17/12/2023
ভাবছি গার্মেন্টসে চাকরি নিব।
যাদের গার্মেন্টসের চাকরি করতে দেখি তারা তাদের সারা দিনের একটা টাইম কাজ করে, বাকি একটা টাইম নিজেদের পিছনে ব্যয় করে। গার্মেন্টসের চিন্তা, গার্মেন্টসের লজিক, সব গার্মেন্টস থেকে বের হওয়ার সময় মাথা থেকে ঝেড়ে ফেলে। আর তারপরে একটা বিন্দাস লাইফ কাটায়।
দুনিয়াতে এমনও কিছু ফিল্ড আছে যেখানে তুমি যত দিবে তারপরও শুনতে হবে তোমাকে দিয়ে ঠিকঠাক মতো সার্ভ হচ্ছে না।
আমরা অনেক শান্তির চাকরি করি দিনে আমাদের মাত্র ৮ ঘন্টা ডিউটি, বাকি ১২ ঘন্টা চিন্তা করতে হয় আর মাথার ভিতরে গুড় গুড় করতে থাকে কিছু কাজ বাকি ছিল। দিনে চার ঘন্টা ঘুমানোর সময় পাই তবে ওই চার ঘন্টার ভিতরে তিনবার স্বপ্ন দেখি ওই প্রবলেম ওইখানে ওইভাবে সল্ভ হয়েছে।
কি শুনতে খুব ভালো লাগছে? এত কাজ করছি, হয়তো হাগার হাগার ডলার ইনকাম করছি। বাস্তবতা হলো তোমাদের গার্মেন্টসের লেবাররা আমাদের থেকে বেশি কামায়।
তোমাদের গার্মেন্টসে পিএম থাকে, ডিস্ট্রিবিউটার থাকে, ইনচার্জ থাকে, সুপারভাইজার থাকে, অপারেটর থাকে হেলপার থাকে। এরা সবাই সবার কাজটা করে শিপমেন্ট রেডি করে।
আর আমাদের কি থাকে জানো? একজন ফ্রন্ট এন্ড ডেভলপার, যদি তোমার উপরে খুব দয়া হয় কোম্পানির তাহলে একজন ব্যাক এন্ড ডেভলপার থাকবে।
এবার দুজনে মিলে সাইট তৈরি করো, এপিআই বানাও, এ পি আই টেস্টিং করো, ফ্রন্ট এন্ড টেস্টিং করো। নিজেরা নিজেদের ওয়েবসাইটের Bugs খুঁজে বের করো সেই Bugs নিজে ফিক্সিং করো। সাইটের সিকিউরিটির দিকে মনোযোগ দাও সাইট হাইলি সিকিউর করো।
আমার সাইটের একটা বাটনের চাপ দিব আর নিউক্লিয়ার মিসাইল লঞ্চ হয়ে যাবে আমার এমন একটা সাইট দরকার। তুমি এটা পারো না তাহলে তোমারে দেয়া হবে না। সাইটে কিছু রকেট সাইন্স, কিছু এ আই, কিছু অটোমেশন এগুলো এড করতে পারো না তাইলে তুমি এই কাজ করার যোগ্যই না।
সবকিছু করার জন্য তোমাকে একজন প্রজেক্ট ম্যানেজার দিবো। কিন্তু সেই প্রজেক্ট ম্যানেজার জানবে না তুমি কোন টেকনোলজি নিয়ে কাজ করতেছো। ধরো তুমি কাজ করছ Next js নিয়ে কিন্তু প্রজেক্ট ম্যানেজার এসে বলবে Nuxt js। হ্যাঁ আমি ঠিকই লিখেছি Nuxt js।
আর সেই প্রজেক্ট ম্যানেজার তোমাকে একটা আউটলাইন দিবে। কিন্তু সেই আউটলাইন তুমি বুঝো কিনা সেটা ডাজেন্ট ম্যাটার। প্রজেক্ট ম্যানেজার যদি নিজে বুঝতে পারে এবং সে যদি সেটিস্ফাইড হয় তাহলেই হলো তুমি বুঝলে কি না বুঝলে সেটা তার দেখার বিষয় না।
হুম তার একটা কাজ আছে, ধরো তুমার প্রায় দেড় মাসের কাজ বাকি আছে। এমন সময় তোমার প্রজেক্ট ম্যানেজার এসে বলবে আমাদের প্রজেক্ট ডেলিভারি দেওয়ার আর মাত্র তিন দিন সময় আছে এবার এই তিন দিনের ভিতরে যেমনে পারো আমার কাজ বুঝিয়ে দাও।
টেকনোলজি নিয়ে কিংবা কোন প্রবলেম নিয়ে কোথাও যদি তুমি ফেঁসে যাও তাহলে প্রজেক্ট ম্যানেজার এসে তোমাকে শুনিয়ে দিবে আমি এই স্টাক নিয়ে কাজ করি না। তাও আমার যথেষ্ট আইডিয়া আছে আমি তোমাকে হেল্প করব। তারপরে তোমার দরকারটা তুমি তাকে জানিয়ে দিবে। তোমার প্রবলেমটা তাকে জানানোর সাথে সাথেই পৃথিবীতে ব্ল্যাক আউটশুরু হয়ে যাবে, পৃথিবীতে লোডশেডিং হবে, পৃথিবীতে হঠাৎ করে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, পৃথিবীর আকাশ অন্ধকার হয়ে যাবে, পৃথিবীতে সুনামি আসবে, এরকম আরো হাজারো সমস্যা তৈরি হবে|
তারপরে দিনশেষে কোম্পানি ওনার তো একজন আছে। আমাদের মত কিছু প্রজেক্ট ম্যানেজার কিছু ডেভলপার তো তার কাছাকাছিও থাকে, এবার আমরা আমাদের আয়ত্তে থাকা টেকনোলজি নিয়ে কোম্পানি ওনার কে সেই টেকনোলজির উপরে সকাল সন্ধ্যা ব্রিফ করতে করতে তাকে এমন ভাবে মেনুপুলেট করি। অন্য কিছুর আর কোনো দরকারই নেই আমার Stak দিয়েই সকল প্রবলেমের সমাধান হয়ে যাবে। আবার কোনো কোনো বিষয় তো এর থেকেও Horrible বিষয়ে তৈরি হয়ে যায়।
কোনো কোনো কোম্পানি ওনার কে এমন বিশ্বাস দেওয়া হয় যে সবকিছুর সমাধান হয়তো ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড, বা অন্য যেকোনো নির্দিষ্ট একটা বিষয়, তাদের মাথায় কখনো এই চিন্তাটা শুরুই করতে দেয়া হয় না যে সকল Ingredients মিলিয়ে একটা সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি হয়।
উপসংহার,
এটা শুধুমাত্র বাংলাদেশেই হয়ে থাকে। তবে বাংলাদেশের সকল কোম্পানি এবং সকল মানুষকে আমি একরকম বলবো না, অনেক সাপোর্টটিভ অনেক ভালো এবং অনেক উন্নত মান সম্পন্ন কোম্পানি বর্তমানে বাংলাদেশে এক্সিস্ট করে এবং যার সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। সেই সকল কোম্পানির প্রতি রইল অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা। এবং সকল স্টার্টআপদের উদ্দেশ্যে বলবো আইটি মানেই ইউনিক কিছু, যেখানে সময় লাগে রিসার্চ লাগে এবং অনেক পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা করতে হয়।