Bee Online Tongi

Bee Online Tongi Internet Service Provider

24/05/2026

কেনো আমরা সিংগের বেন্ডের বদলে ডুয়েল বেন্ডের রাউটার ব্যবহার করতে বলি।

নিজেই বুঝেনিন কেনো রাউটার চেঞ্জ করবেন।
23/04/2026

নিজেই বুঝেনিন কেনো রাউটার চেঞ্জ করবেন।

আপনার WiFi বারবার Disconnect হচ্ছে? — ৩টি লুকানো Fix যেগুলো নেটকে একদম স্টেবল করে দেবে!ইন্টারনেট চলছে ঠিকঠাক… হঠাৎই Disc...
09/12/2025

আপনার WiFi বারবার Disconnect হচ্ছে? — ৩টি লুকানো Fix যেগুলো নেটকে একদম স্টেবল করে দেবে!
ইন্টারনেট চলছে ঠিকঠাক… হঠাৎই Disconnect!
কখনো মোবাইলে, কখনো ল্যাপটপে—হাজারো ঝামেলার মূল কারণ লুকিয়ে থাকে রাউটারের ভেতরের কিছু সেটিংসে।
আজকে দিচ্ছি ৩টি লুকানো Fix, যা অন করলে আপনার WiFi কানেকশন হয়ে যাবে প্রায় অপরিবর্তনীয় (Ultra Stable)! 📶⚡

✅ Fix ১: রাউটারের Channel Auto থেকে Fix করুন

Auto দিলে রাউটার নিজে নিজে চ্যানেল বদলায়—এই কারণেই কানেকশন ড্রপ হয়।
👉 Channel সেট করুন:

2.4GHz: 1 / 6 / 11

5GHz: 36 / 40 / 44 / 48

এতে সিগনাল স্টেবল থাকে, ড্রপ কমে ৮০%।

✅ Fix ২: DHCP Lease Time বাড়িয়ে দিন (২৪ ঘণ্টা বা বেশি)

ডিভাইস ও রাউটারের মধ্যে IP বরাদ্দ সময় কম থাকলে বারবার Disconnect হয়।
👉 যান:
LAN Settings → DHCP → Lease Time → 24 hours (বা বেশি)

এই একটি সেটিং লাখো লোকের নেট ড্রপ সমস্যার চিরতরে সমাধান করেছে!

✅ Fix ৩: Roaming / Smart Connect বন্ধ করে দিন (যদি Dual-Band হয়)

Dual-band রাউটারে Smart Connect ON থাকলে
মোবাইল 2.4GHz ↔ 5GHz স্যুইচ করতে থাকে—
এটাই বারবার Disconnect হওয়ার প্রধান কারণ!

👉 Smart Connect OFF করুন
👉 2.4GHz এবং 5GHz দুইটা আলাদা নামে রাখুন

ডিভাইস যেটায় ভালো সিগনাল পায় সেটা নিজে সিলেক্ট করে নিবে।

🔥 বোনাস Fix:

Auto-Reboot Schedule অন করুন (দিনে ১বার)
RAM ফ্রি থাকে, রাউটার স্টেবল থাকে।

এক লাইনে সারসংক্ষেপ:
Channel Fix + DHCP Boost + Smart Connect Off = WiFi Disconnect সমস্যা ৯০% সল্ভ!

WiFi কয়জনে চালায় কিভাবে দেখবেন। আপনার WiFi-তে কতজন ডিভাইস কানেক্টেড আছে। নিচে মোবাইল ও রাউটার—দুইভাবেই দেখার পদ্ধতি দি...
03/12/2025

WiFi কয়জনে চালায় কিভাবে দেখবেন। আপনার WiFi-তে কতজন ডিভাইস কানেক্টেড আছে। নিচে মোবাইল ও রাউটার—দুইভাবেই দেখার পদ্ধতি দিলাম:

---

✅ পদ্ধতি–১: রাউটারের অ্যাপ দিয়ে (সবচেয়ে সহজ)

অনেক রাউটারের নিজস্ব অ্যাপ থাকে।
যেমন:

TP-Link → Tether App

Tenda → Tenda WiFi App

MI Router → Mi WiFi App

Mercusys → MERCUSYS App

অ্যাপ খুলে → Connected Devices / Clients → দেখুন।

---

✅ পদ্ধতি–২: রাউটারের IP দিয়ে দেখুন (সব রাউটারে কাজ করে)

📌 ধাপ–১:

মোবাইলটি WiFi-তে কানেক্ট করুন।

📌 ধাপ–২:

ব্রাউজারে লিখুন নিচের যেকোনো একটি:

192.168.0.1

192.168.1.1

192.168.10.1

(রাউটারভেদে ভিন্ন হতে পারে)

📌 ধাপ–৩:

Username / Password দিন
(ডিফল্ট বেশিরভাগ ক্ষেত্রে → admin / admin)

📌 ধাপ–৪:

Menu-তে যান:
Device List / Attached Devices / Wireless Clients / DHCP Client List

এখানেই দেখতে পাবেন:
✔ কতগুলো ডিভাইস কানেক্টেড
✔ ডিভাইসের নাম
✔ ডিভাইসের IP
✔ ডিভাইসের MAC Address

---

✅ পদ্ধতি–৩: ফোন থেকেই দেখুন (Android Only)

কিছু ফোনে এটা দেখা যায়:

Settings → WiFi → Your WiFi → Connected Devices / Manage Router

---

💡 অতিরিক্ত টিপস

✔ যাদের আপনি চিনেন না, তাদের Block করতে পারবেন রাউটার থেকে।
✔ WiFi পাসওয়ার্ড দুর্বল হলে বারবার চেঞ্জ করুন।
✔ WPA2 / WPA3 সিকিউরিটি ব্যবহার করুন।

Stranger Things Crushed Netflix’s One Of The Most well-arranged Server System.Business Stranded এর মতে Stranger Things S...
27/11/2025

Stranger Things Crushed Netflix’s One Of The Most well-arranged Server System.
Business Stranded এর মতে Stranger Things Season 05 Vol.1 এর রিলিজের সঙ্গে সঙ্গে ভারত এবং আমেরিকার কয়েকটা রাজ্যের ইউজারা নানান ধরণের সমস্যায় পরতে শুরু করেন।

আনুমানিক ১৫ হাজার ইজারের এপে বাগ দেখা দেয়। ৫৬% ইউজারের স্ট্রিমিং এ ইশু তৈরি হয়। ৩৫% ইউজার সার্ভারের সাথে কানেক্ট ই হতে পারছিলেন না। আর ১০% ইউজার তাদের আইডি লগইন করতে পারতেছিলেন না।

সিরিজ এমন বানাও যাতে প্লাটফর্ম হিমশিম খায় ট্রাফিক কন্ট্রোল করতে। 🔥

Singel Brand (2.4Gzh) রাউটার নিয়ে খুব সমস্যা আছি, গ্রাহকদের শুধু অভিযোগ দেয় যে আমাদের নেটওয়ার্ক সমস্যা হয় অথচ আমরা দেখলা...
26/11/2025

Singel Brand (2.4Gzh) রাউটার নিয়ে খুব সমস্যা আছি, গ্রাহকদের শুধু অভিযোগ দেয় যে আমাদের নেটওয়ার্ক সমস্যা হয় অথচ আমরা দেখলাম যে সকল রাউটার 2.4Gzh (300 Mb) রাউটার শুধু মাত্র সেই রাউটার গুলো ই সমস্যা হচ্ছে। সমস্যা গুলো খুজে বের করে কিছু অভিঙ্গতা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি।

1. বেশি Congestion (জ্যাম): 2.4 GHz ব্যান্ডে খুব কম চ্যানেল (1, 6, 11) থাকায় আশেপাশে ১০–২০টা রাউটার থাকলে সবাই প্রায় একই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাঠায়। ফলেঃ
‍নেট ধীর হয়ে যায়, Ping বেশি হয়, Speed drop হয়, বারবার ডিসকানেক্ট হয় ।

2. Speed খুব কমঃ Singel Brand (2.4Gzh) গুলো 300 Mbps বলা থাকে কিন্তু গ্রাহকের ডিভাইস গুলোতে যদি খুব ভালো রেঞ্জ থাকে তাহলে 72 Mbps বেশি দিতে পারে না আর যদি দূরে বা রেঞ্জ কম হয় তাহলে 20-40 Mbps হয়ে যায় যার ফলে গ্রাহক যখন সাধারনত Youtube, Facebook, BDIx server (TV server, Movie server, FTP server) থেকে ডাওনলোড বা সরাসরি দেখে তখন অনেক Buffer বা স্লো করে । ফলে দূর্নাম হয় ISP এর।

3. ডিভাইস পারফরম্যান্সঃ Singel Brand (2.4Gzh) রাউটার এ ৫-৬ জন ইউজার কানেক্ট হলে ই নেট স্লো হয়ে যায়, ১০–১২ জন হলে পিং অস্থিতিশীল এবং ডাউনলোড/আপলোড পুরোপুরি ড্রপ করে আর এই সব রাউটার এর কারনে আমাদের দুনাম হয়।

4. Latency বেশিঃ Singel Brand (2.4Gzh) রাউটার Congestion + Interference মিলিয়ে সার্ভিস খারাপ করে ফেলে ফলে Ping up down করে, Packet Loss হয় যার কারনে Online gaming জন্য খুবই খারাপ রেকর্ড আসে। Zoom/Google Meet কেটে যায়।

5. HD Video Streaming: YouTube (1080p+) দিয়ে ভিডিউ দেখতে গেলে 40-60 Mbos লাগে কিন্তু Singel Brand (2.4Gzh) রাউটার এ রেঞ্জ কারনে যদি 20-30 Mbps এসে থাকে তাহলে তো স্লো চলবে ই।

6. Update Device: বর্তমানে অনেক প্রযুক্তির ডিভাইস এসেছে এবং বাসা বাড়িয়ে IP camera থেকে শুরু করে AC, Freez, Smart TV, ইত্যাদির জন্য এই Singel Brand (2.4Gzh) রাউটার উপযুক্ত না।

বাংলাদেশে যেহেতু বেশির ভাগ মানুষ নিন্ম/মধ্য শ্রেনীর মানুষ তাই গ্রাহক মার্কেট থেকে সর্বনিন্ম রাউটার ক্রয় করতে চাইবে এবং আমাদের ISP থেকে তারা ভালো স্পিড আশা করে কিন্তু এই সস্তায় রাউটার আমাদের ISP ব্যবসা প্রতিষ্ঠানের দুর্নাম করে ফেলতেছে।
বাংলাদেশে সরকার একবার Singel Brand (2.4Gzh) রাউটার ইমপোর্ট করা বন্ধ করে দিয়েছিল উপরের সমস্যা চিন্তা করে আবার কোন সমস্যা পড়ে ইমপোর্ট করার সিদ্ধান্ত নিল বুঝতে পারলাম না।

তাই গ্রাহক যদি নতুন রাউটার ক্রয় করে অবশ্যই Wi-Fi 5 / Wi-Fi 6 এর সর্বনিন্ম Dual Brand (AC 1200) রাউটার ক্রয় করতে বলবেন ।

আর যারা ইমপোর্ট করেন তাদের কাছে অনুরোধ আপনারা যারা Singel Brand (2.4Gzh) রাউটার ইমপোর্ট না করে Wi-Fi 5 / Wi-Fi 6 এর সর্বনিন্ম Dual Brand (AC 1200) রাউটার ইমপোর্ট করেন কারন যদি ISP ব্যবসায়ীদের যদি রাউটার এর কারনে দুনাম হয়ে আমাদের ব্যবসা শেষ হয়ে যায় তাহলে আপনাদের ও ব্যবসায় খারাপ অবস্থা আসবে কারন আমরাই আপনাদের সহযোগী।

ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের ত্রুটির কারণে বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে ক্লাউডফ্লেয়ারের ওপর...
18/11/2025

ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের ত্রুটির কারণে বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভরশীল অসংখ্য ওয়েবসাইট সাময়িকভাবে অচল হয়ে পড়েছে।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত যা বহু গ্রাহককে প্রভাবিত করছে। বিভিন্ন সাইটে সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি ক্লাউডফ্লেয়ার ড্যাশবোর্ড ও এপিআইও কাজ করছে না।

বিষয়টির খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্যা সমাধানে কাজ চলছে। খুব শিগগিরই আরও আপডেট দেওয়া হবে।

ক্লাউডফ্লেয়ার এমন একটি প্রতিষ্ঠান যা ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহ করে। এটি ওয়েবসাইটকে সাইবার হা'ম'লা থেকে সুরক্ষা দেয় এবং অতিরিক্ত ট্রাফিকের সময়ও সাইটগুলোকে সচল রাখতে সাহায্য করে। ফলে তাদের নেটওয়ার্কে ত্রুটি দেখা দিলে ইন্টারনেটের বড় অংশেই প্রভাব পড়ে।

08/09/2025

প্রিয় গ্রাহক,
বর্তমানে এশিয়া/মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও আমেরিকার দিকে যাওয়া পশ্চিমমুখী সমুদ্রতলের একাধিক কেবল নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কেবল সিস্টেমসমূহ: EIG, SMW4: গত রাত থেকে বন্ধ রয়েছে। TGN, IMEWE, MENA, GBI: গত ১-২ মাস ধরে আংশিক সমস্যায় রয়েছে।

ফলে ইউরোপ ও আমেরিকা গামী ইন্টারনেট ট্রাফিক বিকল্প দীর্ঘ রুট দিয়ে চালানো হচ্ছে। এর কারণে পশ্চিমমুখী সংযোগে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় (লেটেন্সি) লাগছে।

আমরা আমাদের আপস্ট্রিম প্রোভাইডারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায় এবং আপনাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়।

এই সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি।

আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।

লোহিত সাগরের তলদেশের প্রায় ১৪ লাখ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত, টেক জায়ান্ট মাইক্রোসফটের ফাইবার অপটিক ক্যাবল। বিশ্বজুড়ে য...
08/09/2025

লোহিত সাগরের তলদেশের প্রায় ১৪ লাখ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত, টেক জায়ান্ট মাইক্রোসফটের ফাইবার অপটিক ক্যাবল। বিশ্বজুড়ে যা ব্যবহৃত হয় বাণিজ্য, আর্থিক লেনদেন, স্বাস্থ্য ও শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবায়।

শনিবার সৌদি আরবের জেদ্দার কাছাকাছি বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি সাবমেরিন কেবল। ক্ষতিগ্রস্থ হয়েছে মাইক্রোসফটের ডেটা সংরক্ষনকারী প্ল্যাটফর্ম অ্যাজুর ক্লাউড কম্পিউটিং এর পরিষেবা। ব্যহত হয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ।

বিবৃতিতে এই দুঃসবাদ দিলেও দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি মাইক্রোসফট। বলা হয়েছে, মধ্যপ্রাচ্য বাদে খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়নি অন্যান্য দেশের সংযোগ। দ্রুতই এ জটিলতা কাটিয়ে উঠবে তারা।

লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট।
07/09/2025

লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট।

Address

House:04, Kafiluddin Road, Hossain Market, Tongi
Gazipur
1712

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801907070636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bee Online Tongi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share