31/01/2026
☘️ ডাটা ও ইনফরমেশন এর মধ্যে প্রধান পার্থক্যসমূহ:
সংজ্ঞা:
১. ডাটা হলো অসংগঠিত তথ্য ।
২. ইনফরমেশন হলো প্রক্রিয়াজাত ও অর্থপূর্ণ তথ্য ।
অর্থ:
১. ডাটা এককভাবে অর্থহীন
২. ইনফরমেশন অর্থবহ ও বোধগম্য ।
নির্ভরশীলতা:
১. ডাটা ইনফরমেশনের ওপর নির্ভর করে না ।
২. ইনফরমেশন সম্পূর্ণভাবে ডাটার ওপর নির্ভরশীল ।
ব্যবহার:
১. ডাটা সরাসরি সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযোগী নয়।
২. ইনফরমেশন সুনির্দিষ্ট ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে ।
উদাহরণ:
১. "৮৫, রহীম, পরীক্ষায়, নম্বর। (বিচ্ছিন্ন তথ্য)
২. "রহীম পরীক্ষায় ৮৫ নম্বর পেয়েছে" (এটি ইনফরমেশন) ।
কাঠামো:
১. ডাটা সাধারণত সুগঠিত থাকে না ।
২. ইনফরমেশন সুসংগঠিত আকারে উপস্থাপিত ।
উৎপত্তি:
১. ডাটাকে প্রক্রিয়াকরণ করেই তথ্যে (Information) রূপান্তর করা হয় ।
২. ইনফরমেশন এর ক্ষুদ্রতম অংশই ডাটা।