SkyNet Communication BD

SkyNet Communication BD internet service provider (ISP) in Gazipur City

21/10/2019

আমরা যখন বাসায় ব্রডব্যান্ড লাইন সংযোগ করি তো সংযোগ করার পরবর্তীতে তখন সবারই একটা প্রশ্ন থাকে যে আমি লাইন নিলাম 1Mbps কিন্তু যখন ডাউনলোড দিই তখন ডাউনলোড স্পিড দেখায় 200 কেবিপিএস বা 128 কেবিপিএস বা তার একটু বেশি।তাহলে কি Internet Service Provider রা আমাকে পর্যাপ্ত পরিমাণ স্পিড দিচ্ছে না?তারা কি আমাকে ধোকা দিচ্ছে?

তো চলুন এই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করি।

প্রথমে আমাদের জানা দরকার B ও b কি?

অবাক হইয়েন না,দুইটা অক্ষর একই হলেও ছোট অক্ষর ও বড় অক্ষরের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।

B=Byte এবং b=Bit.

বড় হাতের অক্ষর হলে সেটা হবে Byte আর ছোট হাতের অক্ষর হলে সেটা হবে Bit.

তো চলুন এবার MB এবং Mb নিয়ে কথা বলি।

MB=Megabyte এবং Mb=Megabit

Bit হচ্ছে ডাটা ট্রান্সফারের সর্বকনিষ্ঠ একক,যার মধ্যে শুধু মাত্র 0 or 1 রয়েছে।

গান,মিউজিক,পিকচার যে কোনো ফাইল ইত্যাদির সাইজ পরিমাপ করা হয় MB অর্থাৎ Megabyte দিয়ে।

আর ইন্টারনেটের গতি পরিমাপ করা হয় Mb/Mbps অর্থাৎ Megabits Per Second.

তাহলে প্রশ্ন হচ্ছে কত Bit=Byte?

দেখুন এটা তো আমরা জানি যে Bit থেকে Byte বড়।

তো

Bit=0 or 1

1Byte=8Bit.

তারমানে হচ্ছে 8 টি Bit নিয়ে 1 Byte.

তারমানে ফাইলের Megabytes ইন্টানেটের Megabits থেকে 8 গুণ বড়।

তাহলে এবার আলোচনাকরি কেন আমরা পর্যাপ্ত পরিমান স্পিড পাই না কোনো ফাইল ডাউনলোড করার সময়।

এটা সম্পর্কে শুধুমাত্র দু লাইন বললেই বুঝে যাবেন।সেটা হচ্ছে সংযোগ প্রদানকারীররা আপনাকে যে লাইন প্রদান করে তার হিসাব হয় Mb তে অর্থাৎ megabit এ।আর আপনি যেটা ডাউনলোড করেন সেটার হিসাব হয় MB তে অর্থাৎ Megabyte এ।আপনি যদি আপনার ইন্টারনেটের আপলোড স্পিড ও ডাউনলোড স্পিড চেক করবেন তখন দেখবেন সেটা Mbps এ দেখাবে(ছোট হাতের b) অর্থাৎ Megabit Per Second. আর যদি ডাউনলোড তখন সেটা দেখাবে MBps এ (বড় হাতেরB) অর্থাৎ Megabyte Per Second.

Wait…..এখানে থামুন আর ৩০ সেকেন্ড মনে মনে ভাবুন।

হ্যা আপনি যা ভাবছেন তাই।

আমি আগেই বলছি যে কোনো ফাইলের ক্ষেত্রে হিসাব হয় Megabyte এ আর ইন্টারনেটের ক্ষেত্রে হিসাব হয় Megabit এ।

তো মনে করুন আপনার 1Mbps এর একটি লাইন আছে, তো এখান থেকে আপনি ডাউনলোড স্পিড পাবেন 1÷8=0.125MBps.

অথবা মনে করুন আপনার কাছে 10 Mbps এর একটি লাইন আছে,তো এখান থেকে আপনি এক সেকেন্ডে ডাউনলোড স্পিড পাবেন 10÷8=1.25 MBps.

এভাবে আপনি যদি 1MB File এক সেকেন্ডে ডাউনলোড করতে চান তাহলে আপনার Link Speed লাগবে 8Mbps.

অথবা মনে করুন আপনার কাছে 100Mbps এর কানেকশন আছে তো আপনি 100 MB এর একটি ফাইল ডাউনলোড করতে চান। তাহলে কত সময় লাগবে?

দেখুন আপনার কাছে স্পিড আছে 100Mbps,যদি এটাকে MB তে কনভার্ট করি তাহলে হবে 100÷8=12.5 MBps

তাহলে 12.5 MB ফাইল ডাউনলোড হয়

১ সেকেন্ডে।

অতএব 100MB ফাইল ডাউনলোড হবে

100÷12.5 =8 Sce.

অর্থাৎ 100Mbps স্পিড থেকে 100 MB সাইজের একটি ফাইল ডাউনলোড হতে সময় লাগবে ৮ সেকেন্ড।

এভাবে হিসাব হবে or
1Mbps = 128KB Max
2Mbps = 256KB Max
3Mbps = 384KB Max
4Mbps = 512KB Max
Mbps = (M)ega (b)its (p)er (s)econd
Kb= (k)ilo (b)its But, If
KB= (K)ilo (B)yte
So, b= bit and B=Byte
আমরা যখন কিছু ডাউনলোড দেই তখন দেখি ডাউনলোড দেখাচ্ছে KB বা MB
মনে রাখবেন 8bit = 1Byte
So, 1 M(b)ps = 1024 K(b)ps = 1024K(bit) / 8bit = 128K(Byte)
তাই YouTube, BDIX/Movie Server/ FTP Server বাদে অন্য সকল সাইট থেকে ডাউনলোড দিলে এই দেখাবে....
যাদের লাইন Speed নিচে যথাক্রমে-
1Mbps = 128KB Max
2Mbps = 256KB Max
3Mbps = 384KB Max
4Mbps = 512KB Max... .... ….
8Mbps = 1024KB / 1MB Max

আশাকরি সবকিছু বুঝতে পেরেছেন,যদি না বুঝে থাকেন তাহলে পোস্টটি আরেকবার পড়ুন তাহলেই বুঝে যাবেন।

লেখার মাঝে কোনো প্রকার ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ,,,,,,,
বিদ্রঃ না বুঝলে পোস্টি বার বার পড়ুন । অন্যথায় আপনার সার্ভিস প্রদানকারীকে জিজ্ঞাসা করুন ।
ধন্যবাদ.

14/04/2019

ঢাকা: প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপ বন্ধ হয়ে ....

নতুন দিনের নতুন আলোদূরে নিয়ে যাক নিকষ কালোনতুন সূর্য নতুন প্রানেবাজাও বাদ্য জীবন গানেকাটুক আঁধার আলোর স্পর্শেমেতে উঠুক ম...
14/04/2019

নতুন দিনের নতুন আলো
দূরে নিয়ে যাক নিকষ কালো
নতুন সূর্য নতুন প্রানে
বাজাও বাদ্য জীবন গানে
কাটুক আঁধার আলোর স্পর্শে
মেতে উঠুক মন নতুন বর্ষে ।
*** শুভ নববর্ষ ***

14/04/2019

""On the occasion of the 1st Boishakh, Sky Net Communication is offering all customers 20mbps speed...

19/01/2019

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে ব্যান্ডউইথের ব্যবহার এক হাজার জিবিপিএস ছুঁয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে ইন্টারনে.....

৩ দিন ইন্টারনেটের গতি কম থাকবে, বন্ধ হতে পারে ফেসবুক।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে ও পরে একদিন- মোট ত...
27/12/2018

৩ দিন ইন্টারনেটের গতি কম থাকবে, বন্ধ হতে পারে ফেসবুক।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে ও পরে একদিন- মোট তিনদিন সারাদেশে মোবাইল ইন্টারনেটের গতি কম থাকতে পারে।

গতকাল (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সেই তিনদিন ফোরজি ও থ্রিজির গতি নামিয়ে টুজিতে রাখার জন্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসি।

সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক পুরোপুরি বন্ধ রাখার বিষয়েও সংস্থাটিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যখন প্রয়োজন হবে তখন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করবে ইসি।

বৈঠকে বিটিআরসি-র পক্ষ থেকে চারটি প্রস্তাবের কথা তুলে ধরা হয়। সেগুলোর মধ্যে ছিলো দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রাখা।

নাম না প্রকাশ করার শর্তে কর্মকর্তারা জানান, ইন্টারনেটের গতি কমানো এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখার ওপর গুরুত্ব দিয়েছে ইসি। সুত্র: দ্য ডেইলি স্টার অনলাইন

Address

Gazipur
1702

Alerts

Be the first to know and let us send you an email when SkyNet Communication BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SkyNet Communication BD:

Share