ ইনস্টাগ্রাম মার্কেটার হতে পারেন তাহলে আপনি প্রতি মাসে মিনিমাম ৫০০-৫০০০ ডলার বা তার বেশিও ইনকাম করতে পারেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে কি কি উপায়ে আপনি ইনকাম করতে পারেন চলুন জেনে নেয়া যাকঃ

# পন্যের বিজ্ঞাপন দিয়ে আয়
ইনস্টাগ্রামে আপনি যদি কোন একটি নির্দিষ্ট বিষয়ে একাউন্ট তৈরি করে থাকেন এবং আপনার একাউন্টটি জনপ্রিয় হয়ে থাকে তবে আপনি ঐ নির্দিষ্ট বিষয়ের বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন দিয়ে আয় করতে পারেন। সাধারণত এক্ষেত্রে কোম্পানিগুলোই আপনার সাথে যোগাযোগ করবে এবং সম্ভব হলে ফ্রী স্যাম্পল পাঠিয়ে দিবে এবং নির্দিষ্ট অর্থের বিনিময়ে পণ্যের প্রচার
করবে।

# সার্টআউট বিক্রি করে আয়
সার্টআউট বলতে বুঝায় আপনার কোন নির্দিষ্ট বিষয়ের একাউন্ট থেকে একই বিষয়ের ছোট একাউন্ট গুলোকে নিয়ে আপনার একাউন্ট থেকে কোন রকম পোস্ট করা এবং আপনার ফলোয়ারদের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া। সাধারণত এই উপায়ে ছোট একাউন্ট গুলো নতুন অনেক ফলোয়ার পায় এবং অনেক দ্রুত গ্রো করে। এই মাধ্যমে আপনি চাইলে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন।

# লিড জেনারেশন বিজনেস করে আয়
আপনি কি এর আগে লিড জেনারেশন বিজনেস এর কথা শুনেছেন? যদি না শুনে থাকেন তবে চিন্তার কোন কারন নেই। আমি বলছি বিস্তারিত। লিড জেনারেশন বিজনেস হলো এমন বিজনেস যেখানে আপনার নিজের কোন ব্যবসা থাকবে না। ধরুন কানাডার টরেন্টোতে কেউ একজন গাড়ি পরিষ্কার করতে চাচ্ছে এবং আপনার গাড়ি বিষয়ক একটি ইনস্টাগ্রাম পেইজ আছে সেখানে সে এসে আপনার কাছে জানতে চাইলো আপনার কি গাড়ি পরিষ্কার এর কোন সার্ভিস আছে? এক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন নেই অথবা এখান থেকেই শুরু করতে পারেন আপনার লিড জেনারেশন বিজনেস।

এক্ষেত্রে যাদের কানাডায় অলরেডি যাদের গাড়ি পরিষ্কারের ব্যবসা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদের জানাতে পারেন আপনার কাছে তাদের কাঙিক্ষত কাস্টমার আছে এবং আপনি তার সাথে যোগাযোগ করিয়ে দিবেন এবং এর জন্য কিছু কমিশন চার্জ করবেন। সাধারণত কোনো কোম্পানি এমন রেডি কাস্টমার ছাড়তে চায় না যার ফলে তারা প্রতি কাস্টমারের বিনিময়ে একটি নির্দিষ্ট কমিশন দিয়ে থাকে এবং এভাবেই সাধারণত লিড জেনারেশন বিজনেসগুলো পরিচালিত হয়।
# অ্যাকাউন্ট বিক্রি করে আয়
ইনস্টাগ্রামের মাধ্যমে আয়ের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে অ্যাকাউন্ট বিক্রি করে আয়। যেখানে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করে এককালীন বড় অংকের অর্থ উপার্জন করতে পারেন। বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রির জন্য লিস্ট করে রাখতে পারেন এবং যখন কেউ কিনতে আগ্রহী হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তখন তাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্খিত মূল্যে অ্যাকাউন্ট বিক্রি করতে পারেন। তাছাড়াও যখন একটি অ্যাকাউন্ট জনপ্রিয় হয়ে উঠে তখন সেটা কেনার জন্য অনেকেই মেসেজের মাধ্যমে যোগাযোগ করে তাই আপনি চাইলে এভাবে সরাসরি ও অ্যাকাউন্ট বিক্রি করতে পারেন।
৫) কাস্টমার সাপোর্টের কাজ করে আয়
মোবাইল ইনকাম করার আরও একটি সহজ কাজ হচ্ছে কাস্টমার সাপোর্ট এর কাজ। অনেক বড় বড় কোম্পানির কিন্তু সাপোর্ট এর জন্য মানুষের প্রয়োজন হয়। এখন কাস্টমার সাপোর্ট এর কাজের মধ্যে কিছু অনেক ধরনের কাজ রয়েছে। যেমন, কেউ হয়ত মোবাইল কথা বলার জন্য সাপোর্ট এর লোকের প্রয়োজন আবার সোশ্যাল মিডিয়াতে কাস্টমারের সাথে চ্যাট করার জন্য অনেক লোকের প্রয়োজন হয়। আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাস্টমার সাপোর্ট অথবা Customer Care Executive লিখে সার্চ দিলে এই কাজগুলা পেয়ে যাবেন।

এখন এই কাস্টমার সাপোর্ট এর কাজ করতে হলে আপনাকে সুন্দরভাবে গুছিয়ে কথা বলা জানতে হবে এবং আপনি যে কোম্পানির হয়ে কাজ করবেন সেই কোম্পানি এবং তাদের সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে ভালভাবে জানা লাগবে যেন কাস্টমার যা জিজ্ঞাস করবেন সেটার সঠিক উত্তর দিতে পারেন এবং কাস্টমারকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন। এই কাজটি কিন্তু সহজেই মোবাইল দিয়ে করেই ইনকাম করতে পারবেন।
৬) ট্রান্সলেট করে আয়
ট্রান্সলেট নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন এটি হচ্ছে একটি ভাষা থেকে আরেকটি ভাষায় রূপান্তর করা। এই কাজটি বর্তমান সময়ে প্রতিনিয়তই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বেড়েই চলেছে। এর কারন হলো, এখন ইউটিউব এবং অন্যান্য মিডিয়ার জন্য যখন কেউ একটি ভিডিও নির্দিষ্ট ভাষায় তৈরি করে তখন শুধুমাত্র ঐ ভাষা জানে এমন মানুষই ঐ ভিডিওগুলো দেখে। যার ফলে এখন সবাই চায় তার ভিডিওটি অন্যান্য ভাষাতেও রুপান্তরিত করতে। যার ফলে এই ট্রান্সলেশন কাজের চাহিদা এখন অনেক বেশি।
তাই আপনি যদি একের অধিক ভাষা জানেন তবে আপনি চাইলেই খুব সহজেই এই ট্রান্সলেশনের কাজটি শুরু করতে পারেন। তাছাড়া এই কাজটি আপনি মোবাইল দিয়েই করতে পারবেন। Google Translate অ্যাপটি ব্যাবহার করে এই ধরণের কাজ আপনি সহজেই কমপ্লিট করতে পারেন।
৭) অনলাইনে ছবি বিক্রি করে আয়
আপনার হাতে থাকা ফোনটি যদি ভালো ছবি ক্যাপচার করতে সক্ষম হয় এবং আপনারও ফটোগ্রাফি সম্পর্কে ধারণা থেকে থাকে, সেক্ষেত্রে মোবাইল দিয়ে তোলা ছবি বা ভিডিও বিক্রি করেও টাকা ইনকাম করতে পারেন। হতে পারে ফটোগ্রাফি আপনার শখ। এই শখকে কাজে লাগিয়ে আপনিও মোবাইল দিয়েই টাকা আয় করতে পারেন। ছবি বিক্রির জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে। মোবাইল ফটোগ্রাফি বিক্রির কিছুর জনপ্রিয় সাইট হল, শাটারস্টক, ফোপ, আইএম, স্ন্যাপওয়্যার এসব সাইটে স্টক ইমেজ ছাড়াও প্রায় সকল ধরনের ছবিই কেনাবেচা হয়। আপনি যে কোন ধরনের ছবি এই সাইডে বিক্রি করে আয় করতে পারবেন।

আসলে মোবাইল দিয়ে ইনকামের নানা ধরনের কাজ রয়েছে। কিন্তু আমার কাছে ব্যাক্তিগতভাবে মনে হয়েছে মোবাইল দিয়ে যদি সহজে এবং বিভিন্ন উপায়ে ইনকাম করতে চায় কেউ তাহলে তার জন্য বেস্ট হবে Instragram Marketing। কারণ Instagram মার্কেটিং এর সব কাজ আপনি মোবাইল দিয়েই করতে পারবেন। আর আপনি যদি একবার ইনস্টাগ্রাম মার্কেটিং ভালভাবে শিখতে পারেন তাহলে একাধিক উপায়ে ইনকাম করতে পারবেন।

আলহামদুলিল্লাহ ❤ফাইভার সিক্রেট টিপস 💝ফাইভার নিয়ে স্টাডি করতে গিয়ে দেখা যায়, প্রায় সব ব্লগে একই জিনিস নানা ভাবে ঘুরিয়ে বল...
23/03/2025

আলহামদুলিল্লাহ ❤

ফাইভার সিক্রেট টিপস 💝

ফাইভার নিয়ে স্টাডি করতে গিয়ে দেখা যায়, প্রায় সব ব্লগে একই জিনিস নানা ভাবে ঘুরিয়ে বলা হয়েছে। তাই সব টিপস ফলো করেও নতুনরা ভালো করতে পারে না। আবার, পুরানদের অনেকে আশানুরুপ সেল পায় না। আমি নিশ্চিত, আপনি নতুন কিছু খুজতেছেন আর এই ব্লগটি সেই সিক্রেট নিয়ে ই লেখা। ২০১৫ সাল থেকে ফাইভার এ কাজ করে যে অভিজ্ঞতা জমা হয়েছে সেটার ব্রেকডাউন এই পোস্ট, তাই পড়তে থাকুন-

টিপস নাম্বার ১ঃ

একাউন্ট সাজানঃ যদি একাউন্ট করে ফেলেন তাহলে অনেক তথ্য আর বদলানো যাবে না। তাই সে সব নিয়ে না ভেবে বাকী প্রফাইল সাজিয়ে ফেলুন। যে কোন একটা টার্গেট ক্যাটাগরিতে লিখুন তথ্যগুলো। (ওয়েল এটা জেনারেল টিপস)

টিপস নাম্বার ২ঃ

গিগ পাবলিশ করুনঃ নতুন একাউন্ট এ ৪ টি গিগ দতে পারবেন আর সবগুলোই দিন। এই টিপস সবাই দেয় কিন্তু যেটা অন্যরা বলে না সেটা বলছি। একটা মুল গিগ দিন অনেক ভালো করে, অনেক রিসার্চ করে, গিগ ইমেজ খুভ ভালো করে ডিজাইন করে। গিগ ইমেজ আপলোড এর আগে, ইমেজ অফলাইন এসইও করুন। আর বাকী গিগ গুলো লাম-সাম ভাবে দিন শুধু মনে রাখবে গিগ এর ক্যাটাগরি যেন আলাদা হয় সব গুলোতে। গিগ অফলাইন এসইও করার ফলে ছবিটি গুগোল এ র‍্যাংক পাবে যেখান থেকে আলাদা ট্রাফিক ড্রাইভ হবে গিগ এ। আর বিভিন্ন ক্যাটাগরিতে গিগ দেয়ায় রেগুলার বায়ার রিকোয়েস্ট এ অফার পাবেন যেটা থেকে সেল পাওয়া সম্ভব। আর, এপ্লাই করার সময় সেরা গিগ দিয়ে এপ্লাই করুন।

ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড
ফিশিং ওয়েবসাইট সতর্ক বার্তা | ফেজবুক একাউন্ট হারানোর আগে সতর্ক হন
টিপস নাম্বার ৩ঃ

সারা দিন রাত অনলাইন এ থাকবেন নাঃ অনেকে মনে করে যত বেশী অনলাইন এ থাকা যায় তত বেশী সেল পাওয়া যায়! ফাইভা এলগরিদম অনুযায়ী যদি অনলাইন থাকেন তাহলে ফাইভার সার্চ এ আপনার গিগ প্রায়োরিটি দিবে স্বাভাবিক তবে এর উলটা দিকও আছে। অনলাইন এ দেখালে বায়ার মেসেজ দিয়ে রিপ্লাই আশা করবে আর আপনি যদি রিপ্লাই না দেন তাহলে বায়ার বাউন্স করবে। স্বাভাবিক ভাবে ভেবে দেখুন, কোন মানুষ কি ২৪ ঘন্টা কাজ করতে পারে? তাহলে, শুধু শুধু রাত দিন অনলাইন এ না থেকে, বা এডওয়ান্স দিয়ে অনলাইন না রেখে, শুধু মাত্র সন্ধ্যর পর থেকে মধ্যরাত এবং সকাল এর দিক অনলাইন থাকুন। বায়ার মেসেজ দিলে রিপ্লাই দিন। কাজ পাবেন।

টিপস নাম্বার ৪ঃ

গিগ প্রমোশনঃ অনেকে আছে যেখানে সেখানে গিগ এর লিংক শেয়ার করেন। বিশ্বাস করুন আর নাই করুন, লিংক শেয়ার করে গিগ এ সামান্য ইম্প্রেশন ছাড়া আর কিছুই আসে যায় না। বরং অনেক ইম্প্রেশন এর পরে, সেল না আসলে হতাশ লাগে। কারন,মানুষ ন্যচারালি অথার বা এক্সপার্টদের পছন্দ করে। মোটিভেটর বা সেলারদের কেউ পছন্দ করে না। আপনি যখন লিংক শেয়ার দিচ্ছেন তখন আপনি হকার হিসাবে সেল করার ট্রাই করছেন আর যখন ফোরাম এ লিংক দিচ্ছেন তখন করপোরেট সেলার হচ্ছেন। তখন যদি গিগ পটেনশিয়াল ক্লায়েন্ট এর সামনে যায়, তাও সেল আসবে না। ততক্ষন পর্যন্ত সেল আসবে না প্রমোশন থেকে, যতক্ষন না আপনি সেলার থেকে অথার না হতে পারবেন। রিসোর্স বানান, অন্যদের সহায়তা করুন। দেখবেন মানুষ আপনার কাছে জানতে চাইবে, অনলাইন এ মেসেজ দিবে। তখন সেল পাবেন। ১০০ যায়গা লিঙ্ক শেয়ার করে ১টা সেল থেকে, ১০ যায়গা লিঙ্ক দিয়ে ৫টা সেল কি ভালো নয়?

টিপস নাম্বার ৫ঃ

দ্রুত ডেলিভারি দিনঃ যে কোন অর্ডার পেলে সাথে সাথে করে জমা দিয়ে দিন। শেষ দিনের অপেক্ষায় থাকবেন না। বায়ার এর এন্ড থেকে চিন্তা করুন, কাজ দ্রুত পেলে কেমন লাগবে! আর কাজ যথা সময়ে না পেলে কি বিপদে পড়তে পারেন। তাহলে বুঝে যাবেন সব কিছু। আর, যখন বায়ার খুশি থাকবে, ভালো রেটিং এবং রিভিউ পাবেন যেটা আপনার প্রফাইল কে অনেক খানি এগিয়ে নিবে।

টিপস নাম্বার ৬ঃ

ক্যান্সেলিং এ সতর্ক হনঃ আমরা অনেক সময় বায়ার এর সাথে ঝামেলা করি ক্যান্সেল করার জন্য। ফ্রিল্যান্সিং করতে আসলে আপনার খারাপ সময় আসবেই কিন্তু আপনাকে হ্যান্ডেল করা লাগবে। এক্সসেপ্ট করা লাগবে। তাই, ক্যান্সেল রিকোয়সেট আসলে দ্রুত ক্যান্সেল করে দিন। সময় নষ্ট না করে, বরং কাজ শেষে বা ক্যান্সেল হয়ে গেলে, নিজে বায়ার কে গ্রিটিংস মেসেজ দিয়ে নোটিফাই করুন। এতে করে, সেই বায়ার কাজ না দিলেও, আপনাকে রেফার করবে তার পরিচিত মানুষের কাছে যেটা আপনি যানবেন ই না।

তিনটি বিষয় না জেনে কখনই ফ্রিল্যান্সিং শুরু করবেন না
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ১০০০/মাস ডলার ইনকাম করুন
টিপস নাম্বার ৭ঃ

এক্সট্রা অফার না করে বরং কথা একটু বেশী বলুনঃ কাজ করার সময় বায়ার কে এক্সট্রা অফার না করে তার সাথে বেশী কমিউনিকেশন করুন। কাজের আপডেট দিন, আর তার ব্যাপারে জিজ্ঞাস করুন। এতে করে, বায়ার এর, আপনার উপর ট্রাস্ট আসবে এবং সে আপনাকে, পরিচিত মানুষের কাছে রেফার করবে। যেটা ভবিশ্বতে সেল পেতে সাহায্য করবে।

সব শেষে একটা কথা, ফাইভার হোক বা অন্য কোন মার্কেট হোক, ভালো সার্ভিস এর বিকল্প নাই। এখানে শুরুতে একটু ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে আর ভালো কোয়ালিটি দিতে হবে। ফ্রিল্যান্সিং এ ট্যাবলেট জাতীয় কিছু নেই যে খেয়ে সাথে সাথে ফ্রিল্যান্সার হয়ে যাবেন। কাজ করতে করতে অভিজ্ঞ হবেন, নিজের স্ট্র্যাটেজি ডেভেলপ হবে।

23/03/2025

সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।

21/10/2024
17/09/2024

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

টাইউইন ল্যানিস্টার বলেছিল, "Any man who must say, "I am the king" is no true king"।"
09/08/2024

টাইউইন ল্যানিস্টার বলেছিল, "Any man who must say, "I am the king" is no true king"।"

Address

Naogaon
Hat Naogaon
6500

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 04:00
Thursday 10:00 - 16:00
Friday 09:00 - 17:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801753776262

Alerts

Be the first to know and let us send you an email when Rahman Technical and Professional Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahman Technical and Professional Academy:

Share