24/06/2026
#বিষয়: নওমুসলিমা বোন রামিসা ইসলাম রাফা (পূর্ব নাম: কনা রায় প্রীতি)–এর জীবন নিরাপত্তা ও আইনি সহায়তার জন্য জরুরি সহযোগিতা প্রার্থনা
আসসালামু আলাইকুম,
আমি অত্যন্ত দুঃখ ও গভীর উদ্বেগের সঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটি মানবাধিকার ও জীবন নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে।
নওমুসলিমা মোছাঃ রামিসা ইসলাম রাফা (পূর্ব নাম: কনা রায় প্রীতি) স্বেচ্ছায় ২০২৪ সালের ২১ নভেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একই দিনে মোঃ রাকিব বেল্লালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় দীর্ঘ ২ বছর তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার জীবন অতিবাহিত করছে।
কিন্তু পরবর্তীতে ২০২৬ সালের ৬ জুন তারিখে রামিসা ইসলাম রাফাকে তার পিতৃপরিবার অসুস্থতার অজুহাতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন এবং তার স্বামীর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী স্বামী মোঃ রাকিব বেল্লাল জানান যে, তিনি বিষয়টি নিয়ে প্রথমে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কোনো কার্যকর ফল না পাওয়ায় তিনি পরবর্তীতে ২০২৬ সালের ২২ জুন দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ সালের ৬ জুন সকাল ১০টা ৩০ মিনিটে রামিসাকে তার ইচ্ছার বিরুদ্ধে পারিবারিকভাবে আটকে রাখা হয়েছে।
অভিযোগ আরও রয়েছে যে, তাকে ধর্ম ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ, শারীরিক নির্যাতনের আশঙ্কা এবং মানসিকভাবে হয়রানির পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি তার জীবন নিরাপত্তা বর্তমানে হুমকির মুখে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এছাড়া পরিবারিক পক্ষ থেকে তাকে দেশের বাইরে (ভারত) নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।.
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—থানা পর্যায়ে অভিযোগ এবং আদালতে মামলা করার পরও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে অভিযোগকারী দাবি করছেন।
এই পরিস্থিতিতে, আমরা আপনাদের মানবাধিকার ও অনুসন্ধানী প্ল্যাটফর্ম হিসেবে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত তদন্ত, আইনি সহায়তা এবং বোনটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সহযোগিতা কামনা করছি।
এটি একটি সংবেদনশীল মানবাধিকার ও জীবন সুরক্ষার বিষয়, তাই দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি।
ধন্যবাদান্তে,
দাঈ মুফতি সুলাইমান আহমাদ
দাওয়াতী কাফেলা গাজীপুর
📞 01601437913