18/08/2026
শিক্ষাঙ্গনে আধুনিক প্রযুক্তির স্পর্শ এনে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও সহজ করার প্রত্যয়ে আজ এক ফলপ্রসূ দিন কাটালো CoreDeft IT Solution টিম।
আমাদের গন্তব্য ছিল গফরগাঁওয়ের শিক্ষা অঙ্গনের সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান The Icon Academy । প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকবৃন্দের উষ্ণ উপস্থিতিতে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের সফটওয়্যার কীভাবে দৈনন্দিন প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমকে আরও নিখুঁত, সময়োপযোগী এবং স্মার্ট করে তুলতে পারে—তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা শেষে প্রতিষ্ঠানটির সম্মানিত নির্বাহী পরিচালক জনাব MD Alamgir Hasan স্যারের পক্ষ থেকে অপর সম্মানিত পরিচালক জনাব Ibrahim Khalil স্যার CoreDeft IT Solution-এর সাথে সফটওয়্যার ব্যবহারের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন।
গুণগত শিক্ষার আলোকবর্তিকা The ICON Academy-এর এই আধুনিকায়নের অভিযাত্রায় প্রযুক্তিগত সারথি হতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাক আগামীর স্বপ্নগুলো। ☺️🤝