21/02/2025
ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,
পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।
¤ রফিক -- কই যাও?
¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।
¤ সালাম -- ফুল দিয়ে কি হবে?
¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা জন্য,যাতে আপনাদের আত্মা শান্তি পায়।
¤ বরকত -- কুরআন হাদিসের কোথাও লেখা আছে,ফুল দিলে আত্মার শান্তি হয়?
কখনো কি কবর জিয়ারত করেছো?
দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো??
¤ আমি -- জি…না, মানে…
¤ রফিক -- প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও?
¤ আমি -- জি, কোটি টাকার উপরে।
¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে,কেউ কি খোঁজ নিয়েছে?
¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে,তার কি কোন খবর রাখে কেউ?
¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা।আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই।তাদের খোঁজ কেন নিব?
¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা।তাদের নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?
¤ শফিউর -- বাদ দাও তো বরকত! ওদেরকে বেশি উস্কে দিয়ো না।বেশি উস্কালে হয়ত নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারাআরেকটা পার্টি বানাবে।
মনটা খারাপ হয়ে গেল।বাসায় ফিরে আসলাম,আর কোনদিন ফুল দিতে যাবো না।
(গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা রাসূলের আদর্শ )
হে আল্লাহ !
আমাদের জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি।
আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে আপনি আমাদের ক্ষমা করে দিন।
সংগৃহীত