14/11/2024
সাবধান ❗❗
আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। আমি মূলত কালিয়াকৈর থানার এলাকায় লতিফপুর,আফাজ খান ইলেকট্রনিকস নামে একটা শোরুমে চাকরি করি, আজকে হঠাৎ করে একটা লোক আমাদের শোরুমের প্রপাইটারের নাম্বারে কল দিয়ে বলতেছে, আমি আপনার শোরুম থেকে একটা ফ্রিজ নিয়েছিলাম তো আমার একজন পরিচিত লোক আপনার শোরুম থেকে এখন ফ্রিজ নিবে কিন্তু সে শোরুমটি চিনতেছে না, তো আপনি আপনার শোরুম থেকে একজন লোক পাঠিয়ে দেন আমি কালিয়াকৈর জাহানারা শিশু হসপিটালের পাসেই আছি। আমার ওই লোক আপনার সাথে যাবে। তো এই কথা সোনার পর শোরুমের প্রপাইটারের সন্দেহ হয় সে আমাকে না পাঠিয়ে বলে যে শোরুম থেকে লোক পাঠানো হইছে। তো এর মধ্যে সেই লোক আমার নাম্বার শোরুমের প্রপাইটারের কাছ থেকে নিয়ে নেয় এবং আমাকে কল দেয় বলে ভাই আপনি কত দূর আছেন? তখনও আমি শোরুমে কিন্তু আমি বললাম আমি আপনার কাছা কাছি ই আছি পরে সে আমাকে বলতেছে, ভাই আমার মেয়ে ভুলে আপনার নাম্বার টা আমার ব্যাংক এর নাম্বার এ দিয়ে দিয়েছে তো ব্যাংক থেকে আপনাকে কল দেওয়া হবে প্লিজ আপনি একটু আপনার ফোন টা বন্ধ রাখেন। তো আমি বললাম ঠিক আছে। কিন্তু আমি আমার ফোন বন্ধ করিনি।অন্য দিকে সে আবার আমার শোরুমের প্রপাইটারের নাম্বারে কল দিয়ে কি বলে আপনার ভিডিও তে সুনেন। আর শেষে সে আমার ভয়েস নকল করে কথা বলেছে যেনো প্রপাইটার সব বিশ্বাস করে টাকা দিয়ে দেয়।এই কথার মাঝে প্রতারকের সাথে আরো অনেক কথা হয়েছে সেগুলো লিখলাম না অনেক বড় হয়ে যাবে লেখা তাই।
সবাই সাবধানে থাকবেন
এরকম কল যদি কেউ করে। যদি কোনো সন্দেহ হয় তাহলে আপনারা কালিয়াকৈর থানায় যোগাযোগ করবেন।
প্রতারকের নাম্বার : 01775410641