21/08/2023
সার্বজনীন পেনশন স্কীম সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। ৬০ বছর বয়সে যখন উপার্জন করার সুযোগ সীমিত হয়ে আসে সে সময়ে পেনশনের স্কীম নেয়া থাকলে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।
উদাহরণ: (১) কারো বয়স যদি এখন ৩০ বছর হয়, তাহলে তার বয়স ৬০ হওয়ার আগপর্যন্ত আরো ৩০ বছর মাসে ২,০০০ টাকা করা চাঁদা দিলে ৩০ বছরে প্রদত্ত মোট চাঁদা হবে ২,০০০*১২*৩০=৭,২০,০০০/- টাকা এর বিপরীতে বয়স ৬০ বছর পূর্ণ হওয়ার পর হতে ৭৫ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে সরকার পেনশন দিবে ২৪,৯৩২ টাকা করে অর্থাৎ সরকার মোট ২৪,৯৩২*১২*১৫= ৪৪,৮৭,৭৬০/- টাকা ফেরত দিবে।
উদাহরণ: (২) কারো বয়স যদি এখন ৪০ হয়, তাহলে তার বয়স ৬০ হওয়ার আগপর্যন্ত আরো ২০ বছর মাসে ২,০০০ টাকা করা চাঁদা দিলে ২০ বছরে প্রদত্ত মোট চাঁদা হবে ২,০০০*১২*২০=৪,৮০,০০০/- টাকা এর বিপরীতে বয়স ৬০ বছর পূর্ণ হওয়ার পর হতে ৭৫ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে সরকার পেনশন দিবে ৯,৮৫৪/- টাকা করে অর্থাৎ সরকার মোট ৯,৮৫৪*১২*২০= ২৩,৬৪,৯৬০/- টাকা ফেরত দিবে।
অর্থাৎ সময় নষ্ট না করে যত অল্প বয়সে এই স্কীমের আওতায় আসা যাবে তত বেশি রিটার্ন পাওয়া যাবে।
বিস্তারিত: https://www.upension.gov.bd